শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে পাচারকালে কলারোয়া সীমান্তে দুই কোটি টাকার সোনার বারসহ এক ব্যক্তি আটক

আবুল কাসেম: ভারতে পাচারকালে সাতক্ষীরার কলারোয়ার ভাদিয়ালী সীমান্ত এলাকা থেকে চারটি সোনার বিস্কুটসহ ইয়াকুব আলী (৫৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

তিনি কলারোয়া উপজেলার রাজপুর গ্রামের সাদেক আলী সরদারের ছেলে।

সাতক্ষীরার ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, ভারতে সোনা পাচার করা হবে-এমন গোপন খবরের ভিত্তিতে বিজিবি মাদ্রা বিওপির একটি দল সোমবার ভাদিয়ালী সীমান্তে অবস্থান নেন। এসময় সীমান্তের দিকে হাটতে থাকা ইয়াকুব আলীকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে কোমরে গামছার মধ্যে পেঁচানো অবস্থায় চারটি সোনার বিস্কুট পাওয়া যায়।

তিনি জানান, জব্দকৃত সোনার ওজন ১ কেজি ৮শ’ গ্রাম। যার বাজারমূল্য আনুমানিক দুই কোটি টাকা।

আটক ইয়াকুব আলীকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে এবং জব্দকৃত সোনা ট্রেজারী অফিসে জমা দেয়া হয়েছে বলে জানান অধিনায়ক।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত