Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
নড়াইলে পুলিশ প্রিমিয়ার ক্রিকেট লীগ-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

নড়াইল জেলা পুলিশ লাইনস্ মাঠে জেলা পুলিশের আয়োজনে “পুলিশ প্রিমিয়ার ক্রিকেট লীগ-২০২৪” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। তিনি প্রথমে ফাইনাল খেলায় অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন। পরে তিনি নিজে ব্যাটার হিসেবে খেলে খেলার উদ্বোধন করেন। শুক্রবার (৩১ মে) খেলা শেষে পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার বিকল্প নেই। শরীর ও মনকে সুস্থ ওবিস্তারিত পড়ুন
প্রাইম ব্যাংক পিএলসি’র ২৯তম এজিএম অনুষ্ঠিত

প্রাইম ব্যাংক পিএলসি’র ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত বৃহস্পতিবার (৩০ মে) বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত সভায় ৩১২ জন নিবন্ধিত শেয়ারহোল্ডারগণসহ স্টক এক্সচেন্জ ও অডিটরগণের প্রতিনিধিগণ অংশগ্রহন করেন। লাইভ ট্রান্সমিশনকৃত এই সভায় ২০২৩ সালে সমাপ্ত অর্থবছরের জন্য ১৭.৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ, আর্থিক বিবরণী, ডিরেক্টরস ও নিরীক্ষা প্রতিবেদন, অবসরগ্রহনকারী পরিচালকগণের পুনঃনির্বাচন, স্বতন্ত্র পরিচালকগণের নিয়োগ/পুনঃনিয়োগ, এবং স্ট্যাটুইটরী ও কমপ্লায়েন্স অডিটরের পুনঃনিয়োগসহ ৬টি সাধারণ এজেন্ডা শেয়ারহোল্ডারগণ অনুমোদন করেন। ব্যাংকের চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
কলারোয়ায় নির্বাচন পরবর্তী অশান্তি, ধাক্কা-ধাক্কি, আ.লীগ নেতাসহ ৪ পুলিশ আক্রান্ত!

সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা নির্বাচন পরবর্তী অশান্তি দেখা দিয়েছে। এতে পরষ্পর বিরোধী বক্তব্য উঠে এসেছে। অপ্রীতিকর ঘটনায় ৪ পুলিশ সদস্য আক্রান্ত হয়েছে বলে পুলিশ বলছে। আর ভারতীয় তামিল ছবির আদলে উপজেলা আওয়ামী লীগের এক শীর্ষ নেতাও পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন বলে দলীয় নেতৃবৃন্দ বলছেন। বৃহস্পতিবার রাতে থানা চত্বরে এ ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এদিন কলারোয়ার যুগিখালী ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী আমিনুল ইসলাম লাল্টুর পক্ষে ইউপি চেয়ারম্যান রবিউলবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ৮ শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রলয়ংকরী ঘূর্ণিঝড় রেমালের আঘাতে সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনিতে কাচা ও পাকা মিলে ৭৯৪টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ১৩৩টি বসতবাড়ি। এতে গত দুই দিনে ঝড়ো হাওয়া ও ভারী বর্ষণে ভোগান্তিতে পড়েছে প্রায় দেড় লাখের বেশি মানুষ। গত দুই দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন উপকূলের মানুষ। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব থেকে উপকূলবাসীকে হতাহত ও বিপুল ক্ষতির হাত থেকে রক্ষাকবচ হিসেবে বাঁচিয়েছে ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। সোমবার (২৭বিস্তারিত পড়ুন
শাহরুখের ক্রিকেটার হওয়া হয়নি- টাকার অভাবে চিকিৎসা না করাতে পারায়!

আইপিএলের ম্যাচ চলাকালে স্টার স্পোর্টসের সঙ্গে এক সাক্ষাৎকারে বলিউড সুপারস্টার শাহরুখ খান খেলাধুলার প্রতি নিজের অগাধ ভালোবাসার কথা বলেন। তিনি উইকেটরক্ষক হতে চেয়েছিলেন। কিন্তু চোট পাওয়ার কারণে শাহরুখ খেলাধুলা ছাড়তে বাধ্য হয়েছিলেন। এই সাক্ষাৎকারে শাহরুখ বলেছেন, টাকার অভাবে তিনি চোটের চিকিৎসা করাতে পারেননি। তাই ক্রিকেটার হওয়া হয়নি তার। কিং খান বলেন, সত্যি কথা বলতে গেলে, আমি কখনোই অভিনয়শিল্পী হতে চাইনি। আমি সব সময় খেলোয়াড় হতে চেয়েছি। আর এ কথা আমি সববিস্তারিত পড়ুন
ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বিপর্যস্ত উপকূল

প্রবল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের উপক‚লীয় অঞ্চল। জোয়ার-জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে বিভিন্ন স্থানে গ্রামের পর গ্রাম তলিয়ে গেছে। লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বিধ্বস্ত হয়েছে লাখো ঘরবাড়ি, গাছপালা, শিক্ষাপ্রতিষ্ঠান ও দোকানপাট। ভেসে গেছে শাকসবজিসহ নানারকম ফসল, মাছের ঘের ও গবাদিপশু। আট জেলায় পানিতে ডুবে, গাছ পড়ে, ঘর ও দেওয়ালচাপায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ভোলায় চারজন, পটুয়াখালীতে তিনজন, বরিশালে দুজন এবং চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা, সাতক্ষীরা ও লক্ষীপুরেবিস্তারিত পড়ুন
এবার স্ত্রী-মেয়েসহ সাবেক আইজিপি বেনজীরের বিও হিসাব অবরুদ্ধ

সাবেক আইজিপি বেনজীর আহমেদ, তার স্ত্রী, বড় মেয়ে ও ছোট মেয়ের নামে থাকা সব বিও হিসাব (বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট) অবরুদ্ধ (ফ্রিজ) করা হয়েছে। তাদের বিও হিসাব অবরুদ্ধ করতে সোমবার (২৭ মে) সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে (সিডিবিএল) নির্দেশ দিয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আদালত থেকে বেনজীর আহমেদ এবং তার স্ত্রী জিশান মির্জা, বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীর এবং ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজীরের নামে বিভিন্নবিস্তারিত পড়ুন
এমপি আনার খুন: মরদেহের টুকরো পাবলিক টয়লেটে নিয়ে হস্তান্তর করা হয়

কলকাতায় খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনারের মরদেহ টুকরো টুকরো করে পাবলিক টয়লেট থেকে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন কলকাতায় তদন্তে থাকা বাংলাদেশের ডিবি প্রধান হারুন অর রশিদ। সোমবার (২৭ মে) দিনভর তদন্তের স্বার্থে বিভিন্ন স্থান পরিদর্শন শেষে সন্ধ্যায় ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এদিন এমপি আনারের মরদেহ টুকরো টুকরো করে যে পাবলিক টয়লেটে হস্তান্তর করা হয় সে জায়গাটিও পরিদর্শন করেন বাংলাদেশের ডিবি প্রধান। তিনি বলেন, যে পাবলিকবিস্তারিত পড়ুন
খালেদা জিয়াকে আম-লিচু উপহার দিলো জামায়াত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য উপহারস্বরূপ মৌসুমি ফল আম ও লিচু পাঠিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার রাত ৯টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এসব মৌসুমি ফল পৌঁছে দেওয়া হয়। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, জামায়তের আমির ডা. শফিকুর রহমানের পক্ষে ফলগুলো গুলশান কার্যালয়ে নিয়ে যান তার প্রতিনিধি গোলাম মাওলা। বিএনপি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে উপহার আম ও লিচু গ্রহণ করেন বিএনপিবিস্তারিত পড়ুন
প্রেসিডেন্ট পদে লড়তে যে সমস্যায় পড়তে পারেন আহমেদিনেজাদ

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গত নির্বাচনে দেশটির গার্ডিয়ান কাউন্সিল কর্তৃক অযোগ্য ঘোষিত হয়েছিলেন। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর আগাম নির্বাচনে তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে জল্পনা-কল্পনা জোরদার হয়েছে। সম্প্রতি একটি ভিডিওতে তিনি ইরানের জনগণ এবং দেশের সেবা করার অভিপ্রায় ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, যেহেতু জনগণ ও দেশের সেবা করার সুযোগ আমার রয়েছে, সেই সুযোগ লুফে নিতে অবশ্যই আমি দ্বিধা করব না। আহমাদিনেজাদ জানান, তিনি প্রেসিডেন্ট প্রার্থী হবেন কিনা তা এখনো ভাবছেন।বিস্তারিত পড়ুন

