Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ না দিতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিভাবক ও শিক্ষকদের শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ না দিয়ে খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে শিক্ষার্থীরা যাতে শিক্ষা গ্রহণ করতে পারে তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘লেখাপড়া খুবই দরকার কিন্তু এই লেখাপড়ার নামে তাদের ওপর কোন চাপ সৃষ্টি করবেন না। আমরা এখন চাচ্ছি খেলাধুলা এবং নানা সাংস্কৃতিক কর্মকান্ডের মধ্য দিয়েই তারা তাদের লেখাপড়া শিখবে। যাতে তার ভেতরের সুপ্ত প্রতিভা ও মেধা বিকাশের সুযোগ হয়।’ প্রধানমন্ত্রী শিশুকালবিস্তারিত পড়ুন
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ও মুক্তির মেয়াদ বাড়তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তার জীবন রক্ষায় দেশের বাইরে চিকিৎসা ও তার স্থায়ী মুক্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন তার ভাই শামীম ইস্কাদার। রোববার (১৭ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ আবেদন করেন তিনি। এর আগে গত বছরের ১২ সেপ্টেম্বর বিএনপির চেয়ারপারসনের সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যা এ মাসে শেষ হতে যাচ্ছে। ১০ সেপ্টেম্বর খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরওবিস্তারিত পড়ুন
মসজিদে নববিতে দিনে ১১৫ টন জীবাণুনাশক ও ৩০ টন পারফিউম ছড়ানো হয়

মুসলিম উম্মাহর দ্বিতীয় পবিত্র স্থান মদিনার মসজিদে নববিতে দিনে ১১৫ টন রোগ-জীবাণুমুক্তকরণ পদার্থ ব্যবহার করে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়। সেখানে ৩০ টন পারফিউম ছড়িয়ে দেওয়া হয়। সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে খবরটি জানানো হয়েছে। মসজিদে নববি বা মহানবীর (স.) মসজিদ বিশ্বজুড়ে মুসলিমদের জন্য অন্যতম পবিত্র স্থান। এই মসজিদের রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত কর্তৃপক্ষের উপপ্রধান ফাওজি আল হুজাইলি জীবাণুমুক্তকরণের প্রতিদিনের কর্মসূচির উল্লেখ করেছেন। সৌদি সংবাদভিত্তিক টিভি চ্যানেল আল এখবারিয়াকে তিনি বলেন,বিস্তারিত পড়ুন
যেখানে ১০ টাকায় মিলছে ইফতারসহ ব্যাগভর্তি বাজার

রকমারি ইফতার পণ্য স্টলে স্টলে সাজানো। সেই স্টলে দূর-দূরান্ত থেকে আসা নিম্নআয়ের নারী-পুরুষ সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ইফতারসামগ্রীর জন্য। আর সেই স্টল থেকে শত শত নারী-পুরুষ তাদের ইফতার পণ্য কিনে নিচ্ছেন মাত্র ১০ টাকায়। যেখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ইফতার পণ্য সাধারণ মানুষের সাধ্যের বাইরে, সেখানে মাত্র ১০ টাকায় আট প্রকারের ইফতার পণ্য কিনতে পেরে স্বাদ পূরণের জায়গা খুঁজে পেলেন। এই রমজানে পণ্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস পরিস্থিতি থেকে যেন কিছুটা হলেও হাফবিস্তারিত পড়ুন
ভারতে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে উচ্চ আদালতে গেল কেরালা রাজ্য

ভারতে বহুল বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে প্রথমবারের মতো সুপ্রিম কোর্টে গেল কেরালা রাজ্য সরকার। এর আগেই মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, কেরালায় সিএএ কার্যকর করা হবে না। এটাই তাদের সরকারের অবস্থান। ইন্ডিয়া টুডে জানিয়েছে, এই প্রথম সিএএ কার্যকরে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো ভারতের কোনো রাজ্য। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের দপ্তর জানিয়েছে, সংবিধানের ১৩১ ধারার অধীনে আগেও সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছিল। এবারবিস্তারিত পড়ুন
রমজানে একাধিকবার ওমরা পালনে সৌদির নিষেধাজ্ঞা

গত সপ্তাহ থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। রমজানকে ওমরাহ পালনের জন্য আদর্শ মৌসুম হিসেবে গণ্য করা হয়। এ মাসে অনেক মুসল্লি পবিত্র নগরী মক্কা ও মদিনায় যাওয়ার অপেক্ষায় থাকেন। তবে এবার রমজান মাসে একাধিকবার ওমরাহ পালনের সুযোগ দিচ্ছে না সৌদি কর্তৃপক্ষ। মূলত অতিরিক্ত মুসল্লি হওয়ার কারণে রমজান মাসে দ্বিতীয়বার ওমরা পালনের সুযোগ দিবে না সৌদি আরব। খবর গালফ নিউজের। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, পবিত্র রমজানে কাউকে দু’বার ওমরাহবিস্তারিত পড়ুন
৭ জানুয়ারির নির্বাচন প্রতিযোগিতামূলক হয়নি, ক্ষুণ্ন হয়েছে গুণগত মান: মার্কিন প্রতিবেদন

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ তথা গত ৭ জানুয়ারির নির্বাচন নিয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউটের (এনডিআই) কারিগরি দল। রোববার যৌথ কারিগরি মিশনের চূড়ান্ত এই প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশে দ্বাদশ জাতীয় নির্বাচনের দিন, প্রচারের সময় এবং নির্বাচনের আগের ও পরের নির্বাচনগুলোর তুলনায় শারীরিক ও অনলাইনের সহিংসতা কম হয়েছে। এর অন্যতম কারণ দেশব্যাপী কার্যকর নির্বাচনি প্রতিযোগিতার অনুপস্থিতি। এছাড়া নাগরিকবিস্তারিত পড়ুন
জবি ছাত্রী আত্মহত্যায় অভিযুক্তদের সংশ্লিষ্টতা আছে: ডিএমপি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার ‘আত্মহত্যা’র প্ররোচনায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও শিক্ষার্থী সহপাঠী আম্মান সিদ্দিকীর প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ইতোমধ্যে তাদের কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ. মহিদ উদ্দিন। তিনি বলেন, ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে কুমিল্লা কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। মামলার ভিত্তিতে কুমিল্লাবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধুর প্রদর্শিত পথই আমাদের পথ : ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুর প্রদর্শিত পথই আমাদের পথ। বঙ্গবন্ধুর জন্ম মানেই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার জন্ম। তিনি বলেন, ‘জাতির পিতা স্বাধীনতা দিয়ে যে উত্তরাধিকার রেখে গেছেন, তিনি বেঁচে না থাকলেও তার উত্তরাধিকারের কোনোদিন মৃত্যু হবে না। তার উত্তরাধিকার সারা জীবন বেঁচে থাকবে। বাংলাদেশের স্বাধীনতার জন্ম হতো কি-না সন্দেহ যদি এই জনপদে বঙ্গবন্ধুর মতো নেতার জন্ম না হতো।’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গভবনে মিলাদ মাহফিলের আয়োজন রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী এবং ‘জাতীয় শিশু দিবস-২০২৪’ উপলক্ষে জোহরের নামাজের পর বঙ্গভবনের দরবার হলে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের নির্মম রাতে একদল বিপদগামী সেনা কর্মকর্তার হাতে নৃশংসভাবে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের চিরশান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমামবিস্তারিত পড়ুন

