Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
শেখ হাসিনাকে ফেরত দিতে বলা হবে ভারতকে: পররাষ্ট্র উপদেষ্টা

সরকারের সিদ্ধান্তের পর ভারতকে শেখ হাসিনাকে ফেরত দিতে বলা হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বার্তাসংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এ কথা বলেন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতকে অনুরোধ করা হবে কি না, সেই বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। ছাত্র-জনতার গনআন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশত্যাগ করে ভারতে গিয়ে আশ্রয়বিস্তারিত পড়ুন
মোদির ১৭৩ বক্তৃতার মধ্যে ১১০ টিই মুসলিমবিদ্বেষী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১৭৩টি বক্তৃতার মধ্যে ১১০টিই মুসলিমবিদ্বেষী। হিউম্যান রাইটস ওয়াচের বরাত দিয়ে দ্য ওয়্যার ও দ্য হিন্দু বুধবার এ তথ্য প্রকাশ করেছে। ভারতে এ বছর লোকসভা নির্বাচনের আগে মার্চ মাসে আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রচারে বেড়িয়ে ১৭৩টি বক্তৃতা দিয়েছেন। তার মধ্যে ১১০টিতে ইসলামফোবিক মন্তব্য রয়েছে। আমেরিকার আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টে বলা হয়েছে, মোদি সম্প্রতি বলেছিলেন যে, তিনি বাংলাদেশের মাটিতে হিন্দু এবং অন্যান্যবিস্তারিত পড়ুন
মমতার পদত্যাগের দাবিতে বিক্ষোভে নামছে বিজেপি

ভারতের পশ্চিমবঙ্গের আরজি কর মেডিকেল কলেজের শিক্ষানবিশ চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষণ ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পদত্যাগের দাবিতে বিক্ষোভে নামছে বিজেপি। স্থানীয় সময় শুক্রবার (১৬ আগস্ট) দুপুর ২টার দিকে মাঠে নামে বিজেপির নেতা-কর্মীরা। এবিপির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজ্যজুড়ে প্রতীকী অবরোধের ডাক দিয়েছে গেরুয়া শিবির। বিকেলে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত মোমবাতি মিছিলের কর্মসূচি নিয়েছে বিজেপির মহিলা মোর্চা। শহরের বিভিন্ন স্থানেবিস্তারিত পড়ুন
এত তাড়াতাড়ি সরকার পতনের বিষয়টি বিশ্বাস হচ্ছে না সালমান এফ রহমানের!

ছাত্র-জনতার ২৩ দিনের দেশ কাঁপানো আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র জমা দেন শেখ হাসিনা। এরপর গণভবন থেকেই হেলিকপ্টারে দেশ ছাড়েন। সে সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। বর্তমানে তিনি ভারতে রয়েছেন। শেখ হাসিনা পালিয়ে গেলেও ভয়াবহ বেকায়দায় পড়েছেন আওয়ামী লীগের এমপি-মন্ত্রীরা। অনেকে সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটকে পড়া অনেক এমপি-মন্ত্রী ও অসংখ্য নেতাকর্মীবিস্তারিত পড়ুন
চাকরি রাজস্বকরণের দাবি সিএইচসিপিদের

কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিদের চাকরি রাজস্বকরণ ও কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টি বোর্ডের প্রধান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলীর অপসারণের দাবি জানিয়েছেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি)। এই দুই দাবি আদায়ে বাংলাদেশ সিএইচসিপি অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় সংসদ ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি আদায়ে অগ্রগতি না হলে আগামি সোমবার থেকে দেশের ১৪ হাজার সিএইচসিপিকে নিয়ে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দেয় সিএইচসিপি অ্যাসোসিয়েশন। বুধবার (১৪ আগস্ট) রাজধানীর মহাখালীতে বাংলাদেশ মেডিকেল রিসার্স কাউন্সিলবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ১

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জে বজ্রপাতে আল ইমরান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বজ্রপাতের ঘটনায় আহত হয়েছেন আল ইমরানের ছোট ভাই আল রায়হান (১৪)। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের খড়িতলা গ্রামে। তারা খড়িতলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। পরিবারের সদস্যরা জানান, সকালে বাড়ির পাশে জমিতে কাজ করছিলেন আল ইমরান ও তার সহোদর আল রায়হান। সকাল ১০টার দিকে আকষ্মিক বজ্রপাতে আল ইমরান ঘটনাস্থলে মারাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ

নিজস্ব প্রতিনিধি: ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যাকারী হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে সাতক্ষীরার কলারোয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। বৃহষ্পতিবার (১৫ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের কলারোয়া উপজেলা মোড়স্থ বাসভবন চত্বর থেকে বের হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন উপজেলা বিএনপির সিনিয়র সহ.সভাপতি আব্দুর রশিদ মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জান তুহিন,বিস্তারিত পড়ুন
কলারোয়া সরকারি কলেজে ৯ দফা দাবি জানালো শিক্ষার্থীরা

নিজস্ব সংবাদদাতা, কলারোয়া(সাতক্ষীরা): সাতক্ষীরার কলারোয়া সরকারি কলেজে ৯ দফা দাবি জানিয়ে সাধারণ শিক্ষার্থীরা শিক্ষকদের সাথে এক মুক্ত আলোচনায় মিলিত হলেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে সরকারি কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা ৯ দফার দাবিতে আলোচনা করেন। এছাড়াও তারা কলেজের নানা অব্যবস্থাপনার বিরুদ্ধেও তাদের বক্তব্য ও এর প্রতিকার দাবি করেন। কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ এসএম আনোয়ারুজ্জামান, উপাধ্যক্ষ আতাউর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। ৯ দফা দাবি উপস্থাপন করেন শাহিদুল হাসনাউল বান্না।বিস্তারিত পড়ুন
খুনি হাসিনার বিচারের দাবিতে সাতক্ষীরায় বিএনপির অবস্থান কর্মসূচি ও মিছিল

ফিরোজ হোসেন ও শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা : ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে সাতক্ষীরা জেলা বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১১ টায় শহরের পরিবহন কাউন্টারের সামনে এ অবস্থান কর্মসূচি পালিত হয়। জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তালা থানা বিএনপি’র সভাপতি বাবু মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়কবিস্তারিত পড়ুন
গণহত্যাকারী হাসিনার বিচারের দাবিতে সাতক্ষীরায় বিএনপির মিছিল-সমাবেশ

ফিরোজ হোসেন, আবু সাঈদ ও শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা : ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। একই সাথে দেশনেত্রীকে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৫ অগাস্ট) সকাল ১১টায় শহরের নিউমার্কেট এলাকা হতে সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাটের মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশেরবিস্তারিত পড়ুন

