শনিবার, আগস্ট ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

‘শেখ হাসিনার কারণে দেশে কোন মানুষ খাদ্য সংকটে নেই’ : বাণিজ্য প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে দেশের কোন মানুষ খাদ্য সংকটে নেই বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেছেন, রমজানে নিত্যপণ্য দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার কাজ করছে। সব কিছুর দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে। রোজায় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে। বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার সৈয়দ আব্দুল জব্বার সরকারি উচ্চ বিদ্যালয়ের ছয়তলা ভবন নির্মাণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

অনুমোদনহীন সব রেস্তোরাঁয় অভিযান চলবে: হাইকোর্ট

রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডের গাউছিয়া টুইন পিক টাওয়ারে থাকা অনুমোদনহীন ১৩ রেস্টুরেন্ট সিলগালাই থাকবে জানিয়ে হাইকোর্ট বলেছেন, পিক অ্যান্ড চুজ নয়, অনুমোদনহীন সব রেস্তোরাঁয় অভিযান অব্যাহত রাখতে হবে। বৃহস্পতিবার (২১ মার্চ) রাজউকের অভিযানে সিলগালা হওয়া ধানমন্ডির সাত মসজিদ রোডের গাউছিয়া টুইন পিক টাওয়ারের ১৩ রেস্টুরেন্ট খুলতে চেয়ে করা আবেদনে সাড়া দেননি বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। এদিন শুনানিতে উপস্থিত ছিলেন অভিযান পরিচালনাকারী রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেটবিস্তারিত পড়ুন

মালয়েশিয়ায় অবৈধ বিদেশি শ্রমিক নিয়োগের অপরাধে ৫৯ নিয়োগকর্তা আটক

মালয়েশিয়ায় অবৈধ বিদেশি শ্রমিক নিয়োগের দেয়ার অপরাধে ৫৯ নিয়োগকর্তাকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। মালয়েশিয়ার নেগেরি সেমবিলানের অভিবাসন বিভাগ (জেআইএম) সূত্রে জানা গেছে, গত বছর অভিবাসন বিভাগের পরিচালিত অভিযানে এসব নিয়োগকর্তাকে আটক করা হয়। বুধবার (২০ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানান দেশটির নেগেরি সেমবিলান অভিবাসন বিভাগের পরিচালক কেনিথ তান আই কিয়াং। অভিবাসন বিভাগের রেকর্ড অনুসারে, নিয়োগকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারের একটি ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে যার মধ্যে ২০২১ সালে মাত্র ১৭ জনবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় নির্বাচনে সংবাদ প্রকাশ হওয়ায় পর চলছে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা!

যশোরের ঝিকরগাছা উপজেলার শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের ৪১হাজার টাকার ম্যানেজিং কমিটি নির্বাচনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার তার প্রতিবেদনে বলছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এই জাতীয়, স্থানীয় ও অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ হওয়ার পর নড়েচড়ে বসে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার কামরুজ্জামান মোঃ জাহাঙ্গীর হুসাইন মিঞা। যার ফলে তিনি ২০ মার্চ সকালে তার দপ্তরে উপস্থিত হয়ে নির্বাচনের ফাইলপত্র বের করেবিস্তারিত পড়ুন

রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন : পুতিনকে শেখ হাসিনার অভিনন্দন

রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় ভ্লাদিমির পুতিনকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২১ মার্চ) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ৮৭ শতাংশের বেশি ভোট পেয়ে পুনরায় ক্ষমতায় বসতে যাচ্ছেন পুতিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, রুশ কমিউনিস্ট পার্টির প্রার্থী নিকোলাই খারিতনভ পেয়েছেন মাত্র ৪ শতাংশের সামান্য বেশি ভোট। এর আগে টানা তিন দিন ধরে দেশটিতে ভোটগ্রহণ চলে। সংবাদমাধ্যম আল জাজিরা (১৮ মার্চ) জানিয়েছে, এবিস্তারিত পড়ুন

সাকিব আল হাসান বিএনপিতে যোগ দিতে চেয়েছিলেন: নিপুণ রায়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ক্রিকেটার সাকিব আল হাসানের জাতীয়তাবাদী আন্দোলন বা বিএনএমে যোগ দেওয়া সংক্রান্ত একটি খবর সামনে আসার পর রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা চলছে। সেই আলোচনায় এবার ঘি ঢেলেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলার সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। তিনি দাবি করেছেন, দ্বাদশ নির্বাচনের আগে সাকিব আল হাসান বিএনপিতে যোগ দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তাকে বিএনপিতে নেওয়া হয়নি। মঙ্গলবার রাতে বেসরকারি একটি টেলিভিশনে সমসাময়িক রাজনীতির নানা ইস্যুতেবিস্তারিত পড়ুন

কলারোয়ার জয়নগর ইউনিয়ন পাটকেলঘাটার আওতাধীন হচ্ছে -এটি অপপ্রচার

দেবাশীষ চক্রবর্ত্তী বাবু: কলারোয়ার জয়নগর ইউনিয়রবাসির কাছে একটি আতঙ্কের নাম পরিবর্তন! ১নং জয়নগর ইউনিয়ন পরিবর্তিত হয়ে নতুন ঘোষিত উপজেলা পাটকেলঘাটার আওতাধীন হচ্ছে বলে একটি অপপ্রচার ছড়িয়ে পড়েছে জয়নগরে। এই অপপ্রচার জয়নগর ইউনিয়নের সর্বত্র বহুল আলোচিত বিষয়। জানা গেছে যেটি মিথ্যা ও অপপ্রচার ছাড়া কিছুই না। বুধবার (২০ মার্চ) জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশাখা তপন সাহা তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেটি হুবুহু তুলে ধরা হলো। সুপ্রিয় জয়নগর ইউনিয়ন বাসী, আমার সালামবিস্তারিত পড়ুন

সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হলো স্বায়ত্তশাসিত সংস্থার কর্মীরা

স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তাদের অধীনস্থ অঙ্গ প্রতিষ্ঠানসমূহে কর্মরত কর্মকর্তা-কর্মচারিগণকে সর্বজনীন পেনশন ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে ‘প্রত্যয় স্কিম’ চালু করেছে সরকার। এই স্কিম চালুর মাধ্যমে এসব প্রতিষ্ঠানে যে সকল কর্মকর্তা ও কর্মচারি আগামী ১ জুলাই, ২০২৪ এবং তার পরবর্তী সময়ে নতুন যোগদান করবেন, তাদেরকে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইনের অন্তর্ভূক্ত করা হয়েছে। এছাড়া প্রত্যয় স্কিম চালুর ফলে এসব প্রতিষ্ঠানসমূহের বিদ্যমান কর্মকর্তা ও কর্মচারিগণের স্বার্থ ক্ষুণ্ন হবে না এবংবিস্তারিত পড়ুন

চালু হলো এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁও থেকে এফডিসি গেট সংলগ্ন ডাউন রাম্প

চালু হলো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁও থেকে এফডিসি গেট সংলগ্ন ১ দশমিক ৫ কিলোমিটার দৈর্ঘের ডাউন রাম্প। এটি নগরবাসীর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার। বুধবার সকালে রাজধানীর তেজগাঁওস্থ এফডিসি গেট সংলগ্ন ডাউন রাম্প উন্মুক্তকরণ অনুষ্ঠানে এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আগামী বছরের শুরুতে পুরো প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওবায়দুল কাদের বলেন, বিমানবন্দরের কাওলা থেকে, বনানী, ফার্মগেট, কমলাপুরবিস্তারিত পড়ুন

যশোরের ঝাঁপা ইউপি চেয়ারম্যান মন্টুর পিতার ইন্তেকাল, এমপি ইয়াকুব আলীর শোক

যশোরের মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সামছুল হক মন্টুর পিতা মুজিবর রহমান (৮৫) মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে যশোর জেনারেল হাসপাতালের আইসিউইতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার বেলা ১১টার সময় চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষ চন্ডিপুর গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়েছে। নামাজে জানাজায় যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য আলহাজ হাফেজ মোঃ ইয়াকুব আলীবিস্তারিত পড়ুন