শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

তালায় পুকুর খননের সময় অস্ত্র উদ্ধার

সাতক্ষীরার তালা উপজেলার পুকুরের ভিতর থেকে পরিত্যাক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ জুন) দুপুরে উপজেলা চত্বরের একটি পুকুর খননের সময় অস্ত্র দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয় জনতা। পরে ঘটনাস্থল থেকে একটি ওয়ান সুটারগান উদ্ধার করে পুলিশ। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, বেশকিছু দিন ধরে উপজেলা চত্বরের পাশে একটি পুকুর খননের কাজ চলছিল। সোমবার দুপুর পৌনে তিনটার দিকে মাটি কাটার সময় কয়েকজন শ্রমিক একটি অস্ত্র সাদৃশ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিআর ও কাবিটা প্রকল্পের বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে সংসদ সদস্য ১০৬ সাতক্ষীর-২ এর অনুকূলে টিআর/ কাবিটা কর্মসূচীর আওতায় প্রকল্পের বিপরীতে বরাদ্ধকৃত অর্থের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (১৪জুন) দুপুরে সদর উপজেলা পরিষদ ডিজিটাল কর্নারে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুদানের চেক বিতরণ করেন এবং বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান (আশু)। এসময় বক্তব্য রাখেন সদর উপজেলাবিস্তারিত পড়ুন

দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও তার ভাই ইউপি সদস্য কারাগারে

সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আল ফেরদৌস আলফা ও তার সহোদর পারুলিয়া ইউপি সদস্য আব্দুল আলীম কারাগারে গেছেন। স্বর্ণ চোরাচালানের মামলায় জামিন নামঞ্জুর করে খুলনা মহানগর দায়রা জজ আদালত রবিবার (২৩ জুন) তাদের দুইভাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তারা এখন খুলনা কারাগারে রয়েছেন। খুলনার লবণচরা থানায় দায়েরকৃত মামলার তদন্ত কর্মকর্তা এসআই প্রদীপ বৈদ্যসহ একাধিক পুলিশ কর্তা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২০ এপ্রিল দুপুরে মাসুম বিল্লাহ নামেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় উপজেলা চেয়ারম্যান বাবুর দায়িত্ব গ্রহণে জাতীয় পার্টির সভা ও দোয়ানুষ্ঠান

“৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই স্লোগানকে সামনে রেখে” জাঁকজমকপূর্ণ আয়োজনে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ মশিউর রহমান বাবু’র দায়িত্ব গ্রহণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুন) বেলা ১১ টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা জাতীয় পার্টির আয়োজন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি জেলা শাখার সার্বিক তত্ত্বাবধানে সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূমিবিস্তারিত পড়ুন

খালেদা জিয়াকে সিসিইউ কেবিনে স্থানান্তর, নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। সোমবার বিকালে খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর করা হয় বলে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন। তিনি বলেন, আলহামদুলিল্লাহ। ম্যাডামকে মেডিকেল বোর্ড সদস্যরা দেখার পর সবকিছু পর্যালোচনা করে তাকে বিকাল ৪টা ৪৫মিনিটে সিসিইউর সব সুবিধা সম্বলিত কেবিনে স্থানান্তর করা হয়েছে। এখানে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে তিনি চিকিৎসাধীন আছেন। এর আগে শুক্রবার দিনগত রাত সাড়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদর উপজেলার চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যানরা দায়িত্ব গ্রহন করেছেন। সোমবার (২৪ জুন) বেলা ১২টার দিকে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু, ভাইস চেয়ারম্যান শামস ইসতিয়াক শোভন ও মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম একসাথে উপজেলা পরিষদে এসে দায়িত্বভার গ্রহন করেন। উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদসহ বিভিন্ন সরকারী কর্মকর্তারা তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানান। এসময় সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারণবিস্তারিত পড়ুন

মারা গেছেন আলোচিত ‘জল্লাদ’ শাহজাহান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৬ আসামিসহ ৬০ জনের ফাঁসি কার্যকর করা আলোচিত ‘জল্লাদ’ শাহজাহান ভূঁইয়া মারা গেছেন। সোমবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাহানের বোন ফিরোজা বেগম। তিনি জানান, ভাই বেশ কিছুদিন ধরে ঢাকার অদূরে হেমায়েতপুরে থাকতেন। রোববার রাতে তার বুকে ব্যাথা শুরু হলে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা যান। পরিবারের সূত্রবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা উপজেলা চেয়ারম্যান বাবুকে ফুলেল শুভেচ্ছা জার্নালিস্ট এসোসিয়েশনের

সাতক্ষীরা জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবুকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। সোমবার (২৪ জুন) দুপুরে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা প্রদান করেন নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জার্নালিস্ট এসোসিয়েশনের আহবায়ক সাইফুল আজম খান মামুন, সদস্য সচিব শেখ রিজাউল ইসলাম বাবলু, যুগ্ম আহবায়ক এম ইদ্রিস আলী, শেখ হাসান গফুর ও মনিরুজ্জামান মনি, সদস্য মোতাহার নেওয়াজ মিনাল, শেখ কামরুল ইসলাম, ইঞ্জিনিয়ার রোস্তম হাসান রিপন, লাল্টুবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় উপজেলা চেয়ারম্যান বাবুকে ফুলেল শুভেচ্ছা ক্রীড়া সংস্থার

জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবুকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা অডিটোরিয়ামে এ ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহীন, মীর তাজুল ইসলাম রিপন, নির্বাহী কমিটির সদস্য, মির্জা মনিরুজ্জামান কাকন, সহকারী অধ্যাপক শেখ হেদায়েতুল ইসলাম, শিমুন শামস, কাজী আক্তার হোসেন, খন্দকার আরিফ হাসান প্রিন্স, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণবিস্তারিত পড়ুন

তালায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

সাতক্ষীরার তালায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) -২০২৪ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৪ জুন) সকালে তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা পরিষদবিস্তারিত পড়ুন