Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসা চলছে খালেদা জিয়ার

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ‘নিবিড় পর্যবেক্ষণে’ রাখা হয়েছে। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এ কথা জানিয়েছেন। রোববার (৩১ মার্চ) সকালে তিনি সাংবাদিকদের বলেন, ‘ম্যাডামের শরীরটা ভালো যাচ্ছিল না বলে গভীর রাতে হাসপাতালে এনে ভর্তি করাতে হয়েছে। এখন সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসায় নিয়োজিত রয়েছেন।’ ডা. জাহিদ বলেন, ‘রাতে হাসপাতালে নেওয়ার পরপরই ম্যাডামের কয়েকটিবিস্তারিত পড়ুন
দেশে এক ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছা ও নব্য বাকশালী শাসন: মির্জা ফখরুল

সারাদেশটাই এখন জুলুমের নগরী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি। ‘আজ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় আদালত কতৃর্ক বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের জামিন নামঞ্জুর এবং কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে’ এ বিবৃতি দেন ফখরুল। তিনি বলেন, সারাদেশটাই এখন জুলুমের নগরী। হাবিব-উন-নবী খান সোহেলের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনা আওয়ামী জুলুমের আরেকটি বহিঃপ্রকাশ। আইনেরবিস্তারিত পড়ুন
এবার নির্বাচন দেখতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল দক্ষিণ কোরিয়া যাচ্ছেন দেশটির জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে। নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মো. শাহ আলম এ সংক্রান্ত চিঠি এরই মধ্যে চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারের কাছে পাঠিয়েছেন। আগামী ৪ থেকে ১২ এপ্রিল সিইসি দক্ষিণ কোরিয়ার নির্বাচন পর্যবেক্ষণ করবেন। তার সঙ্গে থাকবেন ইসি সচিব মো. জাহাংহীর আলম ও সিইসির একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন। জানা গেছে, রিপাবলিক অব কোরিয়ার ন্যাশনাল ইলেকশন কমিশন (এনইসি) দেশটিরবিস্তারিত পড়ুন
৯ এপ্রিল ছুটি রাখার সুপারিশ মন্ত্রিসভা কমিটির

নির্বিঘ্নে বাড়ি যেতে আসন্ন ঈদুল ফিতরের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করেছে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি আগামী ৯ এপ্রিল (মঙ্গলবার) ছুটি রাখার সুপারিশ করেছে। কমিটির সভাপতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের এ কথা জানান। মন্ত্রী বলেন, ছুটির ব্যাপারে কালকে একটা সুপারিশ যাবে সরকারের কাছে, একদিন বাড়ানো যায় কিনা। যাতে মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারে। তিনি বলেন, ৯ এপ্রিল ছুটিরবিস্তারিত পড়ুন
উপজেলা নির্বাচনে ছোট বিষয়েও ছাড় দেয়া হবে না: নির্বাচন কমিশনার

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) বলেছেন, সরকার আমাদের ওপর আস্থাশীল হওয়ায় এমনভাবে সহযোগিতা করছে, ১০ দিনের মধ্যে বিধি পরিবর্তন করেছি। উপজেলা পরিষদ নির্বাচনের নতুন বিধিতে সাংবাদিকদের গায়ে যদি কেউ আঁচড় দেয়, কেউ ক্যামেরা ক্ষতিগ্রস্ত করে- সাথে সাথে তার পানিশমেন্ট (শাস্তি) হবে। বিধি ভোটার ও ভোট গ্রহণ কর্মকর্তাদের বেলায়ও করা হয়েছে, অর্থাৎ সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে। ছোট বিষয়েও ছাড় দেওয়া হবে না। বরিশাল জেলা শিল্পকলা মিলনায়তনে অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন
৫ দফা দাবিতে আন্দোলনে বুয়েট শিক্ষার্থীরা

মধ্যরাতে ক্যম্পাসে ছাত্রলীগের প্রবেশকে কেন্দ্র করে ৫ দফা দাবিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। শনিবার (৩০ মার্চ) বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারে দ্বিতীয় দিনেম মতো আন্দোলনে নামে তারা। এদিন বেলা ১১টায় অবস্থা ও ঘটনাপ্রবাহ অনুযায়ী পরিবর্তিত দাবি উপস্থাপন করে সংবাদ সম্মেলন করা হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে আজকের মতো আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা। এই আন্দোলনের দ্বিতীয় দিনের অংশ হিসেবে আজ (শনিবার) ও ৩১ মার্চের টার্ম ফাইনালসহ সব একাডেমিক কার্যক্রমবিস্তারিত পড়ুন
বাংলাদেশে বিনিয়োগে বাধা ঘুস, দুর্নীতি, অস্বচ্ছতা: মার্কিন প্রতিবেদন

বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে তিন ধরনের বাধার কথা উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) প্রকাশিত ২০২৪ সালের বৈদেশিক বাণিজ্যে বাধা-বিষয়ক প্রতিবেদনে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগে বাধাগুলো চিহ্নিত করা হয়েছে। এতে ঘুস, দুর্নীতি, অস্বচ্ছতাকে বাংলাদেশে বিনিয়োগে বাধা হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিবেদনে অশুল্ক বাধা হিসেবে বলা হয়েছে, বাংলাদেশ এখনও ‘কাস্টমস ভ্যালুয়েশন লেজিসলেশন’ সম্পর্কে বিশ্ব বাণিজ্য সংস্থাকে (ডব্লিউটিও) অবহিত করেনি। বাংলাদেশ আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক দরপত্র ও বাছাইপ্রক্রিয়ার কথা বলে থাকে। এতে বলাবিস্তারিত পড়ুন
ঈদের চাঁদ দেখা নিয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর

রমজান মাস শেষে শাওয়ালের প্রথম দিন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। কবে ঈদুল ফিতর উদযাপিত হবে সেই সিদ্ধান্ত দেবে জাতীয় চাঁদ দেখা কমিটি। তবে এর আগে চাঁদের স্থানাঙ্ক জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। গত ২৫ মার্চ বাংলাদেশের আকাশে ১৪৪৫ হিজরি সনের শাওয়াল মাসের নতুন চাঁদের স্থানাঙ্ক বিবরণী প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। এবার রমজান মাস ২৯ দিনে শেষ হলে ঈদুল ফিতর হবে ১০ এপ্রিল (বুধবার)। আর রমজান মাসেরবিস্তারিত পড়ুন
উপজেলা নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু দেখতে চায় আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু দেখতে চায় আওয়ামী লীগ। এজন্য স্থানীয় সরকারের এই নির্বাচনের আগে থেকেই আটঘাট বেঁধে নামবে আওয়ামী লীগ।’ শনিবার (৩০ মার্চ) দলের কেন্দ্রীয় কার্যালয়ে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। তৃণমূলের নেতাকর্মীদের ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ বড় দল। সংগঠন থাকলেই সমস্যা থাকবে। তবে, কোনো নেতা দায়িত্বহীন কর্মকাণ্ড করলেবিস্তারিত পড়ুন
পাটকেলঘাটায় গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার

সাতক্ষীরার পাটকেলঘাটা থানা পুলিশের অভিযানে ১০০ (একশত) গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারী গ্রেফতার হয়েছে। গ্রেফতার মনোয়ার হোসেন লাল্টু (৪০) পাটকেলঘাটা থানার সরুলিয়া গ্রামের মৃত সিদ্দিক মোড়লের পুত্র। শনিবার (৩০ মার্চ) গভীর রাতে পুলিশ তাকে গ্রেফতার করে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, গ্রেফতার আসামিকে সাতক্ষীরার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

