বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১২ ঘণ্টার মধ্যে দুই শীর্ষ নেতাকে হত্যা ইসরাইলের, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর পর্যন্ত স্রেফ ১২ ঘণ্টার মধ্যে মধ্যপ্রাচ্যে দুই হত্যাকাণ্ড ঘটিয়েছে ইসরাইল। লেবানের বৈরুতে হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকর এবং ইরানের তেহরানে হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়াকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে দেশটি।

এর মধ্য দিয়ে গোটা মধ্যপ্রাচ্য পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠলো।

ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস বুধবার ভোর জানিয়েছে, তেহরানে হানিয়ার বাসভবন লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে দেহরক্ষীসহ নিহত হয়েছেন হানিয়া।

বুধবার টেলিগ্রামে এক বিবৃতিতে হামাস বলেছে, ‘ভাই, নেতা, মুজাহিদ ও আন্দোলনের প্রধান ইসমাইল হানিয়া তেহরানে তাঁর সদর দপ্তরে একটি জায়নবাদী হামলায় নিহত হয়েছেন। এর আগে তিনি ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।’

অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনী মঙ্গলবার দাবি করেছে, ড্রোন হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকরকে হত্যা করেছে তারা।

মঙ্গলবার গভীর রাতে হিজবুল্লাহ কমান্ডারকে হত্যাচেষ্টার পর তার ভাগ্যে কী ঘটেছে তা এখনো পরিষ্কার নয়। ২০০৮ সালে দামেস্কে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হন হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ইমাদ মুগনিয়াহ। এর পর থেকেই তাঁর জায়গায় দায়িত্ব সামলাচ্ছেন ফুয়াদ। হিজবুল্লাহর নেতা হাসান নাসারুল্লাহর ‘শীর্ষ উপদেষ্টা’বলা হয় তাকে।

গাজা উপত্যকায় যুদ্ধের মাঝে লেবাননের দক্ষিণ সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা বেড়েছে ইসরাইলি সেনাবাহিনীর। গত শনিবার গোলান মালভূমিতে হামলা চালিয়েছিল হিজবুল্লাহর এই হামলায় ১২ ইসরাইলি শিশুর মৃত্যু হয়। ইসরাইলের অভিযোগ, কমান্ডার ফুয়াদ এই হামলার মাস্টারমাইন্ড ছিল।

একই রকম সংবাদ সমূহ

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই সংবাদ সম্মেলনের প্যানেলে যোগ দিচ্ছেন বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ
  • মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন যেসব দেশের রাষ্ট্রপতিরা