Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
গ্রেফতারি পরোয়ানার একদিন পর মামুনুল হকের জামিন

গ্রেফতারি পরোয়ানার একদিন পর জামিন পেলেন মামুনুল হক। আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন তিনি। নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় করা ধর্ষণ মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকের জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৬ জুন) দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এক হাজার টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করেন। এর সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক মো. আবদুরবিস্তারিত পড়ুন
কারাগারের ছাদ ফুটো করে পালালেন চার ফাঁসির আসামি, পরে ধরা

বগুড়া কারাগার থেকে পালিয়েছিলো মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার কয়েদি। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে ছাদ ফুটো করে রশির মাধ্যমে তারা পলায়ন করেন৷ পরে পুলিশ রাতেই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিরা হলেন- কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা এলাকার নজরুল ইসলাম মজনু (কয়েদি নং ৯৯৮), নরসিংদীর মাধবদী উপজেলার ফজরকান্দি এলাকার আমির হোসেন (কয়েদি নং- ৫১০৫), বগুড়ার কাহালু পৌরসভার মেয়র আব্দুল মান্নানের ছেলে মো. জাকারিয়া (কয়েদি নং- ৩৬৮৫) এবং বগুড়ার কুটুরবাড়ি পশ্চিমপাড়া এলাকার ফরিদ শেখবিস্তারিত পড়ুন
এমপি আনার হত্যা: এবার খাগড়াছড়িতে হেলিকপ্টার দিয়ে সাঁড়াশি অভিযান

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায় ঘাতক দলের অন্যতম দুই পলাতক আসামি ফয়সাল ও মোস্তাফিজকে ধরতে অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (২৬ জুন) দুপুর থেকে খাগড়াছড়ি ও চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ে হেলিকপ্টার দিয়ে সাঁড়াশি অভিযান চলমান রয়েছে। সূত্র জানায়, ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের নেতৃত্বে ডিবির একাধিক টিম এমপি আনার হত্যার ঘাতক দলের অন্যতম দুই পলাতক আসামি ফয়সাল ও মোস্তাফিজকে ধরতে খাগড়াছড়ি ও চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ে হেলিকপ্টার দিয়েবিস্তারিত পড়ুন
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নূরুল ইসলাম (৫৫) নামে বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (২৬ জুন) ভোরে কালিগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্তের ৯১৯নং মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম জেলার কালীগঞ্জ উপজেলার লোহাকুচির দুলালী গ্রামের মৃত মইনুদ্দিনের ছেলে। বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে ৪-৫ জনের একদল বাংলাদেশি গরু পারাপারকারী জেলার কালীগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্তের ৯১৯নং সীমানা পিলার দিয়ে ভারতে প্রবেশ করে। এ সময়বিস্তারিত পড়ুন
নবম শ্রেণির বইয়ে অন্তর্বাস বিক্রির কিউআর কোড!

নতুন কারিকুলামে নবম শ্রেণির ‘জীবন ও জীবিকা’ বই নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এ বইয়ে উদ্যোক্তা হিসেবে ব্যবসা শুরু করা নিয়ে থাকা একটি অধ্যায়ে কিউআর কোড ব্যবহার করা হয়েছে, যেটি স্ক্যান করলেই চলে আসছে অন্তর্বাস বিক্রির একটি ওয়েবসাইট। শিক্ষক ও অভিভাবকরা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। পাঠ্যবইয়ে এমন কিউআর কোড ব্যবহারে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন। তবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) বলছে, যখন কিউআর কোডটি বসানো হয়েছিল, তখন ওইবিস্তারিত পড়ুন
ঢাকার দুই সিটিতে ভোট হতে পারে জানুয়ারি-ফেব্রুয়ারিতে

চলতি বছরের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ ছয় মাস পর শুরু হচ্ছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন ভোটের দিন গণনা। এরপর জানুয়ারির শেষ সপ্তাহ অথবা ফেব্রুয়ারি মাসের শুরুতে অনুষ্ঠিত হতে পারে দুই সিটির ভোট। ইসি জানায়, জুলাই মাসে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দিতে পারে নির্বাচন কমিশন। ভোটার তালিকা প্রস্তুতসহ নির্বাচনের সংশ্লিষ্ট বিষয়ে কাজ করছে ইসি। দুই সিটি ভোটে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনের জন্য কিছু কর্মকর্তা এখন থেকেই জোর তদবির চালাচ্ছে।বিস্তারিত পড়ুন
নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন জল্লাদ শাহজাহান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামিসহ ২৬ জনের ফাঁসি কার্যকর করা আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়ার দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) বাদ আসর নরসিংদীর পলাশ উপজেলার সাধুর বাজার ফুটবল মাঠে জানাজা শেষে ইছাখালী গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে সোমবার (২৪ জুন) ভোর সাড়ে ৫টায় রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে মারা যান শাহজাহান ভূঁইয়া। জল্লাদ শাহজাহানের বোন ফিরোজা জানান, হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের কারণে গতকাল মরদেহ আনাবিস্তারিত পড়ুন
কে হচ্ছেন ইরানের নতুন প্রেসিডেন্ট

চলতি বছরের মে-তে এক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হন। যে কারণে দেশটিতে এখন নির্ধারিত সময়ের এক বছর আগেই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী শুক্রবার ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেবেন দেশটির নাগরিকরা। এই নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে নাম নিবন্ধন করেন ৮০ জন। এর মধ্যে মাত্র ৬ জনের প্রার্থিতা অনুমোদন করে দেশটির আলেম ও আইনবিদদের নিয়ে গঠিত প্যানেল- গার্ডিয়ান কাউন্সিল। যা দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিরবিস্তারিত পড়ুন
প্রত্যেক নাগরিক ইউনিক হেলথ আইডি পাবে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, প্রত্যেক নাগরিককে ইউনিক হেলথ আইডি দেওয়া হবে। নির্দিষ্ট কিছু হাসপাতালে পরীক্ষামূলকভাবে ইউনিক হেলথ আইডি দেয়ার কাজ শুরু হয়েছে। এর ফলাফলের ভিত্তিতে শিগগিরই এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। তিনি বলেছেন, পরীক্ষামূলক ইউনিক হেলথ আইডি প্রদান কার্যক্রমের আওতায় এ পর্যন্ত ১৪ লাখ ৩ হাজার ৮৮৯টি আইডি দেয়া হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে সরকারদলীয় সংসদ সদস্য মাহমুদ হাসান রিপনের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। স্পিকার শিরীন শারমিনবিস্তারিত পড়ুন
রোহিঙ্গাদের দেশে প্রত্যাবাসনে জাপানের ভূমিকা বাড়ানোর আহবান পররাষ্ট্রমন্ত্রীর

দেশে আশ্রিত প্রায় ১৩ লাখ রোহিঙ্গার নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনে ভূমিকা বাড়াতে জাপানের প্রতি আহবান জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মঙ্গলবার বিকালে বাংলাদেশে সফররত জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওনো কেইচির সঙ্গে বৈঠকে এ আহবান জানান ড. হাছান মাহমুদ। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহবান জানান। তিনি গত মে মাসে দুই দেশের মধ্যে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বিষয়ে প্রথম রাউন্ড আলোচনার ফলাফলকে দ্রুত এগিয়ে নেয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন। পররাষ্ট্রমন্ত্রীবিস্তারিত পড়ুন

