Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ড. ইউনূস তো ছাত্রদের, আমাদেরই মনোনীত: বিএনপি মহাসচিব

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পাওয়া নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে নিজেদের মনোনীত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘ড. ইউনূস তো আমাদেরই… ছাত্রদের, আমাদের মনোনীত ব্যক্তি যাকে আমরা গোটা জাতির পক্ষ থেকে দায়িত্ব দিয়েছি যে এই ইন্টেরিম গভর্মেন্টের দায়িত্ব তিনি পালন করবেন।’ বৃহস্পতিবার বাংলাদেশ অর্থোপেডিক হাসপাতালে আহতদের দেখতে গিয়ে বিএনপি মহাসচিব সাংবাদিকদের এসব কথা বলেন। এই গোটা সমস্যার মূল হিসেবে ‘গণতন্ত্রের অভাব’কে দায়ী করে সেইবিস্তারিত পড়ুন
১১ বছর পর দিগন্ত টিভির সম্প্রচারের স্থগিতাদেশ প্রত্যাহার

১১ বছর পর বেসরকারি স্যাটেলাইট চ্যানেল দিগন্ত টেলিভিশনের সম্প্রচারের স্থগিতাদেশ প্রত্যাহার করে নিলো তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। টেলিভিশন কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এ স্থগিতাদেশ প্রত্যাহার করেছে মন্ত্রণালয়। আদেশের কপি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনেও (বিটিআরসি) পাঠানো হয়েছে। ২০১৩ সালে বিদ্বেষ, গুজব ছড়ানো ও দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগে এ চ্যানেলের সম্প্রচার সাময়িক বন্ধ করেছিল আওয়ামী লীগ সরকার। গত ৬ আগস্ট দিগন্ত টেলিভিশন কার্যালয়ে প্রতিষ্ঠানটির সাবেক সব কর্মকর্তা জড়ো হন। নতুন করে দিগন্ত টেলিভিশন চালু হওয়ারবিস্তারিত পড়ুন
স্বৈরাচারী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আ.লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ করতে হবে: অলি

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদ বলেছেন, সর্বসাধারণের উদ্দেশ্যে বলতে চাই, স্বৈরাচারের পতনের পর জাতি-ধর্ম-বর্ণ-রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। স্বৈরাচারী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ করতে হবে। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে রাজধানীর মগবাজারের এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। অলি আহমদ বলেন, শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ নতুন সরকারের প্রতি আন্তরিক শুভেচ্ছা। ড. মুহাম্মদ ইউনূসের পর অর্পিতবিস্তারিত পড়ুন
সন্দেহজনক লেনদেনেই জব্দ হবে অ্যাকাউন্ট : বিএফআইইউ

দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদরা চলমান পরিবর্তিত পরিস্থিতিতে ব্যাংক থেকে অর্থ সরানো ও অর্থ পাচার করতে না পারে এ জন্য সন্দেহজনক লেনদেন হলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। পরিচিত বা স্বজনপ্রীতি করে ছাড় দিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বৃহস্পতিবার (৮ আগস্ট) দেশের সব রাষ্ট্রয়াত্ত ও বেসরকারি ব্যাংকগুলোর চিফ অ্যান্টি-মানি লন্ডারিং অফিসারদের সঙ্গে বৈঠকে এ সতর্ক বার্তা দেয় সংস্থাটি। বৈঠক শেষে বিএফআইইউর ঊর্ধ্বতন একবিস্তারিত পড়ুন
ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারে আছেন যারা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নাম জানা গেছে। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, প্রধান উপদেষ্টাসহ মোট ১৭ জন সদস্য থাকছেন এ সরকারে। এতে প্রধান উপদেষ্টা হিসেবে থাকছেন ড. মুহাম্মদ ইউনূস। বাকি ১৬ জন উপদেষ্টা হলেন- ১. ড. সালেহ উদ্দিন আহমেদ (সাবেক গভর্নর, বাংলাদেশ ব্যাংক) ২. ড. আসিফ নজরুল (অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়) ৩. আদিলুর রহমান খান (মানবাধিকার কর্মী) ৪. এ. এফ. হাসান আরিফ (সাবেক অ্যাটর্নি জেনারেল) ৫. তৌহিদ হোসেন (সাবেক রাষ্ট্রদূত) ৬. সৈয়দা রিজওয়ানা হাসান (বাংলাদেশবিস্তারিত পড়ুন
কলারোয়ায় উপজেলা ও পৌর বিএনপির জরুরী মতবিনিময় সভা

কলারোয়ায় উপজেলা ও পৌর বিএনপির জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের বাঁশভবন ছত্রে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়া। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির মুখপাত্র ও সহ-সভাপতি অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) রইছ উদ্দিন। উপজেলা বিএনপির প্রচার সম্পাদক অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু বক্করবিস্তারিত পড়ুন
কলারোয়ায় যুবদলের জরুরি সভা

কলারোয়ায় সার্বিক আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে উপজেলা যুবদলের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের বাসভবন চত্বরে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় যুবদলের নেতৃবৃন্দ দেশের ও এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ও বিক্ষুব্ধ জনতাকে সর্বোচ্চ ধৈর্য ধারন ও শান্ত থাকতে আহ্বান জানান। তারা বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ দিয়েছেন যে, বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগীবিস্তারিত পড়ুন
কলারোয়া বাজারের নতুন কমিটি গঠন; শওকত সভাপতি, মীর রফিক সেক্রেটারি, মিজান সাংগঠনিক

হাবিবুর রহমান: কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির পূর্বের কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন শওকাত হোসেন, সাধারণ সম্পাদক হয়েছেন মীর রফিকুল ইসলাম (মীর রফিক) এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মিজানুর রহমান। বুধবার বিকেলে কলারোয়া চৌরাস্তা মোড়ে সাধারণ ব্যবসায়ীদের আয়োজনে এক জরুরী সভায় ৩ সদস্য বিশিষ্ট ঐ কমিটি গঠন করা হয়। পরবর্তীতে আলোচনা সাপেক্ষে পূর্ণ কমিটি গঠন করা হবে বলে জানানো হয়। সভায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামানবিস্তারিত পড়ুন
কলারোয়ার গয়ড়া বাজারের নতুন কমিটি; সভাপতি আসাদ, সেক্রেটারি আমিরুল ডাক্তার

বায়েজিদ হোসেন: কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজারের নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার ওই কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণা করা হয়। এতে সভাপতি হয়েছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য আসাদুজ্জামান আসাদ, সহ-সভাপতি প্রভাষক শেখ হাবিবুর রহমান, সেক্রেটারি ডাক্তার আমিরুল ইসলাম, সহকারি সেক্রেটারি ডাক্তার আব্দুর রহিম, কোষাধ্যক্ষ কাপড় ব্যবসায়ী আরিফুজ্জামান লালটু ও সহকারি কোষাধ্যক্ষ কাপড় ব্যবসায়ী আবু তুহিন। সাধারণ ব্যবসায়ীরা জানান, নতুন এই কমিটির নেতৃত্বে গয়ড়া বাজারের ব্যবসায়ীদের কল্যাণ ও সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে বলেবিস্তারিত পড়ুন
খালেদা জিয়ার সঙ্গে জামায়াত আমীরের সাক্ষাৎ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান। এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উপস্থিত ছিলেন। সোমবার রাতে সাক্ষাৎ করেন তারা। এর আগে বঙ্গভবনে তিন বাহিনীর প্রধানদের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অন্তর্বর্তীকালীন সরকার কেমন হবে, জানালেন সমন্বয়ক নাহিদ সেখানে সিদ্ধান্ত হয়, জাতীয় সংসদ ভেঙে দিয়ে যত দ্রুতবিস্তারিত পড়ুন

