বুধবার, আগস্ট ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর নতুন প্রেস সচিবের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রীর নবনিযুক্ত প্রেস সচিব মো. নাঈমুল ইসলাম খান। শুক্রবার বিকাল ৫টায় তিনি সপরিবারে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতার সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত ও মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা। এ সময় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাখাওয়াত মুন, ইমরুল কায়েস, প্রেস সচিব নাঈমুল ইসলাম খানেরবিস্তারিত পড়ুন

‘বিএনপির টপ টু বটম সবাই দুর্নীতিবাজ’ : ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ‘টপ টু বটম’ সবাই দুর্নীতিবাজ। এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘টপ টু বটম’ দুর্নীতির বরপুত্র। তাকে ভালো মানুষ সাজানোর জন্য মির্জা ফখরুল একটা বিবৃতি দিয়ে বসলেন। আসলে দুর্নীতিবাজরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে।’ শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে এই বর্ণচোরারা দেশের গণতন্ত্র, মুক্তিযুদ্ধ,বিস্তারিত পড়ুন

সড়কে চাপ আছে, যানজট নেই: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবার ঈদযাত্রায় চাপ আছে, যানজট নেই। সড়কে চাপ হবে। তবে রাস্তার জন্য যানজট হয়নি। শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘ঈদযাত্রা স্বস্তিকর হয়েছে। গত কয়েক বছর ধরেই মানুষ স্বস্তি পাচ্ছে। এবার আমরা আরও মনোযোগী হচ্ছি দুর্ঘটনা কমাতে। সড়কে চাপ আছে, কিন্তু যানজট নেই। সড়কে চাপ থাকবেই। রাস্তার জন্য কোনো যানজট হচ্ছেবিস্তারিত পড়ুন

আশাশুনিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আশাশুনিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) বিকাল ৫টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে খেলা অনুষ্ঠাত হয়। খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ গ্রুপে (বালক) টাইব্রেকারে প্রতাপনগর ইউনিয়ন (কুড়িকাহুনিয়া সপ্রাবি) ৪-৩ গোলে শ্রীউলা ইউনিয়ন (মহিষকুড় সপ্রাবি) কে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন হয়। অপরদিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা গোল্ডকাপ গ্রুপে (বালিকা) শোভনালী ইউনিয়ন (বাকড়া সপ্রাবি) ১-০ গোলে দরগাহপুর ইউনিয়ন (পঃ দরগাহপুর সপ্রাবি) কে হারিয়েবিস্তারিত পড়ুন

মিনায় জড়ো হওয়ার মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু

মিনায় মুসল্লিদের জড়ো হওয়ার মধ্য দিয়ে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ৮ জিলহজ শুক্রবার সকাল থেকে মূল আনুষ্ঠানিকতা শুরু হলেও বৃহস্পতিবার রাতেই হাজিরা মিনার তাঁবুতে পৌঁছে যান। হজযাত্রীর সংখ্যা বিবেচনায় সৌদি মুয়াল্লিমরা আগের রাত থেকেই হজযাত্রীদের তাঁবুর শহর মিনায় নেওয়া শুরু করেন। হজযাত্রীরা বৃহস্পতিবার এশার পর থেকে মক্কার নিজ নিজ আবাসন থেকে ইহরাম বেঁধে মিনায় রওয়ানা হন। মিনায় যাত্রার মধ্য দিয়ে হজ পালনের সূচনা হয়, যা শেষ হবে ১২ জিলহজবিস্তারিত পড়ুন

হজে যেতে পারলেন না গাজার ২৫০০ মুসল্লি

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর থেকে হাজারও ফিলিস্তিনি হজ পালন করতে গেলেও অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে কোনো ফিলিস্তিনি এবার হজে যেতে পারেননি। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, রাফা ক্রসিং ইসরাইলের দখলে থাকায় এবং ভূখণ্ডটি অবরুদ্ধ করে রাখায় গাজার ২৫০০ মুসল্লি এ বছর হজ করতে যেতে পারেননি। প্রতিবেদনে বলা হয়েছে, অবরুদ্ধ গাজায় ইসরাইলের গণহত্যা এবং গাজাকে মিসরের সঙ্গে সংযুক্তকারী রাফা ক্রসিংয়ে আক্রমণ ও দখলে নেওয়ার ফলে এই বছর ২৫০০ ফিলিস্তিনি হজ যাত্রা করতেবিস্তারিত পড়ুন

‘খেলা ছেড়ে দেওয়া উচিত’, শেবাগের সমালোচনার জবাব দিলেন সাকিব

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে রান খরায় ভুগছিলেন সাকিব আল হাসান। অনেক দিন ধরেই ব্যাটে রানে নেই, বোলিংয়েও উইকেট দিতে পারেন নি দলকে। তাই তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে দেশ সেরা এই ক্রিকেটারকে। যার কারণেই অনেক চাপ নিয়ে বৃহস্পতিবার ডাচদের বিপক্ষে মাঠে নেমেছিলেন এই অলরাউন্ডার। আর সেই চাপ নিয়েই ব্যাট হাতে জ্বলে উঠেছেন দেশ সেরা এই তারকা। দারুণ ইনিংসের পর বল হাতেও ছিলেন কিপ্টে। যার ফলে বাংলাদেশ পেয়েছে দুর্দান্ত এক জয়। বৃহস্পতিবার আগেবিস্তারিত পড়ুন

ঈদের দিন খালেদা জিয়ার সঙ্গে দেখা ও জিয়ার কবর জিয়ারত করবেন বিএনপি নেতারা

পবিত্র ঈদুল আজহার দিন দলের প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতাকর্মীরা। আর রাতে দলের স্থায়ী কমিটির সদস্যরা গুলশানের বাসায় ‘ফিরোজা’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যাবেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতি মামলার রায়ে খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা প্রতি ঈদে তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে গুলশানের বাসায় যান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুলবিস্তারিত পড়ুন

সিকিমে ভূমিধসে ৬ জনের মৃত্যু, আটকা ১৫০০ পর্যটক, লাচুং-এ যোগাযোগ বিচ্ছিন্ন

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিম ভারি বৃষ্টি, বন্যা ও ভূমিধসে ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশেষ করে রাজ্যটির উত্তরাঞ্চলে অবস্থা ভয়াবহ, যেখানে বন্যা ও প্রবল ভূমিধসের ঘটনা ঘটেছে। এছাড়া দেড় হাজারের বেশি পর্যটক সেখানে আটকে পড়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ভূমিধসের কারণে পর্যটনের জন্য বিখ্যাত মাঙ্গান জেলার লাচুং, লাচেনসহ বেশ কয়েকটি এলাকার সঙ্গে অন্যান্য অঞ্চলের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে। সাংকালাংয়ে সেতু ধসে পড়ে মাঙ্গানের সঙ্গে জংগু এবং চুংথাংয়েরও যোগাযোগ বিচ্ছিন্ন হয়েবিস্তারিত পড়ুন

যুবদল কেন্দ্রীয়, বিএনপির ঢাকা-চট্টগ্রাম-বরিশাল মহানগর ও ছাত্রদলের ৪ কমিটি বিলুপ্ত

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার নেতৃত্বাধীন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়েছে। পরবর্তীতে নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও বিবৃতিতে জানানো হয়। অপরদিকে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন