বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বাংলাদেশের মানুষের প্রাণরক্ষার সরকারের প্রতি আহবান জাতিসংঘের

বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে নতুন করে সহিংসতা ও প্রাণহানিতে গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক। তিনি বলেছেন, এই সহিংসতা অবশ্যই বন্ধ হতে হবে। রোববার (৪ আগস্ট) এক বিবৃতিতে জাতিসংঘ মানবাধিকার প্রধান বলেন, সিরাজগঞ্জে ১৩ পুলিশ সদস্যসহ আরও মানুষ মারা গেছেন। এই সহিংসতা অবশ্যই বন্ধ হতে হবে। সোমবার আন্দোলনকারীদের মার্চ টু ঢাকা এবং শাসক দলের পাল্টা কর্মসূচিতে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, আমার আশঙ্কা, এতে আরও মানুষের প্রাণহানি এবংবিস্তারিত পড়ুন

ভারতীয়দের বাংলাদেশ ভ্রমণে ‘বিশেষ পরামর্শ’ পররাষ্ট্র মন্ত্রণালয়ের

ভারতীয়দের বাংলাদেশ ভ্রমণের বিরুদ্ধে শক্তভাবে পরামর্শ দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, ভারতীয় নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ ভ্রমণের বিরুদ্ধে শক্তভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। বর্তমানে বাংলাদেশে অবস্থানরত সকল ভারতীয় নাগরিকদের অতি সতর্কতা অবলম্বন করার, চলাচল সীমিত করার এবং জরুরি ফোন নম্বরগুলোর মাধ্যমে ঢাকায় ভারতীয় হাইকমিশনের সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

জনসাধারণকে কারফিউ মেনে সেনাবাহিনীকে সহযোগিতার অনুরোধ: আইএসপিআর

দেশের চলমান সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরায় অবনতি হওয়ায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। এ ব্যাপারে জনসাধারণকে কারফিউ মেনে চলার পাশাপাশি সার্বিক সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। রোববার (৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর জানায়, দেশে চলমান সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির পুনরায় অবনতি হওয়ায় রোববার (৪ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। জনগণের জানমাল ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকল্পে এবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীকে অবিলম্বে সরে দাঁড়ানোর আহবান মির্জা ফখরুলের

ছাত্র-জনতার দাবি মেনে প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে অবিলম্বে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৪ আগস্ট) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। একই সঙ্গে আজ গণ-আন্দোলনে গুলি, হত্যা ও দমন-নির্যাতনের অভিযোগ এনে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘গণহত্যাকারী স্বৈরাচারী সরকারের পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিনে আজ রাজধানী ঢাকাসহ দেশব্যাপী বিভিন্ন জেলা-উপজেলার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবংবিস্তারিত পড়ুন

রাজপথে কঠিন প্রতিরোধের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ

আওয়ামী লীগ পাড়ায়-মহল্লা, রাজপথে কঠিন প্রতিরোধের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। এর ফলে উদ্ভূত পরিস্থিতি ও সকল হত্যা, সহিংসতার দায় আন্দোলনকারী নেতৃত্বকেই নিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রোববার (৪ আগস্ট) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নানক। জাহাঙ্গীর কবির নানক বলেন, আমরা শেষ কথাটুকু বলতে চাই, বিএনপি-জামায়াত, শিবির-জঙ্গিগোষ্ঠীর উদ্দেশে… আমরা এই দেশ মাতৃকাকে ভালোবেসে ধৈর্যের শেষসীমা পর্যন্ত পৌঁছে গেছি।বিস্তারিত পড়ুন

একদিনে সংঘর্ষে নিহত ১৪ পুলিশ, আহত ৩০০

সন্ত্রাসী হামলায় সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ১৩ জন এবং কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার একজন পুলিশ সদস্যসহ এ পর্যন্ত ১৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। রোববার (৪ আগস্ট) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পুলিশ সুপার এনামুল হক সাগর এ তথ্য জানান। সিরাজগঞ্জে থানায় হামলা চালিয়ে ১১ পুলিশকে হত্যা সিরাজগঞ্জে এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১১ পুলিশকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক এ তথ্য নিশ্চিত করেছেন। রোববারবিস্তারিত পড়ুন

পুলিশ-আ.লীগের সঙ্গে সংঘর্ষ গুলি, ১৪ জেলায় নিহত ৪১

রাজধানী ঢাকাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি চলছে। সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলন করছে ছাত্র-জনতা। পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে এখন পর্যন্ত ফেনীতে ৭ জন, নরসিংদীতে ৬, মুন্সীগঞ্জে ৩, বগুড়ায় ৪, মাগুরায় ৪, ভোলায় ১, পাবনায় ৩, কুমিল্লায় ২, সিরাজগঞ্জে ১, ধামরাইয়ে ১, রংপুরে ৪, বরিশালে ১, সিলেটে ২, জয়পুরহাটে ১ ও ঢাকায় ১ জনসহ মোট ৪১ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন শতাধিক। হতাহতের সংখ্যা আরো বাড়তেবিস্তারিত পড়ুন

সোমবার বন্ধ থাকবে ভারতীয় ভিসা সেন্টার

কোটা সংস্কার আন্দোলন‌কে কেন্দ্র ক‌রে বিরাজমান প‌রি‌স্থি‌তি বি‌বেচনায় সোমবার (৫ আগস্ট) পর্যন্ত সব ভারতীয় ভিসা সেন্টার (আইভিএসিএস) বন্ধ থাক‌বে। রোববার (৪ আগস্ট) ঢাকায় ভারতীয় হাইক‌মিশনের ও‌য়েবসাই‌টে দেওয়া এক বার্তায় এ তথ্য জানা‌নো হয়েছে। এ‌তে বলা হয়, ভিসা আবেদনকারী‌দের জন্য সোমবার (৫ আগস্ট) পর্যন্ত সকল ভারতীয় ভিসা সেন্টার (আইভিএসিএস) বন্ধ থাক‌বে।

বাংলাদেশের এক দফা নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো

এক দফা দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গত শনিবার (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরকারের পদত্যাগ চেয়ে এক দফা দাবি ঘোষণা করেছে। তাদের ডাকে রোববার সারাদেশে চলছে অসহযোগ আন্দোলন। এদিন দেশব্যাপী কর্মসূচি পালন করছে ক্ষমতাসীন আওয়ামী লীগও। দু’পক্ষের মধ্যে বিভিন্ন স্থানে সংঘর্ষ ও হতাহতের খবর পাওয়া গেছে। কঠোর অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসনও। এসব খবর গুরত্বসহকারে প্রচার করছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে,বিস্তারিত পড়ুন

অন্তর্বর্তীকালীন সরকার গঠনে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের ‘রূপান্তরের রূপরেখা’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির প্রতি সংহতি জানিয়ে সরকারের পদত্যাগ দাবি করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। রোববার (৪ আগস্ট) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। ‘রূপান্তরের রূপরেখা’ প্রস্তাব বিষয়ক এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। সংবাদ সম্মেলনে অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক গীতি আরা নাসরীন, অধ্যাপক আব্দুল হাসিব চৌধুরী, অধ্যাপক তানজীমউদ্দিন খান, অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা, ড. সামিনা লুৎফা ও মোশাহিদা সুলতানা উপস্থিত ছিলেন। লিখিতবিস্তারিত পড়ুন