বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মিয়ানমারের নৌ বাহিনীর গুলিতে বাংলাদেশি নিহত, ৬০ জেলেকে অপহরণ

বঙ্গোপসাগরের সেন্টমার্টিন দ্বীপের অদূরে মাছ ধরতে যাওয়া বাংলাদেশি ফিশিং ট্রলারে মিয়ানমারের নৌ বাহিনী গুলি চালিয়েছে। এতে মো. ওসমান নামে এক জেলে নিহত হয়েছেন এবং দুই জেলে গুলিবিদ্ধ হন। এ ঘটনায় ৬০ জন মাঝি-মাল্লাসহ চারটি ফিশিং ট্রলার অপহরণ করে মিয়ানমারে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী।

তিনি বলেন, মিয়ানমার নৌ বাহিনীর গুলিতে একজন জেলে নিহত ও কয়েকজন আহত হয়েছেন বলে নিশ্চিত হয়েছি। তবে মিয়ানমারের নৌ বাহিনী অপহৃত ৪০ থেকে ৫০ জন জেলেকে ট্রলারসহ বাংলাদেশের কোস্টগার্ডের কাছে হস্তান্তর করেছে। তারা ইতিমধ্যে বাংলাদেশের জলসীমার দিকে রওনা হয়েছেন।

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের ট্রলার মালিকদের বরাতে জানা যায়, বুধবার দুপুরে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমে মৌলভীর শিল নামের মোহনায় এ ঘটনা ঘটে।

নিহত জেলে মো. ওসমান শাহপরীর দ্বীপের কোনারপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে। তাৎক্ষণিকভাবে গুলিবিদ্ধদের নাম-পরিচয় জানা যায়নি। নিহত ও আহতদের সবাই শাহপরীর দ্বীপের বাজারপাড়া এলাকার সাইফুল কোম্পানির মালিকানাধীন ট্রলারের জেলে বলে জানা গেছে।

অপহৃত চারটি ট্রলারের মালিকরা হলেন-মিস্ত্রীপাড়ার মুসলিম মিয়ার ছেলে মতিউর রহমান, মৃত আলী হোছনের ছেলে আবদুল্লাহ এবং তার ভাই আতাউল্লাহ, উত্তরপাড়ার ছৈয়দ মাঝির ছেলে মো. আছেম। ট্রলারগুলোতে ৬০ জন মাঝি-মাল্লা ছিলেন।

ট্রলার মালিক সাইফুল জানান, বুধবার সাগরে মাছ ধরার সময় মিয়ানমারের নৌ বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া করে গুলি চালায়। এতে তার ট্রলারের চারজন জেলে গুলিবিদ্ধ হন, যাদের মধ্যে একজন মারা গেছেন। এরপর পাঁচটি ট্রলারসহ মাঝি-মাল্লাদের ধরে মিয়ানমারের দিকে নিয়ে যাওয়া হয়।

বৃহস্পতিবার তার ট্রলারটি ছেড়ে দেওয়া হয় এবং নিহত ও আহত জেলেদের নিয়ে সেটি শাহপরীর দ্বীপের দিকে রওনা দেয়।

অপর ট্রলার মালিক মতিউর রহমান জানান, অপহৃত ট্রলারসহ মাঝি-মাল্লাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। নিহতকে নিয়ে ট্রলারটি ঘাটে পৌঁছালে বিস্তারিত জানা যাবে।

বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, ঘটনাটি সত্য। তবে ঘটনাস্থলটি বাংলাদেশ কোস্টগার্ডের আওতাধীন হওয়ায় তারাই বিস্তারিত তথ্য দিতে পারবে। কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও দায়িত্বপ্রাপ্ত কাউকে পাওয়া যায়নি।

কোস্টগার্ডের শাহপরীর দ্বীপের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, গুলিতে একজন নিহত হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন। আমরা ট্রলারটির ঘাটে আসার অপেক্ষায় আছি। ট্রলার পৌঁছালে বিস্তারিত জানা যাবে।
সূত্র: যুগান্তর

একই রকম সংবাদ সমূহ

শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণে কিছুদিন সময়বিস্তারিত পড়ুন

প্রত্যেক ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তুলে শিশু-কিশোর ও তরুণদের জন্য সুস্থ,বিস্তারিত পড়ুন

রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন রঙ্গিখালী ও নোয়াখালীপাড়া পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনেরবিস্তারিত পড়ুন

  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী