মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

যত দাবি সব লিখিত দেন, ঘেরাও করে কাজে বাধা দেবেন না : প্রধান উপদেষ্টা

যার যত দাবি আছে, তা লিখিতভাবে অন্তর্বর্তী সরকারের স্ব স্ব দপ্তরে দেয়ার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দাবি আদায়ের নামে ঘেরাও কর্মসূচি দিয়ে কাজে বাধা না দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। রোববার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান। ড. মুহাম্মদ ইউনূস বলেন, একটা বিশেষ ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি। আমাদের দায়িত্বগ্রহণের পর থেকে প্রতিদিন সচিবালয়ে, আমার অফিসের আশপাশে, শহরের বিভিন্নবিস্তারিত পড়ুন

সাড়ে ১০ ঘণ্টা পর মুক্ত সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা

টানা সাড়ে ১০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হয়েছেন প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। রোববার (২৫ আগস্ট) শিক্ষার্থীদের ধাওয়ায় আনসার সদস্যরা পালিয়ে যাওয়ার পর রাত সাড়ে ১০টায় সচিবালয়ের ৩ নম্বর গেট খুলে দেয়া হয়। এরপর বের হতে থাকেন কর্মকর্তা-কর্মচারীরা। এর আগে সকাল থেকে আনসার সদস্যরা সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে দুপুর ১২টা থেকে তারা অবরুদ্ধ করে রাখে সচিবালয়কে। এতে করে সবগুলো গেট বন্ধ হয়েবিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের ধাওয়ায় পিছু হটলেন আনসার সদস্যরা

শিক্ষার্থীদের ধাওয়ার মুখে সচিবালয়ের সামনে থেকে পিছু হটেছেন আনসার সদস্যরা। তারা পোশাক খুলে জিপিও এলাকা দিয়ে পালিয়ে যান। আনসার সদস্যরা পালিয়ে যাওয়ার পর শিক্ষার্থীরা তাদের ফেলে যাওয়া পোশাকে আগুন ধরিয়ে দেন। এরপর তারা সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে আনসার বিলুপ্তির দাবি জানান। রোববার (২৫ আগস্ট) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে জাতীয়করণের একদফা দাবিতে দুপুর ১২টার পর থেকে সচিবালয়ে সামনে বিক্ষোভ করেন আনসারবিস্তারিত পড়ুন

নির্বাচন কখন হবে, তা রাজনৈতিক সিদ্ধান্ত: প্রধান উপদেষ্টা

নির্বাচন কখন হবে, সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘কখন নির্বাচন হবে, সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদের ছেড়ে দেবেন।’ রোববার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে ড. মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা ছাত্রদের আহ্বানে এসেছি। তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগে সমর্থনবিস্তারিত পড়ুন

মাদক ও অস্ত্র উদ্ধার

কলারোয়া সীমান্তে বিজিবির ওপর ভারতীয় চোরাকারবারিদের আক্রমণ, বিজিবির গুলি বর্ষণ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার তলুইগাছা সীমান্তে বিজিবি’র ওপর ভারতীয় চোরাকারবারিদের আক্রমণ হয়েছে। তাদের আক্রমণ ঠেকাতে বিজিবি সদস্যরা ৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এতে চোরাকারবারিরা মাদকের ওই চালান ফেলে ভারতের সীমানায় একটি বাগানে পালিয়ে যায়। এসময় বিজিবি ঘটনাস্থল থেকে ২৫২ বোতল ভারতীয় ফেনসিডিল, ৫১ বোতল মদ ও ২টি ধারালো হাসুয়া (দা) উদ্ধার করেছে। শনিবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। সাতক্ষীরা, ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক আশরাফুল হক জানান, ভারত থেকে কয়েকজন চোরাকারবারী তলুইগাছাবিস্তারিত পড়ুন

আনসারদের সমস্যার যৌক্তিক সমাধানের আশ্বাস

আন্দোলনরত আনসার সদস্যদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টা। তারা আন্দোলনরতদের বিভিন্ন সমস্যার যৌক্তিক সমাধানের আশ্বাস দিয়েছেন। রবিবার (২৫ আগস্ট) সকাল থেকে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন আনসার সদস্যরা। পরে তাদের কয়েকজন প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বর্তমানে সাধারণ আনসারদেরবিস্তারিত পড়ুন

নির্বাচনের জন্য যৌক্তিক সময় দিতে চাই, অনির্দিষ্টকাল নয়: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অতীতের সব জঞ্জাল পরিষ্কার করে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে। সব প্রতিষ্ঠান সংস্কার করে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় সময় দিতে চাই। তবে এটি অনির্দিষ্টকালের জন্য নয়। রোববার বিকেলে সিলেটে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার মাত্র তিন মাসে সব জঞ্জাল দূর করে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছিলেন।বিস্তারিত পড়ুন

বন্যার পানি নামতে শুরু করলেও কমেনি দুর্ভোগ

বাংলাদেশে বন্যায় প্লাবিত অঞ্চলগুলো থেকে পানি নামতে শুরু করলেও এখনো আটকে আছেন অসংখ্য মানুষ। প্লাবিত অঞ্চলগুলোর পরিবহনও ব্যবস্থায়ও রয়েছে বন্যার মারাত্মক প্রভাব। এদিকে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে রোববার অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন অঞ্চলে বেশি মাত্রায় বৃষ্টি হতে পারে পূর্বাভাসে বলা হয়েছে। শনিবার থেকেই এসব অঞ্চলে বৃষ্টির প্রবণতা বেড়েছে। তবে সোমবার থেকে দেশজুড়ে বৃষ্টির প্রবণতা কমার সম্ভাবনা রয়েছে। যানজটে টানা তিন দিন পুরোপুরিবিস্তারিত পড়ুন

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে পাকিস্তানকে এর আগে বাংলাদেশ হারিয়েছে ৮ ম্যাচ। বাকি ছিল শুধু টেস্ট। রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে এবার সেই অপেক্ষা ফুরোনোর কাছাকাছি বাংলাদেশ। ঐতিহাসিক জয় পেতে বাংলাদেশের প্রয়োজন ৩০ রান। ৫ম দিনের শেষ সেশনে বাংলাদেশ ব্যাটিংয়ে এসে এক প্রকার হেসে খেলে ১০ উইকেটে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ ঐতিহাসিক জয় লাভ করে। এর আগে প্রথম ইনিংসে পাকিস্তানের ৬ উইকেটে ৪৪৮ রানের জবাবে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশবিস্তারিত পড়ুন

বন্যার্তদের জন্য ২০ হাজার মার্কিন ডলার দিলো চীন

বাংলাদেশে চলমান বন্যাকবলিত মানুষদের পাশের দাড়িয়েছে চীন সরকার। বন্যার্তদের জন্য ২০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছে দেশটি। রোববার সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এ অনুদানের চেক তুলে দেন রাষ্ট্রদূত। এ সময় তিনি বলেন, চীনা রেড ক্রসও বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এক লাখ মার্কিন ডলারের মানবিক সহায়তা প্রদান করবে। সাক্ষাতে ইয়াও ওয়েন অন্তর্বর্তী সরকার গঠনকে স্বাগত জানানোর পাশাপাশি প্রধান উপদেষ্টা ইউনূসকে অভিনন্দনবিস্তারিত পড়ুন