শনিবার, আগস্ট ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কর্মসূচিতে দায়সারা ও ফটো সেশন, নেতাদের গা বাঁচানো, স্থবির কমিটিসহ নানা কারণে আন্দোলনে ব্যর্থ বিএনপি

উপজেলা-জেলা-কেন্দ্র, সব স্তরেই যেনো স্থবির হয়ে আছে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড। সরকার পতনের একদফা আন্দোলনের আগে সংগঠন গোছানোর উদ্যোগ নেয়া হলেও পরিপূর্ণভাবে তা করতে পারেনি দলটি। জানা গেছে, দলটির ৮২টি সাংগঠনিক জেলার মধ্যে ৬৫টিরই কমিটি মেয়াদোত্তীর্ণ। অধিকাংশ জেলায় আংশিক আহ্বায়ক কমিটি রয়েছে। তাদের মেয়াদ অনেক আগে শেষ হলেও জেলায় ইউনিট কমিটির অর্ধেকও শেষ করতে পারেনি। যে কারণে এসব জেলার সম্মেলন হয়নি। কমিটি গঠনে স্থানীয় প্রভাবশালীদের তৎপরতা কিংবা কেন্দ্রের হস্তক্ষেপের কারণে প্রবল হয়েছেবিস্তারিত পড়ুন

আবারো সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, গুলিবিদ্ধ ২

লালমনিরহাটের কালীগঞ্জের বুড়িরহাট সীমান্তে বিএসএফের গুলিতে মুরুলী চন্দ্র (৪০) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও দুইজন। শনিবার (৩০ মার্চ) ভোরে কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তে ৯১৩/৪ এস পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত মুরুলী চন্দ্র উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামের সুশীল চন্দ্রের ছেলে। আহতরা হলেন- একই এলাকার চন্দ্রপুর গ্রামের আজিমুল হকের ছেলে মিজানুর রহমান (৩২) ও নুর ইসলামের ছেলে লিটন মিয়া (৪০)। জানা গেছে, ভোরেবিস্তারিত পড়ুন

১২০ কিলোমিটার বেগে ফরিদপুরের ভাঙ্গা থেকে যশোরের রূপদিয়ায় ছুটলো ট্রায়াল ট্রেন

ফরিদপুরের ভাঙ্গা জংশন থেকে যশোরের রূপদিয়ার উদ্দেশে ছেড়ে গেছে একটি পরীক্ষামূলক ট্রায়াল ট্রেন। এটিই প্রথম এই রুটে যাত্রীবাহী ট্রেনের গতির ট্রায়াল। এ সময় ট্রেনে কয়েকজন স্থানীয় ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা যাত্রী হিসেবে ছিলেন। শনিবার (৩০ মার্চ) সকাল সোয়া ৮টার দিকে ভাঙ্গা জংশন থেকে ট্রেনটি ছেড়ে যায়। ট্রেনটির চালক হিসেবে ছিলেন মো. সাখাওয়াত হোসেন। ভাঙ্গা থেকে ৯৩.৬ কিলোমিটার দূরের যশোরের রূপদিয়া রেলস্টেশনের উদ্দেশে ট্রায়াল শুরু করে ট্রেনটি। ভাঙ্গা রেলওয়ে স্টেশন সূত্রে জানাবিস্তারিত পড়ুন

পবিত্র ওমরাহ হজ্জ পালন শেষে দেশে ফিরেছেন স্বপন এমপি

দীপক শেঠ, কলারোয়া : সৌদি আরবে পবিত্র ওমরাহ হজ্জ পালন শেষে দেশে ফিরেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন। হজ্জের আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার (২৯ মার্চ) রাত দেড়টার দিকে ঢাকার হযরত শাহজালাল (রহ:) আন্তর্জাতিক বিমান বন্দরে তিনি অবতরণ করেন। বিমান বন্দরে আনুষ্ঠানিকতা শেষে রাত ৩টার দিকে সরকারি বাসভবন ঢাকার ন্যাম ভবনে পৌঁছান তিনি। তালা-কলারোয়া সংসদ সদস্য ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন জানান, ‘হজ্জব্রত পালনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আবারো একটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড

সাতক্ষীরার কলারোয়ায় আবারো একটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় অর্ধ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার (২৯ মার্চ, ১৮ রমজান) ভোরে কলারোয়া উপজেলার গয়ড়া বাজারের সালামের হোটেলে কাম রেস্টুরেন্টের দোকানে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর পাঁচটার দিকে ফজরের নামাজ শেষে মুসল্লিরা গয়ড়া বাজার জামে মসজিদের পাশের ওই দোকানে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন। খবর পেয়ে কলারোয়া থেকে ফায়ার ব্রিগেডের কর্মীরাবিস্তারিত পড়ুন

ভারতীয় দুই কূটনীতিকের মত

যে কারণে ৭ জানুয়ারির নির্বাচনে শক্ত অবস্থান থেকে সরে দাঁড়ায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশের নির্বাচন ইস্যুতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ভারত যে মোটেই পছন্দ করছে না, এই কারণে বাইডেন প্রশাসনের কাছে দিল্লি এটা স্পষ্ট করে দেয়। পরেই নির্বাচনের আগেই পিছু হঠে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার বিকালে দিল্লির থিংক ট্যাংক ‘অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনে’ (ওআরএফ) নিজের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন ভারতের সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিক ও ঢাকায় নিযুক্ত সাবেক ভারতীয় হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী। অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে একটি প্রশ্নের জবাবে পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, ‘আমি নিশ্চিতভাবে বলতেবিস্তারিত পড়ুন

ওমরাহ পালনে গিয়ে ফিরে পেলেন ১১ বছর আগে হারানো সন্তান

পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়ে ১১ বছর আগে নিজের হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেয়েছেন এক মা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ১১ বছর আগে সিরিয়ায় গৃহযুদ্ধে ভয়াবহ বোমা হামলার শিকার হয় শিশু সাফওয়ানের পরিবার। নির্বিচার হামলায় ধ্বংস হয়ে যায় তাদের পুরো গ্রাম। নিহত হন শত শত মানুষ। সে সময় থেকেই কোথাও আর খুঁজে পাওয়া যাচ্ছিল না ছোট্ট সাফওয়ান আনসারীকে। হারিয়ে যাওয়ারবিস্তারিত পড়ুন

‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দেন’

বাংলাদেশের নির্বাচন ইস্যুতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ভারত যে মোটেই পছন্দ করছে না, বাইডেন প্রশাসনের কাছে দিল্লি এটা স্পষ্ট করে দেয়ার পরেই ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে ‘অনেকটা’ আত্মগোপনে চলে যেতে হয়েছিল। বৃহস্পতিবার বিকালে দিল্লির থিংক ট্যাংক ‘অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনে’ (ওআরএফ) নিজের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন ভারতের সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিক ও ঢাকায় নিযুক্ত সাবেক ভারতীয় হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী। অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে একটি প্রশ্নের জবাবে পিনাক রঞ্জন চক্রবর্তীবিস্তারিত পড়ুন

গাজায় ত্রাণ প্রবেশ করতে দিতে ইসরাইলকে আন্তর্জাতিক আদালতের নির্দেশ

ফিলিস্তিনের গাজায় দুর্ভিক্ষ এড়াতে অবাধ ত্রাণ প্রবাহ নিশ্চিত করার জন্য ইসরাইলকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। শুক্রবারের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। সর্বসম্মত সিদ্ধান্তে জাতিসংঘের সর্বোচ্চ এ আদালত বলেছেন, ইসরাইলকে অবশ্যই ‘অবিলম্বে জরুরিভাবে প্রয়োজনীয় প্রাথমিক পরিষেবা ও মানবিক সহায়তার বিধান’ অনুমোদন করতে হবে। গাজায় কয়েক সপ্তাহের মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে যেতে পারে— পর্যবেক্ষকদের এমন সতর্কতার পর এ আদেশ দিল আইসিজে। যদিও সেনাবাহিনী গাজায় ত্রাণ প্রবেশ আটকে দিচ্ছে— এমন অভিযোগকে ‘পুরোপুরিবিস্তারিত পড়ুন

রাজার আমন্ত্রণে ভুটান সফরে তথ্য প্রতিমন্ত্রী

ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুকের আমন্ত্রণে ভুটান সফর করছেন বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। এর আগে, বাংলাদেশ সফররত ভুটানের রাজার আমন্ত্রণে বৃহস্পতিবার বিকেলে তাঁর সঙ্গে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর দিয়ে সড়কপথে ভারত হয়ে ভুটান যান তথ্য প্রতিমন্ত্রী। এদিন ভুটানের দক্ষিণাঞ্চলীয় গেলেফু সিটিতে অবস্থান করেন ভুটানের রাজা ও বাংলাদেশের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। সেখানে অবস্থানকালে ভুটানের রাজা বেশকিছু সময় ধরে বাংলাদেশের তথ্য প্রতিমন্ত্রীকে সাথে নিয়েবিস্তারিত পড়ুন