বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্ত

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়েছে। মঙ্গলবার (০৬ আগস্ট) রাষ্ট্রপতির কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সাথে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠকের সিদ্ধান্তের প্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, এছাড়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়েছে এবং ০১ জুলাই ২০২৪ হতে ০৫ আগস্টবিস্তারিত পড়ুন

দ্বাদশ সংসদ বিলুপ্ত ঘোষণা

অবশেষে বিকেল তিনটার দিকে সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু। মঙ্গলবার বিকেল তিনটার দিকে এই ঘোষণা দেন তিনি। রাষ্ট্রপতির কার্যালয় থেকে এ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ছাত্র-জনতার গণবিস্ফোরণের মুখে সোমবার পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। এমন পরিস্থিতিতে তিন বাহিনী প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু। সেখানে দ্রুততম সময়ের মধ্যে সংসদ বিলুপ্তির কথা বলেছিলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু। আন্দোলনকারীদের প্রত্যাশা ছিল রাতেরবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে পলক আটক

সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) তাকে আটক করা হয়। জানা গেছে, বিমানবন্দরের কর্মকর্তা-কর্মচারীরা তাকে আটক করেছে। পরে তাকে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের রাজধানী নয়াদিল্লি পাড়ি দেওয়ার জন্য তিনি বিমানবন্দরে গিয়েছিলেন। বিমানবন্দর সূত্রে জানা গেছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষায় ছিলেন পলক। এ সময় বিমানবন্দরের কর্মচারীরা তাকে ভিআইপি লাউঞ্জে আটকেবিস্তারিত পড়ুন

‘মার্চ টু ঢাকা’: গাজীপুরে ভোরেই রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এক দফা দাবির সমর্থনে ভোর ৫টায় রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। সোমবার স্থানীয় সরকারি মহিলা কলেজ, কাজী আজিম উদ্দন কলেজ, গাজীপুর মেট্রোপলিটন কলেজ, রানী বিলাসমণি বয়েজ স্কুলসহ কয়েকটি স্কুল কলেজের শিক্ষার্ধীরা ব্লক করে রাস্তা ও বিভিন্ন দেয়ালে স্লোগান লিখছে। দেখা গেছে, গাজীপুর মহানগরের রাজরাড়ি রোডের ডিসি অফিসের গেটের সামনে কিছু শিক্ষার্থী সড়ক ও ডিসি অফিসের দেয়ালে আন্দোলনে নিহদের স্বরণে এবং আন্দোলনের পক্ষে লিখছেন উই ফর জার্স্টিজ, আমার ভাই মরলবিস্তারিত পড়ুন

‘মার্চ টু ঢাকা’: ঢাকায় সকালের পরিস্থিতি যেমন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি সোমবার (৫ আগস্ট)। এই কর্মসূচি ঘিরে ঢাকায় ব্যাপক জনসমাগম ঘটাতে চায় আন্দোলনকারীরা। তারা কারফিউ উপেক্ষা করার ঘোষণা দিয়েছেন আগেই। তবে পরিস্থিতি যেন কোন ভাবেই নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেজন্য শহরের বিভিন্ন পয়েন্টে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সোমবার সকাল ৭টার কিছুক্ষণ পর যাত্রাবাড়িতে দেখা যায় পুলিশ সার্বিক প্রস্তুতি নিচ্ছে। এছাড়া চেক করে করে ঢোকানো হচ্ছে রিকশা, অটোরিকশা, সিএনজির যাত্রীদের। একটু সামনে যেতেই দেখা যায়বিস্তারিত পড়ুন

সাংবাদিকদের ওপর হামলা না করে সহযোগিতার আহ্বান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

চলমান কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকে বিভিন্ন সময়ে হামলার শিকার হচ্ছিলেন সংবাদকর্মীরা। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার পর এবার গণমাধ্যমকর্মীদের (সাংবাদিকদের) পূর্ণ সহযোগিতার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। রোববার (৪ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি আহ্বান জানান। ভিডিও বার্তায় হাসনাত আবদুল্লাহ বলেন, আন্দোলনের শুরু থেকেই গণমাধ্যমকর্মীদের সাথে আন্দোলনকারী ছাত্র-জনতার সৌহায্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে। আন্দোলনকে সার্বজনীন করতে তাদের নিরবচ্ছিন্ন পেশাদারিত্বের অবদান অনস্বীকার্য। কিন্তু আমরাবিস্তারিত পড়ুন

সংঘাত-সহিংসতায় রক্তাক্ত বাংলাদেশ, লাশের মিছিল

ভয়াবহ সংঘাত-সহিংসতায় আবারও রক্তাক্ত হলো দেশ। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলনকে সরকার পতনের ‘একদফায়’ রূপান্তরের পর অসহযোগ কর্মসূচির প্রথম দিনে গতকাল রোববার সারা দেশে এক বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি হয়। আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ, হামলা-পাল্টা হামলা কিংবা আক্রমণে জীবন হারিয়েছেন কমপক্ষে ১০৪ জন। আহত হয়েছেন কয়েক হাজার। নিহতের তালিকায় আছেন শিক্ষার্থী, সাংবাদিক, পুলিশ, আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশারবিস্তারিত পড়ুন

কোনো ফাঁদে পা দেবেন না

বুক পেতে মন্দির ও সংখ্যালঘুদেরকে রক্ষার আহবান ড. আসিফ নজরুলের

কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের পক্ষে জোরাল ভূমিকা পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. আসিফ নজরুল। এ আন্দোলন নিয়ে তিনি সড়কে যেমন সরব তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও। শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ মিছিলে অংশ নেন তিনি। মিছিল শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অনুভূতির কথা উল্লেখ করেছেন আলোচিত এই প্রফেসর। তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো- ‘বহুদিন পর একটা টগবগে মিছিলে ছিলাম আজ (শুক্রবার)। সামনের সারিতে হাতেরবিস্তারিত পড়ুন

কারফিউ অমান্য করলেই ব্যবস্থা, হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের

সারা দেশে জারি করা কারফিউ মেনে চলার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেছেন, কারফিউর সময় অপ্রয়োজনে কেউ যেন ঘর থেকে বের না হন। যারা হবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রোববার (৪ আগস্ট) রাত সাড়ে ১০টায় সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, ‘ঢাকা মহানগর পুলিশ এখন পর্যন্ত অত্যন্ত ধৈর্য ও সহনশীলতা ও সংবেদনশীলতার পরিচয় দিয়েছে। আমাদের ব্যবস্থা কোনো আন্দোলনকারী ছাত্রের বিরুদ্ধে নয়।বিস্তারিত পড়ুন

সংখ্যালঘুদের ওপর হামলার শঙ্কা, তাদের রক্ষার আহবান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

যারা ঢাকায় আসতে পারবেন না, তারা বিভিন্ন জেলায় আমাদের হিন্দু এবং সংখ্যালঘু ধর্মীয় ভাইবোনদেরকে রক্ষা করার জন্য প্রতিরোধ গড়ে তুলবেন অবশ্যই। কেননা আমাদের আন্দোলনকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা ও পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন সমন্বয়ক আব্দুল্লাহ সালেহীন অয়ন। রোববার সমন্বয়কদের সঙ্গে গণমাধ্যমকর্মীদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এই বার্তা পাঠান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক অয়ন। পরে ভিডিও প্রকাশ করে একই বার্তা দেন প্ল্যাটফর্মটির আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলনকারীদের ওপর দায় চাপাতেবিস্তারিত পড়ুন