বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে ইন্টারনেট সমস্যা, রাজস্ব ঘাটতি ১৫০ কোটি টাকা

দেশে টানা পাঁচ দিন ইন্টারনেট বন্ধ থাকার ফলে ভারতের পেট্রাপোল বন্দরে আমদানীকৃত পণ্য বোঝাই কয়েক হাজার ট্রাক আটকা পড়েছে। যদিও ইন্টারনেট সেবা পুনরায় চালু হয়েছে, তবুও এসব ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করতে পারছে না।
বেনাপোল বন্দরে জায়গার অভাবে ভারত থেকে ট্রাকগুলো ধীর গতিতে সিরিয়াল অনুসরণ করে প্রবেশ করছে। এই ট্রাকগুলিতে বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠানের কাঁচামালসহ জরুরি শিল্প পণ্য ও খাদ্যদ্রব্য রয়েছে।

বেনাপোল বন্দরের সিএন্ডএফ ব্যবসায়ী আসাদুজ্জামান জানান, ইন্টারনেট সেবা বন্ধ থাকার ফলে শিল্প প্রতিষ্ঠান ও ব্যবসায়ীরা বেশ ক্ষতির সম্মুখীন হয়েছেন। এই কয়েক দিনে বেনাপোল কাস্টমস হাউসে প্রায় একশত পঞ্চাশ কোটি টাকার রাজস্ব আদায় কম হয়েছে।

ভারতের পেট্রাপোল বন্দরের স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র জানান, পেট্রাপোল বন্দরে হাজার হাজার পণ্য বোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে। ইন্টারনেট সেবা বন্ধ থাকায় এসব ট্রাক আটকা পড়েছে। শনিবার থেকে ট্রাকগুলো সিরিয়াল অনুযায়ী বেনাপোল বন্দরে প্রবেশ করছে। তবে বন্দর শেডে খালাস করতে বিলম্ব হওয়ায় দুই দেশের বন্দরে পণ্যবাহী ট্রাকের জট বাড়ছে।

আমদানীকারক আনোয়ার আলী আনু জানান, যেখানে প্রতিদিন বেনাপোল বন্দরে ৫০০ থেকে ৬০০ ট্রাক প্রবেশ করতো, সেখানে এখন মাত্র এক দেড়শ ট্রাক প্রবেশ করছে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল করিম জানান, ইন্টারনেট সেবা চালু হওয়ার পর বন্দর থেকে মালামাল খালাস শুরু হয়েছে। তবে ইন্টারনেটের ধীরগতির কারণে এবং সব প্রক্রিয়া সম্পন্ন করতে কিছু সমস্যা হচ্ছে।
২ থেকে ৪ দিনের মধ্যে এ সমস্যা সমাধান হয়ে যাবে বলে আশা করছেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী

মাদক নির্মূলে সরকারের কঠোর অবস্থানের মধ্যেও যশোরের শার্শা সদর ইউনিয়নের শ্যামলাগাছীর ত্রিমোহনীবিস্তারিত পড়ুন

ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি শেষেবিস্তারিত পড়ুন

বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

যশোরের বেনাপোলে মুরগিবাহী একটি ভ্যান থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ডবিস্তারিত পড়ুন

  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি