বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুনি হাসিনার বিচারের দাবিতে সাতক্ষীরায় বিএনপির অবস্থান কর্মসূচি ও মিছিল

ফিরোজ হোসেন ও শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা : ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে সাতক্ষীরা জেলা বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১১ টায় শহরের পরিবহন কাউন্টারের সামনে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তালা থানা বিএনপি’র সভাপতি বাবু মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তারিকুল হাসান।

এসময় বক্তব্য রাখেন দেবহাটা থানা বিএনপির সভাপতি শেখ সিরাজুল ইসলাম, সাবেক যুবদলের সভাপতি আবুল হাসান হাদী, জেলা যুবদলের সমন্বয়ক পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক এড. কামরুজ্জামান ভূট্টো, পৌর বিএনপির আহবায়ক মাছুম বিল্লাহ শাহীন, যুবদলের শহর সমন্বয়ক ফরিদুজ্জামান ফরিদ, আলিমুজ্জামান আলিম, সদর থানা বিএনপির সদস্য সচিব মো. আতাউর রহমান, শহর বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, পারুলিয়া ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা গোলাম ফারুক বাবু, জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান।

এসময় উপস্থিত ছিলেন সদর থানা যুবদলের সদস্য সচিব শেখ মনিরুজ্জামান প্রিন্স, পৌর স্বেচ্ছাসেবক দলনেতা শিবলু রহমান, রুহুল আমিন পাড়।

অবস্থান কর্মসূচি শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান বলেন, বিএনপির অনেক নেতাকর্মীদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। গুম, খুন করা হয়েছে। সকল ঘটনার বিচার করতে হবে। ছাত্রজনতার উপরে গুলি চালিয়ে গণহত্যার দায়ে খুনি হাসিনাসহ তার দোসরদের ফাসিতে ঝুলাতে হবে।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর বাজার জামে মসজিদের ৭০ হাজার টাকা চুরি করারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২
  • সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা
  • বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় ডিবি স্কুলের শিক্ষকদের ফুল দিয়ে বরণ
  • কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়
  • সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল
  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী