Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
চীনের অদ্ভুত প্রথা ‘ভূত বিয়ে’

সামাজিক ও ধর্মীয়ভাবে প্রাচীনতম প্রথা বিয়ে। বহুকাল ধরে চলে আসা এই প্রথার মাধ্যমে একজন নারী ও পুরুষ একত্রে বসবাস করেন। কিন্তু চীনে এই বিয়ে নিয়েই রয়েছে অদ্ভুত এক প্রথা। যেখানে মৃত ব্যক্তির সঙ্গে বিয়ে দেওয়া হয়। মূলত মৃত ব্যক্তিরও একজন সঙ্গীর প্রয়োজন-এই ধরণা থেকেই প্রথাটি পালিত হয়ে আসছে দেশটিতে। অসমর্থিত এই কুসংস্কারটিতে এখনো বিশ্বাস করেন চীনের কিছু অঞ্চলের মানুষ। সাউথ চায়না মনিং পোস্ট। ভূত বিয়ের প্রথাটি চালু হয়েছিল খ্রিষ্টপূর্ব (২২১-২০৭) সময়কালেবিস্তারিত পড়ুন
জুলাইয়ে চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী

বাণিজ্য, বিনিয়োগ ও ব্রিকসে বাংলাদেশের অন্তর্ভুক্তিসহ বেশ কয়েকটি বিষয় নিয়ে চারদিনের সফরে চীন যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৮ থেকে ১১ জুলাই পর্যন্ত হবে প্রধানমন্ত্রীর চীন সফর। সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। পররাষ্ট্রমন্ত্রী জানান, দুদেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে এবং বিনিয়োগ আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। চীনের কম্যুনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানশাওয়ের সঙ্গে আলোচনায় এই বিষয়গুলো উঠে এসেছে। প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরে ঢাকা-বেইজিংয়ের মধ্যে কয়েকটিবিস্তারিত পড়ুন
দুর্নীতিতে অভিযুক্তদের বিদেশযাত্রায় আইন অনুযায়ী ব্যবস্থা: আইজিপি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, দুর্নীতির অভিযোগ ওঠা ব্যক্তিদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার নির্দেশনা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সোমবার পুলিশের ঢাকা রেঞ্জের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেগুনবাগিচায় আয়োজিত শোভাযাত্রা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। দুর্নীতিতে অভিযুক্তরা সহজেই দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, পুলিশ যা করে, আইন মেনেই করে। তবে পুলিশ চাইলে যে কাউকে যেকোনও সময় স্টপ করতে পারে না। এ জন্যবিস্তারিত পড়ুন
এমপি আনার হত্যাকাণ্ড নিয়ে নতুন যে তথ্য দিলো ডিবি

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলায় গ্রেফতার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুর তিনটি মোবাইল ফোন উদ্ধারে তাকে নিয়ে অভিযানে যেতে চায় ডিবি পুলিশ। সোমবার আদালতে দেয়া ৫ দিনের রিমান্ড আবেদনে এসব কথা উল্লেখ করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মাহফুজুর রহমান। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহর আদালতে শুনানি অনুষ্ঠিত হবে। আবেদনে তদন্তবিস্তারিত পড়ুন
এমপি আনার হত্যা: গ্যাস বাবুর রিমান্ড নামঞ্জুর, ঝিনাইদহে অভিযানের নির্দেশ

এমপি আনোয়ারুল আজিম আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণের মামলার আসামি আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবুর ব্যবহৃত তিনটি মোবাইল ফোন উদ্ধারে ম্যাজিস্ট্রেটের অধীনে অভিযান পরিচালনার আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহর আদালত জামিন ও রিমান্ড নামঞ্জুর করে এ আদেশ দেন। এ বিষয়ে আদালতের শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক জালাল উদ্দিন বলেন, আদালত আসামি বাবুর রিমান্ড ও জামিন নামঞ্জুর করেছেন। একইসঙ্গে ১০ কার্যদিবসের মধ্যে বাবুকে ঝিনাইদহ কারাগারেবিস্তারিত পড়ুন
এবার দেশ ছাড়লেন সেই মতিউরও!

ছাগলকাণ্ডে আলোচনায় আসার পর থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মতিউর রহমানের হদিস পাওয়া যাচ্ছিল না। সর্বশেষ ঈদের দ্বিতীয় দিন (১৮ জুন) একটি বেসরকারি টেলিভিশনের ইন্টারভিউতে তাকে দেখা যায়। এরপর বসুন্ধরা, ধানমণ্ডিসহ মতিউরের বিভিন্ন বাসভবনে খোঁজ নিয়েও সন্ধান মেলেনি তার। এমনকি কোরবানির ঈদের ছুটির পর অফিস খুললেও তিনি আর এনবিআর কার্যালয়ে আসেননি। এনবিআর সূত্রে জানা যায়, রোববার (২৩ জুন) বিকেলের দিকে আখাউড়া স্থলবন্দর দিয়ে মতিউর চলে গেছেন। এর আগে দুর্নীতি দমনবিস্তারিত পড়ুন
একটি বিশেষ মহল সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, একটি বিশেষ মহল সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। এই বিশেষ মহলের সঙ্গে দু-একটি গণমাধ্যমও যুক্ত। দেশে দুর্নীতি হলে সেটি অবশ্যই সংবাদে আসবে। আমাদের সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। কিন্তু ইচ্ছাকৃতভাবে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সংবাদ পরিবেশন হলে বুঝতে হবে এটি ষড়যন্ত্রের অংশ। সোমবার (২৪ জুন) জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কর্তৃক আয়োজিত আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্তেরবিস্তারিত পড়ুন
খালেদা জিয়ার কয়েকটা অসুখ আছে, যেগুলো সাড়ার মতো নয় : আইনমন্ত্রী

ভারসাম্য ঠিক নেই বলে বিএনপি নেতারা খালেদা জিয়ার চিকিৎসার ক্ষেত্রে তার ওপর দোষারোপ করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। সোমবার (২৪ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন। আইনমন্ত্রীর কারণে খালেদা জিয়ার যথাযথ চিকিৎসা হচ্ছে না বলে দাবি করছে বিএনপি। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আইনমন্ত্রী বলেন, ‘আমি মনে করি খালেদা জিয়ার যে চিকিৎসা প্রয়োজন, তিনি যে হাসপাতালে আছেন সেই হাসপাতালেবিস্তারিত পড়ুন
বেনজীরের স্ত্রী-দুই মেয়েও দুদকের ডাকে সাড়া দেননি

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ গতকাল রোববার (২৩ জুন) দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হননি। অবৈধ সম্পদের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাকে দ্বিতীয়বারের মতো রোববার সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে ডাকা হয়েছিল। একইভাবে সোমবার (২৪ জুন) বেনজীরের স্ত্রী জিশান মির্জা এবং দুই মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীর, তাহসিন রাইসা বিনতে বেনজীর দুদকের জিজ্ঞাসাবাদে উপস্থিত হননি। সোমবার বেলা ২টা পর্যন্ত তারা সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে যাননি। এর আগে গত ৯বিস্তারিত পড়ুন
শিক্ষাকে আমরা সব চেয়ে বেশি গুরুত্ব দেই : প্রধানমন্ত্রী

বর্তমান শিক্ষার্থীদের মেধা ও জ্ঞানে মুগ্ধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এত জ্ঞান তো আমাদেরও নেই। এত সুন্দর করে হয়তো আমরাও বক্তৃতা দিতে পারি না। এই মেধাবীরাই চতুর্থ শিল্প বিপ্লবের উপযুক্ত দক্ষ কারিগর হবে। স্মার্ট সিটিজেন হয়ে উঠবে, ভবিষ্যতে বাংলাদেশকে পরিচালনা করবে। সোমবার (২৪ জুন) রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে ‘মাধ্যমিক থেকে স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২০২৩-২৪ অর্থবছরের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসববিস্তারিত পড়ুন

