শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

পরীমনিকাণ্ডে সেই পুলিশ কর্মকর্তা সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

আলোচিত চিত্রনায়িকা পরীমনির সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে চাকরি খোয়ালেন অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সাকলায়েন। পরীমনির সঙ্গে অবৈধ সম্পর্কের সময় তিনি গোয়েন্দা-গুলশান বিভাগের এডিসির দায়িত্বে ছিলেন। আলোচনা শুরুর পর প্রথমে সাকলায়েনকে ডিবি থেকে সরিয়ে মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) সংযুক্ত করা হয়েছিল। পরে সেখান থেকে তাকে ঝিনাইদহ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়। গত ১৩ই জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খালা-২ শাখা থেকে উপসচিব রোকেয়া পারভিন জুঁই স্বাক্ষরিত এক প্রতিবেদনে তাকে বাধ্যতামূলক অবসর দেওয়ারবিস্তারিত পড়ুন

রেল যোগাযোগসহ একতরফাভাবে ভারতকে সব সুবিধা দিয়ে বাংলাদেশের স্বার্থ ক্ষুন্ন

বিএনপির অবস্থান ভারতের বিরুদ্ধে নয়, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি সব সময় সোচ্চার বলেও দাবি করেন তিনি। মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রীর সম্প্রতি ভারত সফরে দেশটির সঙ্গে হওয়া সকল চুক্তি বিএনপি প্রত্যাখ্যান করেছে জানিয়ে ফখরুল বলেন আরও বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরেবিস্তারিত পড়ুন

বাংলাদেশে রেলপথ ব্যবহার ভারতের

ইউরোপে তো বর্ডারই নেই, তারা কি তাহলে বিক্রি করে দিচ্ছে?: প্রধানমন্ত্রী

বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেলপথ ব্যবহারের সমালোচনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রেলপথ ব্যবহারের ফলে আমাদের ব্যবসা-বাণিজ্য সহজ হচ্ছে। ওইসব এলাকার মানুষের জন্য যোগাযোগ সহজ হচ্ছে। ইউরোপে তো বর্ডারই নেই, তারা কি তাহলে বিক্রি করে দিচ্ছে? প্রত্যেকটা দেশই তো স্বাধীন দেশ, তারা তো বিক্রি হয়নি। তাহলে সাউথ এশিয়ায় কেন এটা বাঁধা হয়ে থাকবে? মঙ্গলবার বেলা ১১টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী সাম্প্রতিক ভারত সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথাবিস্তারিত পড়ুন

নোবেল শান্তি পুরস্কার নিয়ে আমার কোনো আকাঙ্ক্ষা নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নোবেল শান্তি পুরস্কার নিয়ে আমার কোনো আকাঙ্ক্ষা নেই। এর জন্য লবিস্ট নিয়োগ করার টাকাও নেই আমার। মঙ্গলবার (২৫ জুন) বেলা ১১টার দিকে গণভবনে সাম্প্রতিক ভারত সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির পর অনেক নোবেল জয়ী আমার জন্য প্রস্তাব দিয়েছেন। ভেবে দেখেন, আমি আসার আগে কয়জন পার্বত্য চট্টগ্রাম যেতে পেরেছেন? তিনি বলেন, নোবেল শান্তি পুরস্কার দেওয়ার ক্ষেত্রে আলাদা রাজনৈতিক উদ্দেশ্যবিস্তারিত পড়ুন

‘শেখ হাসিনা এই দেশকে বিক্রি করে না’: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শেখ হাসিনা এই দেশকে বিক্রি করে না। আমরা এই দেশ স্বাধীন করেছি, এটা মনে রাখা উচিত। আমরা যুদ্ধ করে স্বাধীন দেশ পেয়েছি। তাহলে বাংলাদেশ কীভাবে বিক্রি হয়? আমি বলবো যারাই বলছে দেশ বিক্রি হয়ে যাচ্ছে, তারাই বরং দেশকে বিক্রি করতে চেয়েছে। আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধরে রেখেছি। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় গণভবনে সাম্প্রতিক ভারত সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, যারাবিস্তারিত পড়ুন

শপথ নিয়েই ফিলিস্তিনের ‘জয়ধ্বনি’, তোপের মুখে ওয়াইসি

সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (মিম) দলের সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি মঙ্গলবার লোকসভার সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। শপথ শেষে ফিলিস্তিনের জন্য জয়ধ্বনি করে তিনি বলেন, জয় ভীম, জয় মিম, জয় তেলেঙ্গানা, জয় ফিলিস্তিন, আল্লাহু আকবর! ডহিস ভারতের সংসদে শপথ নেওয়ার পর ফিলিস্তিনের জন্য জয়ধ্বনি করা নিয়ে ইতোমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই সঙ্গে চলছে বিতর্কও। এদিন বিজেপির এমপি ছত্রপাল সিং গঙ্গোয়ার তার শপথ শেষে বলেন, জয় হিন্দু রাষ্ট্র, জয় ভারত। প্রাথমিকভাবে মনেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রতিপক্ষের আঘাতে বৃদ্ধ স্বামী-স্ত্রী আহত

সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ দেবনগর এলাকায় জমি জমা বিরোধে প্রতিপক্ষের ধারালো দা আঘাতে বৃদ্ধ স্বামী স্ত্রী আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার দুপুর ১ টার দিকে দক্ষিণ দেবনগর অহেদ আলী সরদারের বাড়িতে ঘটনা ঘটে। আহতরা হলেন সদর উপজেলার দক্ষিণ দেবনগর এলাকার মৃত মইজউদ্দীন সরদারের ছেলে বৃদ্ধ অহেদ আলী সরদার(৭০) ও তার বৃদ্ধা স্ত্রী। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় লিখিত এজাহার দায়ের করেছে আহত পরিবার। আহত অহেদ আলী সরদারের ছেলে আমির আলীবিস্তারিত পড়ুন

নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশনের অনিয়ম দূর্নীতি ও গ্রাহক হয়রানীর প্রতিবাদে মানববন্ধন

নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) এর অনিয়ম দূর্নীতি ও গ্রাহক হয়রানীর প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী গ্রাহক ও এলাকাবাসী। সোমবার (২৪ জুন) সকালে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর বাজারে এনজিএফ এর শাখা অফিসের সামনে কালিকাপুর রোডে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে মাও: আইয়ুব হোসেনের সঞ্চালনায় বানিয়াপাড়া গ্রামের আ: সালামের স্ত্রী ভুক্তভোগী গ্রাহক ফিরোজা পারভীন বলেন গত ২৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে তিনি এনজিএফ থেকে ২ লাখ ৫০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। ৮ কিস্তি পরিশোধেরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে বাসন্তী পূজা মন্দিরে প্রসাদ খেয়ে এক শিশুর মৃত্যু, অসুস্থ শতাধিক

সাতক্ষীরার কালিগঞ্জে বাসন্তী পূজা মন্দিরে প্রসাদ (খিচুড়ি) খেয়ে কাব্য দত্ত নামের এক শিশু মারা গেছে। এছাড়া অসুস্থ হয়েছেন শতাধিক ব্যক্তি। সোমবার সকালে গুরুতর অসুস্থ্য শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ডুমুরিয়া এলাকায় সে মারা যায়। কাব্য দত্ত খুলনার চুকনগর সংলগ্ন শৈলগাতী গ্রামের উত্তম দত্তের ছেলে। মাকে সাথে নিয়ে সে তার নানা অশোক দত্তের বাড়িতে বেড়াতে এসে পূজায় অংশ নেয়। তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। অসুস্থরা হলেন, কাব্য দত্তেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদর এমপি ও উপজেলা চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জার্নালিস্ট এসোসিয়েশনের

সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান বাবু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামস্ ইসতিয়াক শোভন ও মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম ও সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হককে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে সাতক্ষীরা জার্নালিস্ট এসোসিয়েশন। সোমবার (২৪ জুন) দুপুরে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা প্রদান কালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জার্নালিস্ট এসোসিয়েশনের আহবায়ক সাইফুল আজম খান মামুন,বিস্তারিত পড়ুন