সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কানাডিয়ান ইউনিভার্সিটিতে আটকা পুলিশ সদস্যদের হেলিকপ্টারে উদ্ধার

ঢাকাসহ সারাদেশে কোটা সংস্কার আন্দোলনকারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলছে।

পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় রাজধানীর কানাডিয়ান ইউনিভার্সিটি ভবনে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এসময় কিছু পুলিশ সদস্য ওই বিশ্ববিদ্যালয়ের ভবনে আটকা পড়েন। পরে তাদের হেলিকপ্টারে উদ্ধার করে নিয়ে যায় এলিট ফোর্স র‍্যাব।

জানা গেছে, দুপুর ১২টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনায় কয়েকজন পুলিশ ওই ভবনের নিচে ঢুকে পড়েন। পুলিশ ভবনের ভেতর থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে টিয়ারশেল নিক্ষেপ করলে শিক্ষার্থীরা জড়ো হয়ে সেই ভবনে ভাঙচুর করেন।

ওই ভবনে কানাডিয়ান ইউনিভার্সিটি, দৈনিক বাংলার অফিস, পদ্মা ব্যাংকসহ কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে বলে জানা গেছে।

শিক্ষার্থীরা কানাডিয়ান ইউনিভার্সিটি ভবনসহ বাড্ডা রামপুরা রোডে অবস্থান করছেন। অন্যদিকে মধ্য বাড্ডা ও রামপুরা টিভি সেন্টারের সামনে পুলিশ অবস্থান নিয়েছে।

এদিকে কর্মসূচি ঘিরে সকাল থেকেই রাজধানীজুড়ে ছিল থমথমে পরিবেশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে থাকে।

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ৩ মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর হবে : ডিএমপি কমিশনার
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ