সোমবার, নভেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় আশ্রয় কেন্দ্রে থাকা পাঁচ শতাধিক মানুষ পেলো বিজিবির খাদ্য সহায়তা

সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন উপকূলীয় এলাকার সেচ্ছাসেবক ও আশ্রয় কেন্দ্রে থাকা প্রায় পাঁচ শতাধিক সাধারণ মানুষের মাঝে শুখনো খাবার ও সুপেয় পানি বিতরণ করেছে নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি। রোববার (২৬) রাতে শ্যামনগরের নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির অধিনায়ক সিগন্যালস্ লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদারের নির্দেশনায় উপকূলীয় এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, নীলডুমুর ১৭ বিজিবির অধিনায়কের সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় উপকূলীয় উপকূলীয় অঞ্চলসমূহের বিজিবি সদস্যগণ প্রচন্ড ঝড়-বৃষ্টিবিস্তারিত পড়ুন

ঝড়বৃষ্টির প্রবণতা থাকতে পারে বুধবার পর্যন্ত

ঘূর্ণিঝড় ‘রেমাল’ স্থলভাগে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তবে এর প্রভাবে সারা দেশে তিন দিন ঝড়বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে দুই দিন কোথাও কোথাও অতিভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। সোমবার আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিবিস্তারিত পড়ুন

ঘূর্ণিঝড় রিমালের প্রভাব: ১৯ উপজেলায় ভোট স্থগিত

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ১৯টি উপজেলার ভোট স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম। সোমবার (২৭ মে) এক সংবাদ সম্মেলনে সচিব এ তথ্য জানান। এসব উপজেলায় ২৯ মে ভোট হওয়ার সময় নির্ধারিত ছিল। উপজেলাগুলো হলো- রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি, বাগেরহাটের শরণখোলা, মোড়েলগঞ্জ, মোংলা, খুলনা জেলার কয়রা, ডুমুরিয়া, পাইকগাছা, বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া, পটুয়াখালী সদর, দুমকী, মির্জাগঞ্জ, পিরোজপুরের মঠবাড়িয়া, ভোলার তজুমদ্দিন, লালমোহন, ঝালকাঠির রাজাপুর, কাঠালিয়া এবং বরগুনার বামনা ও পাথরঘাটা।বিস্তারিত পড়ুন

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে জনপ্রতিনিধিসহ দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দলটির সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আরও জানান, আবহাওয়া ভালো হলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্তদের পাশে যাবে আওয়ামী লীগের সংশ্লিষ্ট বিভাগীয় কমিটি। দলীয় সভাপতির পক্ষ থেকে তাদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জনপ্রতিনিধিদেরও ক্ষতিগ্রস্তবিস্তারিত পড়ুন

এমপি আনার খুন: কলকাতায় কসাই জিহাদের দেখানো জায়গা পরিদর্শনে ডিবি হারুন

বাংলাদেশি সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনা তদন্তে ভারতের কলকাতায় কাজ করছে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম। ডিবি প্রধান হারুন অর রশিদের নেতৃত্বে ৪ সদস্যের গোয়েন্দা প্রতিনিধি দলের সঙ্গে রয়েছে কলকাতাস্থ বাংলাদেশ উপ কমিশনের (কাউন্সেলর) আলমাস হোসেন। সোমবার সকাল ১০টা ৪০ মিনিটে নিউ টাউনের ওয়েস্টিন হোটেল থেকে বের হয় এই প্রতিনিধি দলটি। সঞ্জীবা গার্ডেনসে প্রায় ৪০ মিনিট সময় কাটিয়ে সেখান থেকে খালপাড় যান ডিবি প্রধান। সেখানে গিয়ে তিনিবিস্তারিত পড়ুন

বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের সমর্থন প্রয়োজন: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ২০২৬ সালে ‘স্বল্পোন্নত’ থেকে ‘উন্নয়নশীল’ দেশে পরিণত হবে। ২০৪১ সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় অংশীদার হিসেবে থাকুন। আমরা ২০৪১ সালের মধ্যে একটি ‘স্মার্ট নেশন’ হয়ে উঠতে আকাঙ্ক্ষা পোষণ করি। এখানে আমাদের বৈশ্বিক প্রতিযোগিতা বাড়াতে এবং আমাদের রপ্তানি ভিত্তি সম্প্রসারণে আপনাদের সমর্থন প্রয়োজন। সোমবার (২৭ মে) সকালে গণভবনে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের এক সভার বক্তৃতায়বিস্তারিত পড়ুন

অপসাংবাদিকতা ও ভুয়া সাংবাদিকদের ব্যাপারে সতর্ক থাকতে হবে: ওবায়দুল কাদের

সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা ও ভুয়া লোক যাতে মহান এ পেশাকে অসম্মান করতে না পারে সেজন্য সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (২৬ মে) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ওবায়দুল কাদের বলেন, সাংবাদিকতার নামে সাংবাদিকের নামে লেখা নেই, পড়া নেই, সংবাদ বোঝে না, এর ধারেকাছেও নেই- এমন অনেকেই দেখি সরকারি অফিসে গিয়ে বসেবিস্তারিত পড়ুন

ঘূর্ণিঝড় রিমালে ক্ষয়ক্ষতি বাড়লে উপজেলা ভোট বাদ

প্রবল ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হলে সংশ্লিষ্ট এলাকার উপজেলা নির্বাচন বাতিল করা হবে। রোববার (২৬ মে) এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) মো. জাহাংগীর আলম। তিনি বলেন, ঘূর্ণিঝড়ের মাত্রার ক্ষয়ক্ষতির ওপর নির্ভর করবে ভোট বাতিলের সিদ্ধান্ত। মাঠ পর্যায়ে যোগাযোগ রাখছি। ঝড় এখনো আঘাত হানেনি। আঘাত হানার পর সিদ্ধান্ত হবে।আমরা আল্লাহর কাছে দোয়া করি, যেন ঝড়টা মারাত্মক আঘাত না হানে। আগামি বুধবার (২৯ মে) ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপেরবিস্তারিত পড়ুন

এমপি আজিম হত্যা: কলকাতা গেলেন ডিবির প্রতিনিধি দল

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড তদন্তে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদের নেতৃত্বে কলকাতা গেছেন তিন সদস্যের একটি টিম। রোববার সকালে কলকাতার উদ্দেশে রওনা হয় প্রতিনিধি দলটি। তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলেন- ওয়ারি বিভাগের ডিসি মুহাম্মদ আব্দুল আহাদ ও এডিসি শাহীদুর রহমান। মহানগর গোয়েন্দা প্রধান জানান, শাহীনকে দেশে ফিরিয়ে আনতে পুলিশের মহাপরিদর্শকের মাধ্যমে আবেদন করা হবে। তিনি জানান, শাহীন এই হত্যার মাস্টারমাইন্ডবিস্তারিত পড়ুন

সুস্থতা কামনা

সাতক্ষীরায় কারান্তরীণ বিএনপি নেতা সাবেক এমপি হাবিবকে অসুস্থাবস্থায় হাসপাতালে ভর্তি

কারান্তরীণ বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিবকে গুরুতর অসুস্থ অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৫ মে) সকালে সাতক্ষীরা জেলা কারাগার থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তিনি বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার আসাদুজ্জামানের তত্ত্বাবধানে আছেন। সাতক্ষীরা জেলা ও উপজেলা বিএনপির একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। হাবিবুল ইসলাম হাবিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে একাধিকবারেরবিস্তারিত পড়ুন