Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
১০ টাকায় টিকিট কেটে চোখ দেখালেন প্রধানমন্ত্রী

সাধারণ রোগীদের মতোই লাইনে দাঁড়িয়ে ১০ টাকা দিয়ে টিকিট কেটে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চোখের চিকিৎসা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে কাউন্টার থেকে টিকিট কেটে তিনি চক্ষু পরীক্ষা করান। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সারওয়ার ই আলম সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

গাজীপুরের জয়দেবপুর স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকা তেলবাহী ট্রেন-কমিউটার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ট্রেনের চালকসহ তিনজন আহত হয়েছেন। শুক্রবার (৩ মে) বেলা ১১টার দিকে জয়দেবপুর স্টেশনের কাছে কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবু হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে ময়মনসিংহ ও উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তিনি জানান, সংঘর্ষের ফলে যাত্রীবাহী কমিউটার ট্রেনটির পাঁচটি বগি ও তেলবাহী ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়। রেল কর্তৃপক্ষ,বিস্তারিত পড়ুন
শনিবারও বন্ধ থাকবে যেসব জেলার স্কুল-কলেজ

দেশব্যাপী চলমান তাপপ্রবাহের কারণে স্কুল খুলতে দ্বিধাদ্বন্দ্বে কর্তৃপক্ষ। শনিবার মাধ্যমিক স্কুল খুলছে। তবে এদিনও বেশ কিছু জেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল ও কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় শুক্রবার বিষয়টি জানানো হয়। বার্তায় বলা হয়, দেশে চলমান তাপদাহের কারণে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া পূর্বাভাসের ভিত্তিতে খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলার, ঢাকা বিভাগের ঢাকা ও টাঙ্গাইল জেলার, চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলার এবং রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম,বিস্তারিত পড়ুন
মিডিয়ার স্বাধীনতা নিয়ে বিবিসি’র বিশেষ প্রতিবেদনে যা বলা হলো

ছয় মাস আগে ঢাকায় একটি রাজনৈতিক সমাবেশে পেশাগত দায়িত্ব পালনে গিয়েছিলেন একটি জাতীয় পত্রিকার সাংবাদিক রাফসান জানি। ঢাকার কাকরাইলের কাছে একপর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ শুরু হয়। রাফসান জানি তখন কিছুটা দূর থেকে সেই সংঘর্ষের ছবি তুলতে শুরু করেন। হঠাৎ দেখলাম যারা পুলিশকে মারছিলো তাদেরই একজন আমার দিকে তেড়ে আসলো। এই তুই আমাদের ছবি তুলছিস কেন? এই কথা বলেই সে আমার গলায় ঝোলানো আইডি কার্ড ছিঁড়ে ফেলে। এরপর মারধর শুরু করে।বিস্তারিত পড়ুন
আ.লীগ ষড়যন্ত্র করে তার প্রমাণ- ১৪, ১৮, ২৪ সালের নির্বাচন: ফারুক

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে একটি বক্তব্যের সমালোচনা করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ক্ষমতায় থাকলে বড় কথা বলা যায়। ক্ষমতায় থাকলে গ্রেফতারও করা যায়। ক্ষমতায় থাকলে বিনা কারণে খালেদা জিয়াকে জেলে রাখা যায়। কিন্তু জনগণ যখন রাস্তায় নেমে পড়বে তখন এসব কথায় কোনো কাজ হবে না। শুক্রবার (৩ মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বেগম খালেদা জিয়া, খায়রুল কবির খোকন, হাবিব উনবিস্তারিত পড়ুন
ভবিষ্যতে আওয়ামী লীগকে জনগণ মীরজাফর হিসেবে চিনবে: রিজভী

দেশের জনগণ ভবিষ্যতে আওয়ামী লীগকে মীরজাফর হিসেবে চিনবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে রিজভী বলেন, কিয়ামত পর্যন্ত তো আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না। আপনাদের যখন বিদায় হবে। তখন যে ইতিহাস লেখা হবে সেই ইতিহাসে দেশের জনগণ আপনাদের মীরজাফর হিসেবে চিনবে। মীরজাফর যেমন নিগৃত হয়েছে আপনারা তেমন হবেন। আর বর্তমানে যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে। আগামী প্রজন্ম বলবে এরাই দেশকে রক্ষা করেছে। শুক্রবারবিস্তারিত পড়ুন
কারামুক্ত
যেসব অভিযোগে ১১১০ দিন কারাগারে ছিলেন মামুনুল হক

হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক কারাগার থেকে মুক্তি পেয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে গাজীপুর কারাগার থেকে মুক্তি পান তিনি। এক হাজার ১১০ আগে আগে ২০২১ সালের ১৮ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল। কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, মাওলানা মামুনুল হক কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে দীর্ঘদিন বন্দি ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৭টি মামলা রয়েছে। সর্বশেষ মামলায়বিস্তারিত পড়ুন
উপজেলা চেয়ারম্যানের লোকজনকে লক্ষ্য করে বদির গুলি

কক্সবাজারের টেকনাফ উপজেলা চেয়ারম্যান নুরুল আলমের একটি সমাগম লক্ষ্য করে গুলিবর্ষণ করার অভিযোগ উঠেছে সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে টেকনাফের হোয়াইক্যং পশ্চিম মহেশখালীয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে বিষয়টি জানিয়েছেন নুরুল আলম। নুরুল আলম বলেন, ‘যেহেতু আমি আবারও উপজেলা পরিষদ নির্বাচন করছি। সে লক্ষ্যে বৃহস্পতিবার বিকালে হোয়াইক্যং ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত একটি আলোচনাসভায় উপস্থিত ছিলাম। একই দিন রাতে হোয়াইক্যংয়ের কম্বনিয়াপাড়া, পশ্চিম মহেশখালীয়াপাড়ার মুরব্বিবিস্তারিত পড়ুন
সংসদ অধিবেশন শুরু, প্রধানমন্ত্রীসহ অন্য মন্ত্রীদের প্রতি ৯৪০ প্রশ্ন

দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। এর আগে বিকাল ৪টায় অনুষ্ঠিত সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদকালসহ অন্যান্য কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত হয়। চলতি অধিবেশন ৯ মে পর্যন্ত চলবে বলে সিদ্ধান্ত হয়েছে। অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দেন। এবারের অধিবেশনের সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন— আওয়ামী লীগের এমএ মান্নান, আসাদুজ্জামান নূর, শফিকুল ইসলাম শিমুল, জাতীয় পার্টির গোলামবিস্তারিত পড়ুন
একই দিনে কলারোয়ার দেয়াড়া হাইস্কুলে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের যোগদান

সরকারী বিধি মোতাবেক কলারোয়ার দেয়াড়া বে-সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের দীর্ঘ ৬ বছর পরে শুণ্যপদে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান যোগদান করেছে। বৃহস্পতিবার (২ মে) সকাল ১০ টায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিপুল কুমার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গাজী মতিয়ার রহমানের উপস্থিতিতে তারা যোগদান করেন। প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন আব্দুস সালাম। এর আগে তিনি কলারোয়া ইলিশপুর কেকেএপি মাধ্যামিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে দিন কর্মরত ছিলেন। এছাড়া সহকারী প্রধান শিক্ষক যোগদানবিস্তারিত পড়ুন

