মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কোটা আন্দোলনে হত্যাকাণ্ড ও নির্যাতনের বিচারের দাবিতে শিক্ষকদের সমাবেশ

কোটা সংস্কার আন্দোলনে হত্যাকাণ্ড, হামলা ও নির্যাতনে দায়ী ব্যক্তিদের বিচারসহ বিভিন্ন দাবিতে সমাবেশ করেছেন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক।

বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ‘নিপীড়নবিরোধী শিক্ষক সমাবেশ’ থেকে এ দাবি জানানো হয়।

সমাবেশে সমাপনী বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতিআরা নাসরিন। তিনি বলেন, ‘শপথের মর্যাদা আপনারা (সরকার) রক্ষা করেন না। অনুরাগ-বিরাগের বশবর্তী হয়ে একসময় কোটা বাতিল করেন, আবার…। আমরা যারা প্রশ্ন করতে ভুলে গিয়েছি, আমাদের কথা বলার অধিকারের কথা আমরা শিক্ষার্থীদের কাছে নতুন করে শিখছি।’

গীতিআরা নাসরিন বলেন, ‘প্রতিটি হত্যা-নির্যাতনের বিচার করতে হবে। দোষী ব্যক্তিদের যথোপযুক্ত শাস্তি দিতে হবে। আহত ব্যক্তিদের যত দূর সম্ভব ক্ষতিপূরণ দিতে হবে, চিকিৎসার ব্যবস্থা করতে হবে। ক্যাম্পাসে নিরাপত্তা বাহিনীর সদস্যরা থাকলে তাদের শিক্ষার্থীদের পক্ষে কাজ করতে হবে। তা না হলে তারা এখানে থাকতে পারবেন না। শিক্ষার্থীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, কোনো কিছুতে বাধ্য করা যাবে না। সবাই শিক্ষার্থীদের পক্ষে থাকুন।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক সামিনা লুৎফা বলেন, নিপীড়নবিরোধী শিক্ষকসমাজের কাছ থেকে তারা সুনির্দিষ্ট কিছু দাবি জানাচ্ছেন। এগুলো হলো হত্যাকাণ্ড, হামলা ও নির্যাতনে দায়ীদের খুঁজে বের করে বিচার করে শাস্তি দিতে হবে; বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেভাবে সামরিকায়ন হচ্ছে, বিজিবি ঢোকানো হচ্ছে, এগুলো বন্ধ করতে হবে; শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে হবে, ক্যাম্পাসে তাদের নিরাপদে থাকার ব্যবস্থা করতে হবে; ইউজিসির মাধ্যমে বিশ্ববিদ্যালয় বন্ধ করার পাঁয়তারা বন্ধ করতে হবে এবং যৌক্তিকভাবে কোটা সংস্কার করতে হবে।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুলবিস্তারিত পড়ুন

ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থীর নাম বাংলাদেশবিস্তারিত পড়ুন

নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন

নভেম্বরের মাঝামাঝি সময় থেকে দেশের স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করার পরিকল্পনাবিস্তারিত পড়ুন

  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতি
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন
  • মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি : ‘সিন্ডিকেট বদলেছে, কিন্তু কাঠামো বদলায়নি’
  • ডোপ টেস্টে মিলল মাদক, সাময়িক বরখাস্ত এসপি নিজাম
  • ‘জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর’
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি