সোমবার, নভেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার (১২ মে) সকাল ১০টার পর শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল গণভবনে ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করার পর থেকে পরীক্ষার্থীরা ফল দেখতে পান। গত ১৫ ফেব্রুয়ারি এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে সারা দেশের ৩ হাজার ৭০০টি কেন্দ্রে ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দেন।বিস্তারিত পড়ুন

ক্ষোভে জাতিসংঘ সনদ ছিঁড়লেন ইসরায়েলি রাষ্ট্রদূত

জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনের পক্ষে একটি প্রস্তাব পাস হওয়ায় রাগে-ক্ষোভে বৈশ্বিক সংস্থাটির সনদের একটি কপি ছিন্নভিন্ন করেছেন ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান। শুক্রবার (১০ মে) জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার একপর্যায়ে তিনি এই কাণ্ড করেন। খবর এনডিটিভির। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের ব্যাপারে একটি ভোটাভুটি হয়। সেখানে প্রস্তাবের পক্ষে ১৪৩ দেশ ভোট দিয়েছে। অন্যদিকে ২৫টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে। আর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ ৯টি দেশ এই প্রস্তাবের বিপক্ষেবিস্তারিত পড়ুন

যেভাবে দেখা যাবে এসএসসির ফল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল ১২ মে রোববার প্রকাশ করা হচ্ছে। বেলা সাড়ে ১১টা থেকে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে এ ফল প্রকাশ করা হচ্ছে। এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। পরে সচিবালয়ে ফলের বিস্তারিত তুলে ধরে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। ফলাফল দেখবেন যেভাবে- সম্প্রতি এসএসসি পরীক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ফল দেখার নিয়মসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ৬টি ক্লাব ও সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি সেঁজুতি

সাতক্ষীরায় ৬টি ক্লাব ও সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লায়লা পারভীন সেঁজুতি। শনিবার (১১ মে) বিকেলে সাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড়স্থ নিজ কার্যালয়ে জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠনের কর্মকর্তাদের হাতে এসব ক্রীড়া সামগ্রী হস্তান্তর করা হয়। এমপি সেঁজুতি বলেন, খেলাধুলার উন্নয়নে বর্তমান সরকার আন্তরিক।তাই সামগ্রীর অভাবে যাতে খেলাধুলা বন্ধ না হয়, সেজন্য বিভিন্ন একাডেমি, সংগঠন ও ক্লাবগুলোর মাঝেবিস্তারিত পড়ুন

বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশিরা নাগরিকত্ব সনদ ছাড়াই পাবেন এনআইডি

এখন থেকে বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি কোনো নাগরিকের দেশে এনআইডি করতে দ্বৈত নাগরিকত্ব সনদ লাগবে না। প্রবাসীদের এনআইডি সেবা দিতে মাঠ কর্মকর্তাদের ৮টি নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশনের অধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ (এনআইডি)। সম্প্রতি এনআইডির সহকারী পরিচালক মুহা. সরওয়ার হোসেন সই করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়। এনআইডি শাখা জানিয়েছে, প্রবাসে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয় নিবন্ধন ও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি কার্যক্রম সহজ করতে ও মাঠ পর্যায়ে সব অফিস থেকেবিস্তারিত পড়ুন

সরকারের মূল লক্ষ্য তৃণমূল থেকে উন্নয়ন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তৃণমূল থেকে উন্নয়নই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য। শনিবার (১১ মে) সকালে দেশের প্রাচীন পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ৬১তম কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, তৃণমূল থেকে উন্নয়নই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য। তবে উন্নয়ন পরিকল্পনা হতে হবে পরিবেশবান্ধব ও ব্যয় সাশ্রয়ী। এ সময় সরকারপ্রধান বলেন, যথাযথ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের কারণেই সরকার দেশকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে। ইঞ্জিনিয়ার্সবিস্তারিত পড়ুন

নড়াইলে মোটরসাইকেল কেড়ে নিলো কলেজ ছাত্রের প্রাণ

নড়াইল সদর উপজেলায় বেপরোয় গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল মামুন সমাদ্দার (২২) নামে এক কলেজছাত্রের। এসময় মোটরসাইকেলের ধাক্কায় আহত হয় কাজেম আলী (৩৫) নামে আরো এক পথচারী। শনিবার (১১ মে) সকালে নড়াইল-ফুলতলা সড়কে নড়াইল পৌরসভার ধোপাখোলা এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মামুন সমাদ্দার নামের ওই কলেজ ছাত্রের। নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুল ইসলাম মুঠোফোনে দুর্ঘটনায় নিহতের বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন। মামুন নড়াইল পৌরসভার রঘুনাথপুরবিস্তারিত পড়ুন

আইইবির ৬১তম কনভেনশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের প্রাচীন পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ৬১তম কনভেনশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১১ মে) সকাল ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ প্রাঙ্গণে এই কভেনশনের উদ্বোধন করেন তিনি। বক্তব্যে প্রধানমন্ত্রী প্রকৌশলীদের সাফল্য কামনা করেন। পাঁচ দিনব্যাপী আয়োজিত ৬১ তম কনভেনশনে সমাপনী অনুষ্ঠান, জাতীয় সেমিনারের উদ্বোধনী ও সমাপনী পর্ব, শহীদ প্রকৌশলী পরিবারের সংবর্ধনা, চারটি স্মৃতি বক্তৃতাসহ বিদেশি অতিথিদের সংবর্ধণা এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে। সোমবার দুপুর আড়ায়টায় জাতীয় সেমিনারেরবিস্তারিত পড়ুন

এখনো ভিসা হয়নি ৩৭ শতাংশ হজযাত্রীর

হজযাত্রীদের ভিসা সম্পন্ন করার জন্য দ্বিতীয় দফায় আবেদনের জন্য বাড়ানো সময় শেষ হচ্ছে শনিবার। কিন্তু এখনো ভিসা হয়নি ৩৭ শতাংশ হজযাত্রীর। শনিবার সকালে আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিনে জানানো হয়েছে, এখন পর্যন্ত ৫৩ হাজার ৮৯৯ হজযাত্রীর ভিসা হয়েছে। বুলেটিনের তথ্য অনুযায়ী, এ বছর সরকারি-বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে মোট ৮৫ হাজার ২৫৭ জন হজ করতে যাবেন। সেই হিসাবে এখনো ৩৭ শতাংশ হজযাত্রীর ভিসা হয়নি। তবে ধর্ম মন্ত্রণালয় ও হজ এজেন্সি আশা করছে, আজকেরবিস্তারিত পড়ুন

নড়াইলে গুলিবিদ্ধ সাবেক চেয়ারম্যানের মৃত্যু

দুর্বৃত্তদের গুলিতে আহত নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শিকদার মোস্তফা কামাল (৪৮) মারা গেছেন। শুক্রবার (১০ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লোহাগড়া উপজেলার কুন্দশি এলাকায় গুলিবিদ্ধ হলে তাকে রাতেই ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। রাস্তাতেই তিনি মারা যান। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। নিহত মোস্তফা কামাল শিকদার উপজেলার মঙ্গলহাটা গ্রামের আকরাম হোসেন শিকদারের ছেলে। তিনি উপজেলা আওয়ামীবিস্তারিত পড়ুন