শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আ.লীগ জনগণকে সঙ্গে নিয়েই সব ষড়যন্ত্র মোকাবিলা করবে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, কোটা আন্দোলনকারীদের ছাত্রদল যখন সমর্থন দেয় তখনই জনগণ বুঝতে পেরেছে এর ভেতর অপরাজনীতি ঢুকে পড়েছে। বাংলাদেশে আর কোনো অপরাজনীতি মাথাচাড়া দিতে পারবে না।

তিনি বলেন, রাজনৈতিক বিরোধী শক্তি শেখ হাসিনাকে মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে। তারা এখন ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।

হাছান মাহমুদ বলেন, নিজেদের আন্দোলন করার ক্ষমতা নেই। তাই বিরোধীরা কোটা আন্দোলনে ঢুকেছে। দেশের মানুষ এ ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙ্গা জবাব দেবে।

তিনি বলেন, আওয়ামী লীগ সবসময়ই জনগণের সঙ্গে ছিল, জনগণকে সঙ্গে নিয়েই সব ষড়যন্ত্র মোকাবিলা করবে।

শনিবার বিকালে বগুড়া শহিদ টিটু মিলনায়তনে আওয়ামী লীগের প্লাটিনামজয়ন্তী উদযাপন ও জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতাদের সংবর্ধনা এবং মরণোত্তর সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া-১ আসনের সংসদ-সদস্য সাহাদারা মান্নান, বগুড়া-৭ আসনের সংসদ-সদস্য ডা. মোস্তফা আলম নান্নু, বগুড়া-৩ আসনের সংসদ-সদস্য খান মোহাম্মাদ সাইফুল্লাহ আল মেহেদী, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আব্দুল মতিন, আসাদুর রহমান দুলু, শাহাদৎ আলম ঝুনু, অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, আল রাজি জুয়েল, পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর

সর্বজনীন পেনশন স্কিমে বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ (এনপিএ)।বিস্তারিত পড়ুন

  • ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে
  • হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী
  • বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা