সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাবির নতুন কমিটি

ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বাধীন বিদ্যমান কমিটি বিলুপ্ত করে ৭ সদস্যের আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। নবগঠিত কমিটিতে রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি এবং নাসির উদ্দীন নাসিরকে সাধারণ সম্পাদক করা হয়েছে। শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান,বিস্তারিত পড়ুন

দাম বাড়লো বিদ্যুতের, কার খরচ কত বাড়বে

এক বছরের মাথায় গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। এ দফায় গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে সাড়ে ৮ শতাংশ বাড়ানো হয়েছে। নতুন দর অনুসারে প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে বেড়েছে ৭০ পয়সা। ফেব্রুয়ারি মাসের বিল থেকেই নতুন এ দাম কার্যকর করা হবে। নতুন এ মূল্য নির্ধারণের পর কোন ব্যবহারকারীর কত বিদ্যুৎ বিল বাড়তে পারে, তা জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিদ্যুতের দাম বিভিন্ন গ্রাহক শ্রেণিতে ভাগ করে নির্ধারণ করাবিস্তারিত পড়ুন

দেশে আইনের শাসন না থাকলে দুর্ঘটনা ঘটতে থাকে : বিএনপি

রাজধানীর বেইলি রোডে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে ৪৬ জনের হৃদয়বিদারক প্রাণহানির ঘটনা ঘটেছে। শুক্রবার (১ মার্চ) শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, গতকাল রাত পৌনে দশটায় রাজধানীর বেইলি রোডের একটি বহুতল ভবনে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৪৫ জনের নির্মম মৃত্যু এবং এখনো হাসপাতালের বিছানায় আগুনে দগ্ধ মানুষের আহাজারি অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মস্পর্শী। মৃতেরবিস্তারিত পড়ুন

ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর বেইলি রোডের অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৪৬, শঙ্কামুক্ত নন দগ্ধরাও

রাজধানী ঢাকার বেইলি রোডের বহুতল ভবনে ভয়াবহ আগুনের ঘটনায় এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ড. সামন্ত লাল সেন। এছাড়া, এ ঘটনায় দ্বগ্ধ চিকিৎসাধীন ব্যক্তিরাও শঙ্কামুক্ত নন বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার (১ মার্চ) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক বিফ্রিং তিনি এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন- আপনারা জানেন, গতকাল রাতে অত্যন্ত মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটে, যেটি কখনো কাম্য ছিল না। এই দুর্ঘটনায় সর্বমোট ৪৬বিস্তারিত পড়ুন

সংরক্ষিত আসনের এমপিদের শপথ বুধবার

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচিত ৫০ জন সংসদ সদস্যের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে বুধবার (২৮ ফেব্রুয়ারি)। এ দিন বিকেল ৩টায় সংসদ ভবনের নীচতলায় শপথকক্ষে তাদের শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের জন্য এরই মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। প্রথমে সরকারি দল আওয়ামী লীগ মনোনীত ৪৮ জনবিস্তারিত পড়ুন

স্মৃতিসৌধে বিনম্র শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ

নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ এর ৮৮তম জন্মবার্ষিকী পালিত

নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ এর ৮৮তম জন্মবার্ষিকী পালিত। নূর মোহাম্মদ নগর, নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট ও জেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযুদ্ধে দেশ ও জাতির কল্যাণে জীবন উৎসর্গকারী স্বাধীনতার সূর্য সন্তান বীরশ্রেষ্ঠ শহিদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর ৮৮তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়। সোমবার (২৬ ফেব্রুয়ারি) এ উপলক্ষে জাতির এই শ্রেষ্ঠ সন্তানের স্মৃতিসৌধে বিনম্র শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার প্রদান করা হয়। পরবর্তীতে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদবিস্তারিত পড়ুন

নড়াইলে পৌরবাসীর বিশুদ্ধ পানির সংকট দীর্ঘদিন ধরে

নড়াইলে পৌরবাসীর বিশুদ্ধ পানির সংকট রয়েই গেছে শোধনাগারটি অকার্যকর দীর্ঘদিন ধরে। ৫ বছর ধরে অকেজো নড়াইলের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণের পর মাত্র তিন মাস নড়াইলের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটি ঠিকঠাক ভাবেই চলছিল। তবে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে থাকা প্লান্টটি তৎকালীন মেয়র জেড়াতালি দিয়ে কিছুদিন চালালেও নানাবিধ যান্ত্রিক ত্রুটির কারণে বর্তমান মেয়র পুণরায় আর চালু করতে সক্ষম হননি। এরপর যান্ত্রিক ত্রুটির কারণে গত ৫ বছর ধরে অকেজো হয়ে পড়ে আছে প্লান্টটি। এতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সাদা ফুলে ভরে গেছে সজনে গাছ

মোস্তফা হোসেন বাবলু: মানুষের শারীরিক বিভিন্ন রোগ প্রতিরোধে সজনে ডাঁটা আর সজনে পাতার নানান উপকারিতা সর্বজনবিদিত। বাড়ির আঙিনায়, আনাচে-কানাচে, রাস্তার পাশে অনেকটা অযতœ আর অবহেলায় বেড়ে ওঠে সজনে গাছ। তবে সেই গাছের ডাঁটা সবার কাছেই খাদ্য হিসেবে বেশ প্রিয়। এখন সজনে গাছে ফুল আসার মৌসুম। ইতোমধ্যে শীতের শেষে বসন্তের শুরুতে গাছে গাছে সাজনের সাদা ফুলগুলো প্রকৃতিকে সাজিয়েছে এক অপরূপ মহিমায়। সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকার সজনে গাছে সাদা ফুলের বর্ণিল সাজবিস্তারিত পড়ুন

বাইডেনের চিঠির জবাব দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ প্রেসিডেন্টের বিশেষ সহকারী ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের (এনএসসি) দক্ষিণ এশিয়ার জ্যেষ্ঠ পরিচালক আইলিন লাউবাচার কাছে চিঠির একটি অনুলিপি হস্তান্তর করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পাঠানো মার্কিন প্রেসিডেন্টের চিঠির জবাব এটি। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান চিঠির মূল কপি হোয়াইট হাউসের কাছে হস্তান্তর করবেন। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চান। ‘আমরা তাদের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনাবিস্তারিত পড়ুন

দেশে সর্বগ্রাসী অরাজকতা ও দুঃশাসন বিদ্যমান : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দুঃশাসন প্রলম্বিত করার জন্যই রাষ্ট্র ও সমাজে ভীতি ও আতঙ্ক ছড়িয়ে দেওয়া হচ্ছে। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি। ‘মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া এবং চিরিরবন্দর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী নয়নের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে’ এ বিবৃতিবিস্তারিত পড়ুন