Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বঙ্গবন্ধুর ডাকে পুলিশ সদস্যরা প্রতিরোধ গড়ে তুলেছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানি হানাদার বাহিনীকে রুখে দিতে পুলিশ সদস্যদের ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে রাজারবাগ পুলিশ লাইন্সের স্মৃতিসৌধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে তিনি এমন মন্তব্য করেন। ১৯৭১ সালের আজকের দিনের কথা স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর ডাকে উদ্বুদ্ধ হয়ে রাজারবাগের পুলিশ সদস্যরা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তাদের আত্মোৎসর্গ বাঙালি জাতি কখনো ভুলবে না। এদিকে সকালে প্রথমে পুলিশ স্মৃতিসৌধেবিস্তারিত পড়ুন
আওয়ামী লীগ কেন সেদিন পালিয়েছিল?- প্রশ্ন মঈন খানের

জিয়াউর রহমান যুদ্ধের সময় কলকাতায় আরাম আয়েশে পালিয়ে থাকেননি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। মঙ্গলবার (২৬ মার্চ) সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এক মন্তব্যের জবাবে তিনি এ কথা বলেন। স্বাধীনতার ঘোষক বিষয়ে ওবায়দুল কাদেরের মন্তব্যের বিষয়ে জানতে চাইলে বিএনপির এ সিনিয়র নেতা বলেন, কোনো ব্যক্তির প্রশ্নের উত্তর দিতে চাই না। তবে জানতে চাই আওয়ামী লীগ কেন সেদিন পালিয়েছিল? মঈনবিস্তারিত পড়ুন
কেশবপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে স্বাধীনতা দিবস পালন

যশোরের কেশবপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২৬ মার্চ সকালে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা পরিষদ সংলগ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণকালে উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সিনিয়র সহ-সভাপতি মাওঃ নাছির উদ্দীন, সাধারণ সম্পাদক কে এম মিজানুর রহমান, কোষাধ্যক্ষ শিমুল হাসান, দপ্তর সম্পাদক মেহেদী হাসান সুমন, সদস্য মুকুল হোসেন, শংকর দাস প্রমুখ উপস্থিত ছিলেন। পরেবিস্তারিত পড়ুন
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা
সামাজিকমাধ্যম ব্যবহার করতে পারবে না ১৪ বছরের কম বয়সীরা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ১৪ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ হচ্ছে। সোমবার (২৫ মার্চ) এ সম্পর্কিত একটি বিলে স্বাক্ষর করেছেন রাজ্যটির গভর্নর রন ডিস্যান্টিস। খবর রয়টার্সের। বিল অনুযায়ী, ১৪ বছরের কম বয়সী কোনো শিশু সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবে না। আর ১৪ থেকে ১৫ বছরে বয়সীদের যোগাযোগমাধ্যম ব্যবহারের জন্য বাবা-মার অনুমতির প্রয়োজন হবে। মূলত অনলাইন ঝুঁকি ও মানসিক স্বাস্থ্যের সুরক্ষা দেয়ার জন্য এ বিল পাস হয়েছে। গর্ভনরের স্বাক্ষরিত এবিস্তারিত পড়ুন
চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত লড়াই করতে বলেছিলেন বঙ্গবন্ধু: জয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এক ফেসবুক পোস্টে দেশবাসীকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে সজীব ওয়াজেদ জয় তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের ওই পোস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতিও গভীর শ্রদ্ধা জানান। পোস্টে তিনি লিখেন, ২৬ মার্চ, আমাদের স্বাধীনতা দিবস। ৫৩ বছর আগের এই দিনে, মধ্যরাতে পাকিস্তানি আর্মিদের হাতে গ্রেফতার হওয়ার আগেই জাতির পিতা বঙ্গবন্ধুবিস্তারিত পড়ুন
বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বে গর্বিত যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের সঙ্গে অংশীদার হতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে. ব্লিঙ্কেন। মঙ্গলবার (২৬ মার্চ) বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের শুভেচ্ছা বার্তায় তিনি এ কথা জানান। অ্যান্টনি জে. ব্লিঙ্কেন এক বার্তায় বলেন, ‘২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশের জনগণকে আমি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অভিনন্দন জানাই।’ তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, অর্থনৈতিক উন্নয়ন, রোহিঙ্গা সংকটে সাড়া দেয়া, বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমে সহায়তা এবং বৈশ্বিক স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলাসহবিস্তারিত পড়ুন
ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সাতটা নাগাদ ধানমন্ডিতে সরকার প্রধান হিসেবে প্রথমে ফুলেল শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এরপর দলীয় প্রধান হিসেবে নেতাকর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এর আগে, ভোর ৫টা ৫৬ মিনিটে দিনের প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বিস্তারিত পড়ুন
দেবহাটায় পানিতে ঝাঁপ দিয়ে খেলা করার সময় প্রাণ গেলো শিশুর

সাতক্ষীরার দেবহাটায় পানিতে ঝাঁপ দিয়ে খেলা করার সময় নূর নবী (১৩) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু চরশ্রীপুর শরিফুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শী নুর হোসেন জানান, রবিবার (২৪ মার্চ) দুপুরে কয়েকজন শিশু গোসলের সময় গোপাখালি ব্রীজের উপর থেকে খালের পানিতে ঝাঁপ দেওয়া খেলা করছিলো। এসময় বন্ধুদের সাথে নূর নবী ব্রিজ থেকে পানিতে লাফিয়ে পড়লে দীর্ঘ সময় পার হওয়ার পরও তার খোঁজ মেলেনি। পরে স্থানীয়রা খোঁজা খুঁজির পর অচেতন অবস্থায় তাকে উদ্ধারবিস্তারিত পড়ুন
ঈদুল ফিতর উপলক্ষে
সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ

জাতীয় প্রতিবন্ধী উন্নয়ণ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সাতক্ষীরার সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র/ছাত্রীদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন ও শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অনন্ন্যা। অনুষ্ঠানে বিশেষবিস্তারিত পড়ুন
তালায় প্রকল্প অবহিতকরণ কর্মশালা

সাতক্ষীরার তালায় প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মার্চ) সকালে খলিলনগর ইউনিয়ন পরিষদ হলরুমে উইমেন জব ক্রিয়েশন সেন্টার আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের বাস্তবায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদ সচিব শেখ রেজাউল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু। প্রকল্প সমন্ময়কারী কাজী বাবর আলী, ইউনিয়ন পরিষদের সদস্য প্রকাশ দালাল, মেহেদী হাছান পাড়, শিরিনা সুলতানা,সাংবাদিক সেকেন্দার আবু জাফর বাবু,শিক্ষক সাজ্জাত মোড়ল,তানজিলা খাতুনবিস্তারিত পড়ুন

