বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সরকারি কলেজে ৯ দফা দাবি জানালো শিক্ষার্থীরা

নিজস্ব সংবাদদাতা, কলারোয়া(সাতক্ষীরা): সাতক্ষীরার কলারোয়া সরকারি কলেজে ৯ দফা দাবি জানিয়ে সাধারণ শিক্ষার্থীরা শিক্ষকদের সাথে এক মুক্ত আলোচনায় মিলিত হলেন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে সরকারি কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা ৯ দফার দাবিতে আলোচনা করেন।

এছাড়াও তারা কলেজের নানা অব্যবস্থাপনার বিরুদ্ধেও তাদের বক্তব্য ও এর প্রতিকার দাবি করেন।

কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ এসএম আনোয়ারুজ্জামান, উপাধ্যক্ষ আতাউর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

৯ দফা দাবি উপস্থাপন করেন শাহিদুল হাসনাউল বান্না। দাবির মধ্যে রয়েছে- রাজনীতিমুক্ত কলেজ ক্যাম্পাস, লাইব্রেরিতে পাঠ্যপুস্তকের বাইরে অন্যান্য বইয়ের অন্তর্ভুক্তিকরণ, স্বাস্থ্যসম্মত ক্যান্টিন চালু, সকল প্রকার প্রাইভেট ফিস সর্বনিম্ন পর্যায়ে রাখা, ছাত্রসংসদ সচল করা, লাইব্রেরি কার্ডের ব্যবস্থা করা, প্রশ্নপত্র ফাঁস রোধ করা, দারিদ্র শিক্ষার্থীদের দারিদ্র তহবিল থেকে সহায়তা প্রদান এবং কলেজের সাংবাদিকতা ক্লাব ও কম্পিউটার প্রোগ্রামিং ক্লাব খোলা।

কলেজ অধ্যক্ষ এসএম আনোয়ারুজ্জামান শিক্ষার্থীদের সকল দাবি-দাওয়া মনোযোগ সহকারে শোনেন ও সম্ভব হয় এমন সবকিছু করার আশ্বাস প্রদান করেন।

কলেজের নানা অব্যবস্থাপনা যেমন অফিস সহকারীর শিক্ষার্থীদের কাছে ঘুষ দাবি করা, কম্পিউটার ল্যাবের দায়িত্বশীলের শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহার করা, কলেজে ক্লাসরুমের অভাব, কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ যাতায়াত রোধ, কতিপয় শিক্ষার্থীর ক্লাসে পারিবারিক দাপট দেখিয়ে আধিপত্য বিস্তার করা রোধে কলেজ অধ্যক্ষ দ্রুততার ভিত্তিতে সমাধানের প্রতিশ্রুতি দেন।

শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন ফারিহা সিদ্দিকী, নাহিদ হোসেন, তূর্য, নির্জন, সাদিয়া, কাতিবুর রহমান, আসমাউল হুসনা, ইফতেখার মাহমুদ, আব্দুল্লাহ আল মামুন, মাহফুজ হোসেন, শিশির প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা