শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইসরাইলি হামলায় কমান্ডারের মৃত্যু অস্বীকার হিজবুল্লাহর

গত শনিবার ইসরাইলের দখলকৃত গোলান মালভূমিতে রকেট হামলায় ১২ ইসরাইলি শিশুর মৃত্যু হয়। বদলা হিসেবে লেবানের বৈরুতে হামলা চালিয়ে হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকরকে হত্যার দাবি করেছে ইসরাইল। তবে এই দাবি উড়িয়েছে দিয়েছে হিজবুল্লাহ।

মঙ্গলবার ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, গোলান মালভূমির মাজদাল শামসে হামলার ‘পরিকল্পক’ হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হামলায় এই শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন।

আল জাজিরা জানিয়েছে, এই হামলায় দুই শিশুসহ অন্তত তিনজন নিহত হয়েছেন।

ইসরাইলি সংবাদমাধ্যমে নিহত কমান্ডারের নাম ফুয়াদ শুকর নামে উল্লেখ করা হয়েছে। যিনি আল-হাজ মোহসেন নামেও পরিচিত। ফুয়াদ হিজবুল্লাহর চিফ অফ স্টাফ এবং গোষ্ঠীটির শীর্ষ পর্যায়ের দ্বিতীয় ব্যাক্তি।

তবে হিজবুল্লাহর একটি সূত্র রাশিয়ার সংবাদমাধ্যম স্পুটনিকের কাছে ফুয়াদ নিহত হওয়ার খবর অস্বীকার করেছে। তাদের দাবি, ফুয়াদকে লক্ষ্য করে ইসরাইলি হামলা ব্যর্থ হয়েছে।

এর আগে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, ‘কমান্ডার ফুয়াদ শুকর (আল-হাজ মোহসেন) ইহুদিবাদী শত্রু দ্বারা হামলায় আক্রান্ত ভবনে উপস্থিত ছিলেন। হামলায় ধ্বংসস্তুপ অপসারণের জন্য কাজ চলছে। আমরা এখনও আমাদের কমান্ডার এবং অন্যান্য নাগরিকদের ভাগ্য সম্পর্কে জানতে অপেক্ষা করছি’।

লেবাননের স্থানীয় সংবাদমাধ্যমও জানিয়েছে, হিজবুল্লাহ কমান্ডারকে হত্যাচেষ্টা ব্যর্থ হয়েছে। হামলার লক্ষ্যবস্তু হওয়ার আগেই তিনি ভবনটি ছেড়ে চলে যান।

এদিকে লেবানন প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বৈরুতে ইসরাইলি হামলার নিন্দা করেছেন। তিনি এই হামলাকে ‘অপরাধমূলক কাজ’ হিসেবে বর্ণনা করেছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রালয় ইসরাইলি হামলাকে ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন’ বলে অভিহিত করেছে।

একই রকম সংবাদ সমূহ

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগেরবিস্তারিত পড়ুন

মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা

ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
  • পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা
  • মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় লালগালিচা সংবর্ধনা
  • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬