Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ১২শ শিক্ষার্থীর মাঝে বই বিতরণ

নিজস্ব প্রতিনিধি: “শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ”- এই স্লোগানকে সামনে রেখে পাঠ্য পুস্তক দিবস ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জানুয়ারী) শীতের সকালে সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা নতুন বছরের শুরুতে হাতে পেল নতুন বই। বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিদ্যোৎসায়ী সদস্য মুহা. মুনজুরুল হক। এসময় আরো উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য মো. ওবায়দুল্যাহ, সিদ্দিকুর রহমান, মো. আতিয়ারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সরকারি গার্লস হাইস্কুলে বই উৎসব

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা: “শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ”- এই স্লোগানকে সামনে রেখে পাঠ্য পুস্তক দিবস ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জানুয়ারী) শীতের সকালে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা নতুন বছরের শুরুতে হাতে পেলো নতুন বই। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা যেমন আনন্দিত তেমনি তাদের স্বপ্ন আর কল্পনার রাজ্যও যেন নতুন নতুন পরিকল্পনায় সেজে উঠলো। সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে বিনামূল্যেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বই উৎসবে নতুন বই হাতে খুশিতে মাতোয়ারা শিক্ষার্থীরা

জুলফিকার আলী, কলারোয়া : নতুন ইংরেজি বছরের শুভেচ্ছায় বিগত বছরের ন্যায় ২০২৪ সালের প্রথম দিনে উপজেলা পর্যায়ে বিনামূল্যে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক ও হাইস্কুল গুলোতে। এদিন উপজেলার সকল প্রাথমিক ও হাইস্কুলে শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেয়া হয়। নতুন বই হাতে খুশিতে মাতোয়ারা শিক্ষার্থীরা। নতুন বইয়ের পৃষ্ঠার ঘ্রাণে উচ্ছাসিত হয় তারা। কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসবে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। এসময় উপজেলা নির্বাহীবিস্তারিত পড়ুন
তালায় ইউএনও ও উপজেলা চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে ৫ লক্ষ টাকা উত্তোলন!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমীন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের স্বাক্ষর জাল করে ৪,৯০,৭২০ ব্যাংক থেকে উত্তোলন করেছেন উপজেলা চেয়ারম্যানের অফিস সহায়ক পান্না কুমার রায়। গত ৭ ডিসেম্বর সোনালী ব্যাংক তালা শাখার চলতি হিসাব নং ২৮২০১০০০১৪০১১ থেকে এসবি ২৮২০৭৮৮৫৯৯৫ নং পাতা জমা দিয়ে এই টাকা উত্তোলন করেন তিনি। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে পান্না কুমার রায় উপজেলাবিস্তারিত পড়ুন
কলারোয়ার ছেলে আবির যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীদের গুলিতে নিহত

জাহাঙ্গীর হোসেন: সাতক্ষীরার কলারোয়ার ছেলে আবির হোসেন মার্কিন যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। নিহত আবির হোসেন (৩৮) উপজেলার হেলাতলা ইউনিয়নের ৮নং ওয়ার্ড ঝাপাঘাট গ্রামের মৃত শেখ আজিজুল হাকিমের ছেলে। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি শপিংমলে গত ৩০ ডিসেম্বর মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে তিনি নিহত হন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ৩ বোন ৫ ভাইয়ের মধ্যে মধ্যে নিহত আবির সবার ছোট। ২০২২ সালের ৩০ ডিসেম্বর স্বপ্ন পূরণের লক্ষ্যে আবির হোসেন স্কলারশিপ নিয়ে আমেরিকায়বিস্তারিত পড়ুন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২

মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ সোহেল রানা (৪৫) ও মোঃ টুটুল মোল্লা (৩৪) নামের দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ সোহেল রানা (৪৫) নড়াইল জেলার সদর থানাধীন চাচড়া গ্রামের মৃত নেছার আলীর ছেলে এবং মোঃ টুটুল মোল্লা (৩৪) একই গ্রামের মোঃ দেলোয়ার মোল্লার ছেলে। সোমবার (১জানুয়ারি) নড়াইল সদর থানাধীন তুলারামপুর ইউনিয়নের চাচড়া গ্রামের চাচড়া টু মাইজপাড়া পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়। গোপনবিস্তারিত পড়ুন
যুদ্ধাপরাধী মানুষ হত্যাকারী বিএনপিকে বাংলার জনগণ নিশ্চিহ্ন করে দেবে: শেখ সেলিম

১৫ আগস্টের নৃশংস হত্যাকাণ্ডের মূল মদদদাতা পাকিস্তানিদের দোসর স্বাধীনতা বিরোধী বিএনপি-জামায়াত। তারা মুক্তিযুদ্ধে গণহত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। দ্বাদশ জাতীয় নির্বাচনেও সারাদেশে অগ্নিসংযোগ, লুণ্ঠন, গণহত্যায় মেতে উঠেছে তারা। জিয়া-মুস্তাক বঙ্গবন্ধুর কাছে থেকেও তাঁকে খুন করতে দ্বিধা করেনি। তাদের উত্তরসূরি বিএনপি-জামায়াত। এদের কাছে দেশের মানুষ নিরাপদ নয়। বাংলার মানুষ বুঝে গেছে বিএনপি-জামায়াত ২২ হাজারের বেশি যুদ্ধাপরাধীদের দল। তারা দেশ ও মানুষের জন্য হুমকিস্বরূপ। আওয়ামী লীগ দেশের উন্নয়ন, মানুষেরবিস্তারিত পড়ুন
কলারোয়া আলিয়া মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত

কলারোয়া আলিয়া মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রবিবার সকাল ১১টায় মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ২০২৩ সালের এবতেদায়ী ও ৮ম, ৯ম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলাফল এবং ৬ষষ্ঠ ও ৭ম শ্রেনীর বাৎসরিক মূল্যায়ন ট্রান্সক্রিপ্ট ফরম এবং রিপোর্ট কার্ড প্রদান করা হয়। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. বজলুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন, সাবেক অধ্যক্ষ মুহা. আইয়ুব আলীসহ সকল শিক্ষকবৃন্দ ও অভিভাবকগণ। অতিথিবৃন্দ ১ম,বিস্তারিত পড়ুন
নতুন বইয়ের যত্ন নিতে হবে, যেন ছিঁড়ে না যায় : শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিয়ে তা যত্নে রাখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘ছোট্ট সোনামণিদের বলবো—বইগুলো যত্নে রাখবা। নিয়মিত যত্ন নিবা, যেন দ্রুতই ছিঁড়ে না যায়।’ নতুন বই নিয়ে স্মৃতি রোমন্থন করে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী বলেন, ‘আগে তো পুরোনো বই দেওয়া হতো। ছেঁড়া, জীর্ণশীর্ণ থাকতো। এখন সবাই নতুন বই পায়। নতুন বইয়ের ব্যাপারটাই আলাদা। নতুন বই খুলবে, ঘ্রাণ নিবে, মলাট লাগাবে, নাম লিখবে; কত কী কাজ!’ শিক্ষার উন্নয়নেবিস্তারিত পড়ুন
কালিগঞ্জের কৃষ্ণনগরে নোঙ্গর প্রতিকের নির্বাচনী জনসভা

আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শনিবার (৩০ ডিসেম্বর) বিকাল ৩টায় কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে কৃষ্ণনগর ইউনিয়ন বাসীর আয়োজনে মাওঃ মোঃ আয়ুব হোসেনের সভাপতিত্বে ও মিজানুর রহমানের সঞ্চালনায় কিষান মজদুর ইউনাইটেড একাডেমি হাইস্কুল মাঠে নোঙ্গর প্রার্থী এইচএম গোলাম রেজার নির্বাচনীয় জনসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের মনোনীত নোঙ্গর এর প্রার্থী এইচ এম গোলাম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবিস্তারিত পড়ুন

