Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ক্রিকেটের বৃষ্টি আইনের অন্যতম উদ্ভাবক ডাকওয়ার্থ আর নেই

ক্রিকেট খেলা সম্পর্কে জানাশোনা থাকলে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন, সংক্ষেপে ডিএলএস মেথড সম্পর্কে নিশ্চয়ই শুনেছেন। বৃষ্টি বা আলোকস্বল্পতার কারণে যখন খেলায় বিঘ্ন ঘটে, তখন ডিএলএস মেথডের শরণাপন্ন হতে হয়। সে ডিএলএস মেথডের অন্যতম উদ্ভাবক ফ্রাঙ্ক ডাকওয়ার্থ আর নেই। গত ২১ জুন ৮৪ বছর বয়সে পরলোকগমন করেছেন তিনি। খবর ইএসপিএনক্রিকইনফোর। ১৯৯২ বিশ্বকাপে ক্রিকেটে বৃষ্টি আইন নিয়ে ব্যাপক বিতর্ক হয়। ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালের একটা পর্যায়ে ফাইনালে যেতে ১৩ বলে ২২ রান প্রয়োজন ছিল প্রোটিয়াদের। বৃষ্টিতে খেলাবিস্তারিত পড়ুন
সাকলায়েনের জন্য খুব খারাপ লাগছে: পরীমনি

আলোচিত চিত্রনায়িকা পরীমণির সঙ্গে রাতযাপনের প্রমাণ মেলায় চাকরি হারাচ্ছেন আলোচিত পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েন। ইতোমধ্যে তাকে চাকরি থেকে ‘বাধ্যতামূলক অবসর প্রদানের’ সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন নায়িকা পরীমনি। সাকলায়েন ব্যক্তিগত আক্রোশের শিকার বলে দাবি করেছেন তিনি। মঙ্গলবার গণমাধ্যমে দেয়া এক সাক্ষাতকারে পরীমনি বলেন, সাকলায়েনের জন্য খুব খারাপ লাগছে। সে ব্যক্তিগত আক্রোশের শিকার। প্রেম-ভালোবাসা যা-ই হোক না কেন, এটা শুধু একটা অদ্ভুত কারণ হিসেবে দাঁড় করানো হয়েছে। তিনি বলেন,বিস্তারিত পড়ুন
বিএনপির যুগ্ম মহাসচিবদের জ্যেষ্ঠতায় কার পরে কে?

বিএনপিতে যুগ্ম মহাসচিব একটি আকাঙিক্ষত পদ। এই পদে কাজের ব্যাপ্তি অনেক। অনেকটা সংগঠনের মেরুদণ্ড বলা চলে এই পদাধিকারীদের। সম্প্রতি সাংগঠনিক পদবিন্যাসে যুগ্ম মহাসচিব পদে রদবদল আনা হয়েছে। বেশ কয়েকজন যুগ্ম মহাসচিবকে অন্যান্য পদে নিয়ে গিয়ে নতুনদের জায়গা করে দেয়া হয়েছে। এবার যুগ্ম মহাসচিবদের জ্যেষ্ঠতা ঠিক করে দেয়া হয়েছে। সেই সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিবদের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত থাকার নির্দেশ দিয়েছে দলটির হাইকমান্ড। একই সঙ্গে যুগ্ম মহাসচিবদের পদ জ্যেষ্ঠতার ভিত্তিতে নির্ধারণ করেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেলো ইজিবাইক, আহত ৫

জুলফিকার আলী, কলারোয়া কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় শিশুসহ ৫ জন আহত হয়েছে। আহতদের সাতক্ষীরা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৫জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পৌর সদরের ইউরেকা তেল পাম্পের সামনে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কে। প্রত্যক্ষদর্শীরা জানান- যশোর থেকে ছেড়ে আসার যাত্রীবাহী বাস (যশোর-জ-১১-০১০২) ইউরেকা তেল পাম্পের সামনে এসে চলন্ত ইজিবাইকে পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। ইজিবাইকে থাকা ৪ জন যাত্রী গুরুতর আহত হয়। এসময়বিস্তারিত পড়ুন
আশাশুনিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

আশাশুনিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ ১৭) উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) বিকালে উপজেলার দরগাহপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ খেলা উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনে (১ম রাউন্ডে) আনুলিয়া ইউনিয়ন দল ও প্রতাপনগর ইউনিয়ন দল মুখোমুখি হয়। প্রতাপনগর ১-০ গোলের ব্যবধানে জয়লাভ করে। বিজয়ী দলের রেফাত হোসেন একমাত্র গোলটি করেন। খেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। খেলা পরিচালনা করেন আনিছুর রহমান, ইয়ামিনবিস্তারিত পড়ুন
আশাশুনিতে উপজেলা পরিষদের মাসিক ও আইন শৃঙ্খলা কমিটির সভা

আশাশুনি উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবিএম মোস্তাকিমের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম সাহেব আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান (সদর), রুহুল কুদ্দুছ (আনুলিয়া), দিপঙ্কর সরকার দিপ (কাদাকাটি), শেখ মিরাজ আলী (দরগাহপুর), জগদীশ চন্দ্র সানা (বড়দল), হাজীবিস্তারিত পড়ুন
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৫ ককটেল বিস্ফোরণ

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পরপর ৫টি ককটেল বিস্ফোরণ হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টা ৪০ মিনিটে এ ঘটনার সূত্রপাত হয়। পরে কিছুক্ষণ পরপর বিস্ফোরণ হতে থাকে। এতে তিন পথচারী আহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ককটেল বিস্ফোরণের পরই নয়াপল্টনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ককটেল বিস্ফোরণের প্রতিবাদে সঙ্গে সঙ্গে মিছিল বের করেন ছাত্রদলের নতুন কমিটির নেতাকর্মীরা। সম্প্রতি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ওই কমিটিতে অনেকে জায়গা পাননি। পদবঞ্চিতরাই এই ককটেল বিস্ফোরণ করেবিস্তারিত পড়ুন
সেই মতিউর ও তার পরিবারের ব্যাংক বিও হিসাব জব্দ

ছাগলকাণ্ডে বহুল সমালোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। মঙ্গলবার ব্যাংকগুলোতে পাঠানো চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়। একইসঙ্গে তার বিও অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রকসংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ইলেক্ট্রনিক পদ্ধতিতে শেয়ার সংরক্ষণকারী কোম্পানি সিডিবিএলকে পাঠানো চিঠিতে এ আদেশ দেয় প্রতিষ্ঠানটি। বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম বলেন, দুদকের চিঠির পরিপ্রেক্ষিতে মতিউর রহমান ও তার পরিবারেরবিস্তারিত পড়ুন
এমপি আজিম হত্যা: ম্যাজিস্ট্রেট ও বাবুকে নিয়ে মোবাইল উদ্ধারে যাবে ডিবি

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় আলামত উদ্ধারে ঝিনাইদহ যাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আসামি শিমুল ভূঁইয়ার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা তিনটি মোবাইল ফোন ঝিনাইদহ শহরের দুটি পুকুরে ফেলে দেন আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু। সেই মোবাইল ফোনগুলো উদ্ধারে ঝিনাইদহে যাচ্ছে ডিবি পুলিশের তদন্ত টিম। পুকুর থেকে উদ্ধার অভিযানে একজন ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকবেন। সঙ্গে থাকবেন গ্যাস বাবুও। দুএকদিনের মধ্যে মোবাইল উদ্ধারেবিস্তারিত পড়ুন
এবার খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলনে যাচ্ছে বিএনপি

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচিতে যাচ্ছে বিএনপি। বুধবার এই কর্মসূচি ঘোষণা করা হতে পাবে। তবে কী ধরণের কর্মসূচি দেওয়া হবে তা এখনো জানায়নি দলটি। মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব জানান, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচিবিস্তারিত পড়ুন

