মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তার

সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী এবং গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। শনিবার (২৪ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় শেখ হাসিনার সঙ্গে গোলাম দস্তগীর গাজীসহ ১০৫ জনের নামে হত্যা মামলা করা হয়। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সন্ত্রাসীদের গুলিতে নব কিশলয় হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র রোমান মিয়া (১৭)বিস্তারিত পড়ুন

৩৭ দিন পর যাত্রী নিয়ে ছুটলো মেট্রোরেল

৩৭ দিন বন্ধ থাকার পর সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৫ আগস্ট) থেকে যাত্রী সেবা দেওয়া শুরু করেছে মেট্রোরেল। সকাল ৭টা ১০ মিনিট এবং ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে দুটি ট্রেন মতিঝিলের উদ্দেশে ছেড়ে যায়। এর আগে শনিবার (২৪ আগস্ট) ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-৬) অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. জাকারিয়া জানিয়েছিলেন, গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত মেট্রোরেলের ট্রায়াল (পরীক্ষামূলকভাবে চালানো) হয়েছে। এতে রোববার মেট্রোরেল চালু করা সম্ভববিস্তারিত পড়ুন

খোলা হলো কাপ্তাই বাঁধের ১৬ গেট

রাঙ্গামাটির কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ে খুলে দেওয়া হয়েছে। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি বেড়ে বিপৎসীমায় পৌঁছে যাওয়ায় রোববার (২৫ আগস্ট) গেটগুলো খুলে দেওয়া হয়। সংশ্লিষ্ট জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে বাঁধের ১৬টি স্পিলওয়ে ৬ ইঞ্চি করে খুলে দেয়া হয়। এতে প্রতি সেকেন্ডে ৯০০০ কিউসেক পানি কর্ণফুলী নদীতে পড়ছে। কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র সূত্র জানায়, আজ সকাল ৭টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৮.২৭ এমএসএল (মিনস সি লেভেল)বিস্তারিত পড়ুন

কতজনের দণ্ড মওকুফ করেছেন রাষ্ট্রপতি, জানতে চেয়ে লিগ্যাল নোটিশ

গত ৩৩ বছর অর্থাৎ ১৯৯১ সালের জানুয়ারি মাস থেকে ২০২৪ সালের জুলাই মাস পর্যন্ত রাষ্ট্রপতি সংবিধানের ৪৯ অনুচ্ছেদের ক্ষমতাবলে কতজনের কারাদণ্ড মওকুফ, দণ্ড স্থগিত বা হ্রাস করেছেন তার তালিকা প্রকাশ ও প্রদানের জন্য লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. ওমর ফারুক। রোববার (২৫ আগস্ট) নোটিশে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবকে এ নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, দীর্ঘ কয়েকবিস্তারিত পড়ুন

আশুলিয়ায় ১৬টি ঝুটের গোডাউন আগুনে ভস্মীভূত

শিল্পাঞ্চল আশুলিয়ায় এক ভয়াবহ আগুনে পুড়ে গেছে ১৬টি ঝুটের গোডাউন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের কর্মীরা প্রায় ৪ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে ব্যাপারে জানাতে পারেনি ফায়ারসার্ভিস। শনিবার (২৪) আগস্ট রাত ১১টার দিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের এনায়েতপুর ফুলের টেক এলাকায় ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম ও নবীন মিয়া নামের এক ব্যক্তিরসহ অন্তত ১৬টি গোডাউন আগুনে ভস্মীভূত হয়।বিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক প্রধান বিচারপতি সিনহা

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা তার দেশত্যাগের কারণ হিসেবে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন। তাকে কীভাবে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল এবং সে সময় কী কী ঘটেছিল তার সঙ্গে সেসব বিষয়ও ফাঁস করেছেন সাবেক এই বিচারপতি। সম্প্রতি ভিডিও কলের মাধ্যমে বিদেশ থেকে একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকার দেয়ার সময় এসব ফাঁস করেন। এসকে সিনহা জানান, ৭ বছর আগে জোর করে দেশ ছাড়তে বাধ্য করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা তাকেবিস্তারিত পড়ুন

আটক সাবেক বিচারপতি মানিক হাসপাতালে, অস্ত্রোপচার সম্পন্ন

ভারতে অনুপ্রবেশকালে সিলেট সীমান্তে আটক অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিককে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তাকে হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, শামসুদ্দিন চৌধুরী মানিকের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার একটি অণ্ডকোষ ফেটে গেছে। এরই মধ্যে একটি অস্ত্রোপচারও সম্পন্ন হয়েছে। সিলেটের কারা উপ-মহাপরিদর্শক মো. ছগির মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিচারপতিবিস্তারিত পড়ুন

বার্ন ইউনিটের দগ্ধ রোগীদের খোঁজ নিলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত রোগীদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে দেখতে যান জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। শনিবার (২৪ আগস্ট) বিকেলে তার নেতৃত্বে একদল চিকিৎসক গিয়ে রোগীদের খোঁজখবর নেন। এসময় জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) প্রেসিডেন্ট তারেক রহমানের পক্ষ থেকে পোড়া রোগীদের ক্ষত শুকানোর জন্য ৫টি ভ্যাক মেশিন উপহার দেয়া হয়। জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিমবিস্তারিত পড়ুন

বাংলাদেশ থেকে কোনো হিন্দু অনুপ্রবেশ করেনি : আসামের মুখ্যমন্ত্রী

গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশজুড়ে অস্থিতিশীলতায় বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনা ঘটে। এ সময় বাংলাদেশ থেকে হিন্দুরা ভারতে পালিয়ে যাচ্ছেন বলে বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে। তবে এ সময়ে কোনো হিন্দু ভারতে অনুপ্রবেশ করেননি বলে জানিয়েছেন ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা। শনিবার (২৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী বলেন,বিস্তারিত পড়ুন

ফের ১০ দিনের রিমান্ডে সালমান-আনিসুল-জিয়াউল

নিউমার্কেট এবং লালবাগ থানার পৃথক দুই হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার ২৪ (আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এদিন নিউমার্কেট থানার মামলায় রিমান্ড শেষে আসামি সালমান এফ রহমান, আনিসুল হক ও জিয়াউলকে আদালতে হাজির করা হয়। পরে তাদের কারাগারেবিস্তারিত পড়ুন