বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

‘আমি-ডামি’র ভোট জমছে না দেখে দিশাহারা সরকার: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আগামী ৭ই জানুয়ারির আসন ভাগ-বাটোয়ারার ‘আমি-ডামি’র ভোট প্রহসন জমছে না দেখে দিশাহারা হয়ে পড়েছেন প্রধানমন্ত্রী এবং তার ডামি নির্বাচন কমিশনসহ পুরো আওয়ামী চক্র-দলদাস রাষ্ট্রযন্ত্র। এখন তারা ভোটারদের হুমকি-ধামকি দিতে শুরু করেছেন। সোমবার সন্ধ্যায় ভার্চ্যুয়াল এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, সরকার গোটা দেশকে অভাবনীয় নরকপুরীতে পরিণত করেছে। পুরো দেশকে জেলখানা বানানো হয়েছে। জেলের ভেতরে যাদের নিক্ষেপ করা হয়েছে তাদেরকে তিলেবিস্তারিত পড়ুন

যশোর-২ আসনে নৌকাকে সমর্থন দিলেন স্বতন্ত্র প্রার্থী

যশোর-২ আসনে (ঝিকরগাছা-চৌগাছা) নৌকার প্রার্থী ডা. তৌহিদুজ্জামান তুহিনকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হাবিবুর রহমান। সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এসময় যশোর-২ আসনের নৌকার প্রার্থী ডা. তৌহিদুজ্জামান তুহিনও উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে অঙ্গীকার করে হাবিবুর রহমান বলেন, ‘নৌকা প্রতীকের বর্তমান কান্ডারি সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বিস্তারিত পড়ুন

মেট্রোরেলে ঢাবি শিক্ষার্থীদের বিশেষ সুবিধা দেয়ার দাবি ভিসির

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেট্রোরেল ভ্রমণে বিশেষ সুবিধা (কনসেশন) দেওয়ার জন্য সরকারে প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল। সোমবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে মেট্রোরেল ভ্রমণ শেষে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, এ সুবিধা ভোগ করার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক পরিবর্তনও ঘটবে। তারা দেশের উন্নয়নের প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠবে। দেশ গড়ার কাজে আরও প্রতিশ্রুতিশীল হয়ে উঠবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন নীল দলের ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষক-কর্মকর্তাবিস্তারিত পড়ুন

হবিগঞ্জের ডিসি ও তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ

হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) দেবী চন্দকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে পৃথক তিন জেলার তিন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার এই নির্দেশনা দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে ইসি। জনপ্রশাসন মন্ত্রণালয়কে দেওয়া চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে হবিগঞ্জের জেলা প্রশাসককে প্রত্যাহার করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। তাকে প্রত্যাহার করে উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রার্থনা, আলোচনা ও আনন্দ আয়োজনে বড়দিন উদযাপন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় মহা ধুমধামে বড়দিন উদযাপন করা হয়েছে। ২৫ ডিসেম্বর রবিবার প্রথম প্রহরে সুলতানপুর বাটকেখালী গীর্জাতে পবিত্র বাইবেল থেকে বাণী শুনিয়ে মোমবাতি জ্বালিয়ে গো’শালায় আত্মার শুদ্ধতম শ্রদ্ধাজ্ঞাপন করে ও কেক কেটে প্রভু যীশুর জন্মদিন তথা বড়দিন উদযাপন করা হয়েছে। প্রার্থনাপর্ব পরিচালনা করেন ফাদার লরেন্স ভালোত্তি। সকালে খ্রীষ্ট ধর্মাবলম্বীদের বাড়িতে বাড়িতে আপ্যায়ন আর বিভিন্ন অনুষ্ঠানাদির আয়োজনও করা হয়। ঋশিল্পীতে (প্রতিবন্ধী) সুবর্ণ শিশুকিশোরদের নিয়ে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান সহ উপহার প্রদান অনুষ্ঠান।বিস্তারিত পড়ুন

একতরফা নির্বাচন জনগণ মেনে নেবে না: সম্মিলিত পেশাজীবী পরিষদ

একতরফা নির্বাচন বন্ধ করে সংকট সমাধানে সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার আহ্বান জানিয়েছে সম্মিলিত পেশাজীবী পরিষদ। সোমবার (২৫ ডিসেম্বর) ভোট বর্জনে লিফলেট বিতরণকালে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনটির নেতা সাবেক আহ্বায়ক রুহুল আমিন গাজী সরকারের প্রতি এ আহ্বান জানিয়েছেন। পেশাজীবী নেতারা বলেন, বিরোধী দলকে বাইরে রেখে একতরফা নির্বাচন জনগণ মেনে নেবে না। অবিলম্বে নির্বাচনী তফসিল বাতিলের দাবিও জানান তারা। এসময় তারা তোপখানা রোডে পথচারী, বাস-রিকশা চালক ও যাত্রীদের হাতে লিফলেট তুলে দেন।বিস্তারিত পড়ুন

প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন

সাতক্ষীরার স্বপ্নসিঁড়ির ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন

সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির ২০২৪ সালের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়েছে। ২৫ ডিসেম্বর বিকালে শহরের ক্যাফে ভিলাতে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্নসিঁড়ির সিনিয়র সহ সভাপতি রেবেকা সুলতানা। বক্তব্য রাখেন স্বপ্নসিঁড়ির উপদেষ্টা ও প্রভাষক মো. ওবায়দুল্লাহ, নাজরানা কাকলী, জামাল উদ্দীন, সহ সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপ কমিটির আহবায়ক সালাউদ্দীন রানা, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম বিপ্লব হোসেন, সাংগঠনিক সম্পাদক ও প্রভাষকবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের কৃষ্ণনগরে নৌকার প্রার্থী দোলনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

মো.আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে নৌকার প্রার্থী এসএম আতাউল হক দোলনের নির্বাচনীয় জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে কিষান মজদুর ইউনাইটেড একাডেমি হাইস্কুল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। নির্বাচনী জনসভায় উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল আহসানের সঞ্চালনায় ও কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪বিস্তারিত পড়ুন

কলারোয়ার লাঙ্গলঝাড়ায় নৌকার নির্বাচনী পথসভা

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরা-১ সংসদীয় আসনের নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের সমর্থনে এক নির্বাচনী পথসভা উপজেলার লাঙ্গলঝাড়া বাজারে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় লাঙ্গলঝাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ পথসভায় বক্তারা দেশের উন্নয়ন, সমৃদ্ধি, অগ্রগতি জন্য নৌকায় ভোট প্রদানের আহ্বান জানান। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের ছোট ভাই সমাজসেবক আবু নাসির ডিটু, কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় কলেজ শিক্ষকদের সাথে নৌকার প্রার্থী স্বপনের মতবিনিময়

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলার কলেজ শিক্ষকমন্ডলীর সাথে মতবিনিময় করেছেন আওয়ামী লীগ মনোনীত সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন। সোমবার সকাল ১০টায় কলারোয়া শেখ আমানুল্লাহ কলেজ ডিগ্রি কলেজ চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপজেলার সকল কলেজের অধ্যক্ষ ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, আমি শিক্ষক পরিবারের সদস্য হিসেবে আপনাদের মাঝে এসেছি। আমি আপনাদের কারও ভাই, কারও বন্ধু। আপনাদের সাথে মিলেমিশে আজীবন থাকতেবিস্তারিত পড়ুন