বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

এবার নাশকতার মামলায় বিএনপির মেজর (অব.) হাফিজ কারাগারে

রাজধানী ঢাকার গুলশান থানার নাশকতার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন চেয়ে আবেদন করেন মেজর হাফিজের আইনজীবী আমিনুল হক। পরে শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন। এদিন সকাল ১০টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হুইল চেয়ারে করে উপস্থিত হন তিনি। তার জামিন নামঞ্জুরের পরবিস্তারিত পড়ুন

ছাত্রকে গুলি : শিক্ষক রায়হানের ফোনে প্রচুর অস্ত্রের ছবি, পিস্তল কেনেন লাখ টাকায়

ছাত্রকে গুলি করে আলোচনায় এসেছেন সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষক রায়হান শরীফ। পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) বলছে, অস্ত্রের প্রতি বিশেষ আকর্ষণ ছিল রায়হান শরীফের। একটি বিদেশি পিস্তল কিনেছিলেন লাখ টাকায়। মঙ্গলবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলহাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রায়হান শরীফের হেফাজত থেকে সেভেন পয়েন্ট ফাইভ সিক্স বোরের অত্যাধুনিক দুটি বিদেশি পিস্তল, ৮১টি গুলি, চারটি ম্যাগাজিন ওবিস্তারিত পড়ুন

দুই ভাগে রাজাকারের তালিকা প্রণয়নের কাজ হচ্ছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

দুই ভাগে রাজাকারের তালিকা প্রণয়নের কাজ হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মঙ্গলবার (৫ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের দ্বিতীয় অধিবেশন শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সঙ্গে এ কার্য অধিবেশন হয়। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, আমাদের যেসব কাজকর্ম চলছে, যেমন- বধ্যভূমি, যুদ্ধকালীন ঐতিহাসিক স্থান সংরক্ষণ, বীর মুক্তিযোদ্ধাদেরবিস্তারিত পড়ুন

পেশাদার ও নিবন্ধিত অনলাইন পোর্টালই থাকবে: তথ্য প্রতিমন্ত্রী

জবাবদিহিতা, শৃঙ্খলার স্বার্থে পেশাদার ও নিবন্ধিত অনলাইন পোর্টালই থাকবে এবং চলবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। মঙ্গলবার (৫ মার্চ) ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের তৃতীয় দিনের তৃতীয় কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, অনলাইনে কতগুলো আনরেজিস্টার্ড (অনিবন্ধিত) পোর্টাল আছে, যে পোর্টালগুলো বিভিন্ন ধরনের গুজব ছড়ায়। আমরা সেগুলোকে স্ট্রিমলাইন করাচ্ছি, একটা পরিকল্পনা আমাদের আছে। যারা পেশাদার এবং রেজিস্টার্ড (নিবন্ধিত) আইনগতভাবে সিদ্ধ, সেগুলোই থাকবে এবংবিস্তারিত পড়ুন

পিটার হাসের নৈশভোজে ড. ইউনূস

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের দেয়া এক নৈশভোজে যোগ দিয়েছেন নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার (০৪ মার্চ) রাতে এই নৈশভোজের আয়োজন করা হয়। বিশ্বব্যাপী ক্ষুদ্রঋণ কর্মসূচির সহায়তাকারী ও বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ‘অপরচুনিটি ইন্টারন্যাশনালে’র প্রধান চিফ টেকনোলজি অফিসার মি. গ্রেগ নেলসনের সঙ্গে প্রফেসর ইউনূসের সাক্ষাৎ উপলক্ষ্যে পিটার হাস এই নৈশভোজ ও বৈঠকের আয়োজন করেন। পিটার হাসের বাসভবনে আয়োজিত এই বৈঠকে গ্রামীণ এবং অপরচুনিটি ইন্টারন্যাশনালের বিভিন্ন স্বাস্থ্য কর্মসূচি নিয়ে প্রতিষ্ঠান দুইটির মধ্যেবিস্তারিত পড়ুন

কলারোয়া প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কলারোয়া প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২১ রমজান কলারোয়া প্রেসক্লাবের পাশে প্রিয়শিনী রেস্টুরেন্টে ওই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতারপূর্ব আলোচনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, কলারোয়া পৌর কাউন্সিলর শেখ জামিল হোসেন ও পৌর কাউন্সিলর মেজবাহ উদ্দিন নিলু। কলারোয়া প্রেসক্লাবের সভাপতি ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক এমএ কালামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আনোয়ারবিস্তারিত পড়ুন

ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাবির নতুন কমিটি

ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বাধীন বিদ্যমান কমিটি বিলুপ্ত করে ৭ সদস্যের আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। নবগঠিত কমিটিতে রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি এবং নাসির উদ্দীন নাসিরকে সাধারণ সম্পাদক করা হয়েছে। শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান,বিস্তারিত পড়ুন

দাম বাড়লো বিদ্যুতের, কার খরচ কত বাড়বে

এক বছরের মাথায় গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। এ দফায় গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে সাড়ে ৮ শতাংশ বাড়ানো হয়েছে। নতুন দর অনুসারে প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে বেড়েছে ৭০ পয়সা। ফেব্রুয়ারি মাসের বিল থেকেই নতুন এ দাম কার্যকর করা হবে। নতুন এ মূল্য নির্ধারণের পর কোন ব্যবহারকারীর কত বিদ্যুৎ বিল বাড়তে পারে, তা জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিদ্যুতের দাম বিভিন্ন গ্রাহক শ্রেণিতে ভাগ করে নির্ধারণ করাবিস্তারিত পড়ুন

দেশে আইনের শাসন না থাকলে দুর্ঘটনা ঘটতে থাকে : বিএনপি

রাজধানীর বেইলি রোডে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে ৪৬ জনের হৃদয়বিদারক প্রাণহানির ঘটনা ঘটেছে। শুক্রবার (১ মার্চ) শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, গতকাল রাত পৌনে দশটায় রাজধানীর বেইলি রোডের একটি বহুতল ভবনে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৪৫ জনের নির্মম মৃত্যু এবং এখনো হাসপাতালের বিছানায় আগুনে দগ্ধ মানুষের আহাজারি অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মস্পর্শী। মৃতেরবিস্তারিত পড়ুন

ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর বেইলি রোডের অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৪৬, শঙ্কামুক্ত নন দগ্ধরাও

রাজধানী ঢাকার বেইলি রোডের বহুতল ভবনে ভয়াবহ আগুনের ঘটনায় এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ড. সামন্ত লাল সেন। এছাড়া, এ ঘটনায় দ্বগ্ধ চিকিৎসাধীন ব্যক্তিরাও শঙ্কামুক্ত নন বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার (১ মার্চ) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক বিফ্রিং তিনি এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন- আপনারা জানেন, গতকাল রাতে অত্যন্ত মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটে, যেটি কখনো কাম্য ছিল না। এই দুর্ঘটনায় সর্বমোট ৪৬বিস্তারিত পড়ুন