Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ঈদে বাড়তি ভাড়া আদায়ের চেষ্টা করলে সর্বোচ্চ ব্যবস্থা : আইজিপি

ঈদকে কেন্দ্র করে কেউ বাস, লঞ্চ কিংবা ট্রেনে বাড়তি ভাড়া আদায়ের চেষ্টা করলে সর্বোচ্চ ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সেই সঙ্গে এবারের ঈদে ফাঁকা ঢাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার দুপুরে রাজারবাগে পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে পুলিশের বার্ষিক আযান, কেরাত ও রচনা প্রতিযোগিতার বিজয়ীর মধ্যে পুরস্কার বিতরণী শেষে এ কথা জানান তিনি। সেই সঙ্গে ঈদযাত্রায় কেউ বাড়তি ভাড়া আদায়ের চেষ্টা করলে প্রয়োজনেবিস্তারিত পড়ুন
পাকিস্তানিদের চর হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নেন জিয়া: পররাষ্ট্রমন্ত্রী

জিয়াউর রহমান বীর মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে পাকিস্তানের দোসর হিসেবে কাজ করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। শুক্রবার (২৯ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে ‘স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, জিয়াউর রহমান রণাঙ্গনে যুদ্ধ করেন, আর বেগম জিয়া এবং তার পুত্রসহ পাকিস্তানে ক্যান্টনমেন্টে আরাম আয়েশে থাকেন। এর মাধ্যমে পরিষ্কার যে, জিয়াউর রহমান পাকিস্তানের দোসর। এটি যখন আজকে পরিষ্কার হয়ে গেছে,বিস্তারিত পড়ুন
বিএনপির চারদিকে অন্ধকার: ওবায়দুল কাদের

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের দিকে ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এই সরকারের আমলে বিএনপির ৮০ ভাগ নেতাকর্মী নাকি নিগৃহীত হতে হচ্ছে। আমি মির্জা ফখরুলকে বলবো এসব মিথ্যাচার থেকে বিরত থাকুন। আশি ভাগ নেতাকর্মীরা কারা? আমির খসরু, মির্জা ফখরুল একে একে জেল থেকে বেরিয়ে গেছেন। তাহলে নিগৃহীত কে হচ্ছে? তাদের তালিকা প্রকাশ্যে দিতে হিবে। আজ শুক্রবার সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দলেরবিস্তারিত পড়ুন
জুনের মধ্যে প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ: প্রতিমন্ত্রী

চলতি বছরের জুন মাসের মধ্যেই দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ১০ হাজার শিক্ষক নিয়োগ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী। তিনি বলেন, ‘প্রাথমিকে আজ তিন ধাপে পরীক্ষা নেওয়া শেষ হচ্ছে। প্রথম ধাপে যারা পরীক্ষা দিয়েছিলেন, তাদের মধ্য থেকে চূড়ান্তভাবে নির্বাচিতও করা হয়েছে। দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফলও কিছু দিনের মধ্যে প্রকাশ করা হবে। এরপর শেষ ধাপের মৌখিক পরীক্ষা নিয়ে দ্রুত শেষ করা হবে। প্রতিমন্ত্রী বলেন, ‘লিখিত, মৌখিক পরীক্ষাসহবিস্তারিত পড়ুন
বিরোধী দলের নেতাদের অধিকাংশই আ.লীগ সরকারের কেনা: রেজা কিবরিয়া

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার পুত্র ড. রেজা কিবরিয়ার রাজনীতিতে আসাটা ছিল হঠাৎ আলোর ঝলকানির মতো। অপরদিকে বিদায়টাও তার আচমকাই বলা চলে। ২০১৮ সালের নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট গণফোরামে যোগ দেন তিনি। সেই ঐক্যফ্রন্টের ব্যানার থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনও করেন। তবে তিনি পরাজিত হন। পরে সাবেক ডাকসু ভিপি নুরের নেতৃত্বে গণঅধিকার পরিষদে যোগ দিয়ে আহ্বায়কও হন তিনি। কিছুদিন না যেতেই নুরের সঙ্গে তার বিরোধ তৈরি হয়। এ বিরোধের একপর্যায়ে রেজাবিস্তারিত পড়ুন
জিয়াকে বাদ দিয়ে ইতিহাস লেখা সম্ভব নয়, মানুষের হৃদয়ের মধ্যেই জিয়া: গয়েশ্বর রায়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আন্দোলনের যে স্বপ্ন আমরা দেখেছি, সেই স্বপ্ন শেষ হয়নি। সেজন্য বলি, এই মুক্তির সংগ্রামের জন্য আমাদের আন্দোলনের কোনো বিকল্প নাই। আমরা যে স্বপ্ন দেখে স্বাধীনতা যুদ্ধ করেছি, সেই স্বপ্ন শেষ হয়নি। কারণ আকাঙ্ক্ষিত স্বাধীনতা আমাদের আয়েত্ব আসে নাই।’ শুক্রবার এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। গয়েশ্বর বলেন, ‘দেশের মানুষের মুক্তির সংগ্রাম এখনা শেষ হয় নাই। প্রত্যেক দেশের মানুষের স্বাধীনতারবিস্তারিত পড়ুন
সন্ত্রাসনির্ভর সরকারের পরিণতি ভালো হবে না : রিজভী

ডামি নির্বাচনের পর সরকার সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘ক্ষমতাসীন দলের এমপিদের সন্ত্রাসী বাহিনীরা দেশে নৈরাজ্যকর ও ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। কারণ তাদের সঙ্গে কোনো জনগণ নেই। তাদের কোনো জনগণের ভোটের প্রয়োজন হয় না।’ শুক্রবার (২৯ মার্চ) বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীনকে দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি। সন্ত্রাসনির্ভরবিস্তারিত পড়ুন
সংস্কৃতি বিকাশ কেন্দ্রের আয়োজনে
কলারোয়ায় ‘কথায় ও কবিতায় স্বাধীনতা’ শীর্ষক সাহিত্য আসর অনুষ্ঠিত

কলারোয়ায় সংস্কৃতি বিকাশ কেন্দ্রের আয়োজনে ‘কথায় ও কবিতায় স্বাধীনতা’ শীর্ষক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের হলরুমে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ‘কথায় ও কবিতায় স্বাধীনতা’ শীর্ষক আলোচনা করেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর। কলারোয়া সংস্কৃতি বিকাশ কেন্দ্রের সভাপতি জিএম সালাউদ্দিনের সভাপতিত্বে এবং মুরাদ হাসানের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে সাহিত্য ও সংস্কৃতির উপর আলোচনা করেন প্রফেসর নজরুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিতবিস্তারিত পড়ুন
যথাযোগ্য মর্যাদায়
কলারোয়ায় নানান আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

যথাযোগ্য মর্যাদায় কলারোয়ায় নানান আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২৪’ উৎযাপিত হয়েছে। ২৬ মার্চ মঙ্গলবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে পতাকা উত্তোলন শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৭টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সকাল সাড়ে ৭টায় কলারোয়ায় মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে পুষ্পমাল্য অর্পন করেন তালা-কলারোয়া সংসদীয় আসনের সংসদ সদস্যবিস্তারিত পড়ুন
কলারোয়ায় সিংগা হাইস্কুলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২৪’ উদযাপন করা হয়েছে। ২৬ মার্চ মঙ্গলবার সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের শুভ সুচনা করা হয়। পরে প্রধান শিক্ষক হরি সাধন ঘোষের নেতৃত্বে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে এক বর্ণাঢ্য র্যালি সিংগা বাজারের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে আলোচনা সভা ও দোয়ানুষ্ঠানে মিলিত হয়। সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, স্কুল পরিচালনা কমিটির সাবেক সদস্য ফজলুরবিস্তারিত পড়ুন

