বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরা সদর আসনে বর্তমান এমপিকে হারিয়ে জয়ী লাঙ্গলের আশু যত ভোট পেলেন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সদর) আসনে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী আশরাফুজ্জামান আশু। সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশু পরাজিত করেছেন স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ.সভাপতি মীর মোস্তাক আহম্মেদ রবিকে। তার প্রতীক ছিলো ঈগল। এছাড়া অন্য স্বতন্ত্র প্রার্থী ট্রাকের আফছার আলী ও বিএনএফ দলের প্রার্থীও ছিলেন। একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত জাতীয় সংসদীয় আসন- ১০৬, সাতক্ষীরা-২ (সদর)। এইবিস্তারিত পড়ুন

গোপালগঞ্জ-৩: আড়াই লাখ ভোট পেয়ে বিজয়ী শেখ হাসিনা

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে প্রায় আড়াই লাখ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আসনের মোট ভোটকেন্দ্র ১০৮টি। সব কেন্দ্রের ঘোষিত ফলাফলে শেখ হাসিনা (নৌকা) ২ লাখ ৪৯ হাজার ৯৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনপিপির শেখ আবুল কালাম (আম) ৪৬০ ভোট পেয়েছেন। আরেক প্রার্থী জাকের পার্টির মাহাবুর মোল্যা (গোলাপ ফুল) পেয়েছেন ৪২৫ ভোট। টানা তিনবারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা এর আগেবিস্তারিত পড়ুন

ব্যালটের মাধ্যমে মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে: ওবায়দুল কাদের

পৃথিবীর কোথাও পারফেক্ট ডেমোক্রেসির বাস্তবতা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, যুক্তরাষ্ট্র গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলে, কিন্তু সেখানে কতটুকু মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ আছে তা সবাই জানে। রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ পরবর্তী এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, আজকের দিনটি গণতন্ত্রের বিজয়ের দিন। দেশের মানুষ ব্যালটের মাধ্যমে বিএনপি ও তার দোসরদের প্রত্যাখান করেছে। জনগণ নির্বিঘ্নেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা-১ স্বপন, সাতক্ষীরা-২ আশু, সাতক্ষীরা-৩ রুহুল হক, সাতক্ষীরা-৪ দোলন বিজয়ী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার ৪টি আসনে আওয়ামীলীগ মনোনীত ৩জন প্রার্থী ও আওয়ামীলীগের ছেড়ে দেয়া জাতীয় পার্টির প্রার্থী বিজয়ী হয়েছেন। ৭ জানুয়ারী রবিবার সকাল ৮টা থেকে বিরতীহীন ভাবে বিকেলে ৪টা পর্যন্ত ভোটগ্রহন শেষে গণনায় স্থানীয়ভাবে এ ফলাফল জানা গেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত রিটার্নিং অফিসার ও সংশ্লিষ্ট সহকারী প্রিজাইডিং অফিসারের দপ্তর থেকে একেকটি কেন্দ্রের ফলাফল ঘোষনা করা হচ্ছিলো। বিভিন্ন কেন্দ্রের পোলিং এজেন্ট ও স্থানীয় দলীয় নেতৃবৃন্দের সূত্রে জানা গেছে, সাতক্ষীরা-১বিস্তারিত পড়ুন

জনগণ তাদের পছন্দমতো প্রার্থীদেরকে ভোট দিয়েছে : ওবায়দুল কাদের

বহুমুখী চ্যালেঞ্জের মধ্যে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে শান্তিপূর্ণভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এই নির্বাচনকে জনগণের বিজয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ভোটগ্রহণ শেষে রোববার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জনগণ তাদের পছন্দমতো প্রার্থীদেরকে ভোট দিয়েছে। ভোট প্রদানে কোনো প্রকার ভয়ভীতি-হস্তক্ষেপ হয়নি। এই নির্বাচনবিস্তারিত পড়ুন

সারা দেশে গড়ে ৪০ শতাংশ ভোট পড়েছে: সিইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। চলছে ভোট গণনা। প্রধান নির্বাচন কশিমনার কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, সারা দেশে ৪০ শতাংশ ভোট পড়েছে। বিকালে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়েছেন তিনি। এ সময় তিনি আরও বলেন, নির্বাচনে কিছু অনিয়মের ব্যাপারে ব্যবস্থা নেয়া হয়েছে। এর আগে দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, বিকেল ৩টা পর্যন্ত ঢাকায় ২৫ শতাংশ, চট্টগ্রামে ২৭ শতাংশ, খুলনায় ৩২ শতাংশ, সিলেটে ২২বিস্তারিত পড়ুন

হাসানুল হক ইনু হেরে গেলেন স্বতন্ত্র প্রার্থীর কাছে

কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে বড় ব্যবধানে পরাজিত হলেন মহাজোটের হেভিওয়েট প্রার্থী জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ভেড়ামারা এবং মিরপুরের ১৬১ কেন্দ্রের সব কয়টির ফলাফলে তিনি পেয়েছেন ৮৯ হাজার ৪৭৯ ভোট। অন্যদিকে স্থানীয় আওয়ামী লীগ মনোনীত স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে কামারুল আরেফিন ১ লাখ ১৭ হাজার ৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ২৭ হাজার ৫৯৭ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। হাসানুল হক ইনু তার নিজের উপজেলা ভেড়ামারার ৫০টি কেন্দ্রে নৌকা প্রতীকে পেয়েছেনবিস্তারিত পড়ুন

সিলেটে-৬ আসনে তৃণমূল বিএনপির শমসের মবিন চৌধুরীর ভরাডুবি

সিলেট-৬ আসনে ১৯ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বেসরকারিভাবে প্রাপ্ত ১৯২টি কেন্দ্রের ফলাফলে এই তথ্য জানা গেছে। এই আসনে নাহিদ পেয়েছেন ৫৮ হাজার ১২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন পেয়েছেন ৩৯ হাজার ৩৮৭ ভোট। তৃতীয় অবস্থানে রয়েছেন তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। তিনি পেয়েছেন ১০ হাজার ৮৫৮ ভোট। সিলেট-৬ আসনে মোট ভোটকেন্দ্র ১৯২টি আর ভোটকক্ষবিস্তারিত পড়ুন

কিশোরগঞ্জ

চুন্নু’র কষ্টসাধ্য জয়, জামানত হারালেন মেজর আখতার

lআওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতার পরও কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে কষ্টসাধ্য জয় পেয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। জেলার বাকি পাঁচটি আসনের মধ্যে চারটিতে আওয়ামী লীগ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। জামানত হারিয়েছেন ভোটের মাঠে আলোচিত প্রার্থী বিএনপির বহিষ্কৃত দুইবারের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী বর্তমান সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। তিনি পেয়েছেন ৭৭ হাজারবিস্তারিত পড়ুন

নির্বাচন নিয়ে সন্তুষ্ট ওআইসি রাশিয়া ফিলিস্তিন গাম্বিয়ার পর্যবেক্ষকরা

বহুমুখী চ্যালেঞ্জের মধ্যে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে শান্তিপূর্ণভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ২৯৯টি আসনের ৪২ হাজার ১০৩টি কেন্দ্রে একযোগে চলে ভোটগ্রহণ। এই নির্বাচন দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন ওআইসি, রাশিয়া, ফিলিস্তিন ও গাম্বিয়ার পর্যবেক্ষকরা। তারা বলেছেন, ভোটার এবং প্রার্থীর এজেন্টদের সঙ্গে আমরা কথা বলেছি, আমরা সন্তুষ্ট। রোববার ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সংবাদ সম্মেলন করে তারা এ সন্তুষ্টিবিস্তারিত পড়ুন