Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
পুলিশকে সত্যের পক্ষে দাঁড়ানোর আহ্বান রিজভীর

পুলিশকে সত্যের পক্ষে এবং মিথ্যার বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, যুবলীগ-ছাত্রলীগ যা করছে পুলিশও তাই করছে। সেভাবেই পুলিশকে গড়ে তুলেছে শেখ হাসিনা সরকার। সোমবার (২৯ এপ্রিল) সকালে রাজধানীর খিলগাঁওয়ে সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ শেষে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, প্রধানমন্ত্রী বেনজীর আহমেদ, আসাদুজ্জামানদের ব্যবহার করেছেন ক্ষমতা আঁকড়ে রাখতে। বেনজীরের মতো অবস্থা সাবেক পুলিশ কমিশনার আসাদুজ্জামানেরও হতে পারে। উন্নয়নেরবিস্তারিত পড়ুন
এবার ঝিনাইদহ উপ-নির্বাচনে প্রার্থী হচ্ছেন হিরো আলম

ঝিনাইদহ-১ আসনের উপ-নির্বাচনে প্রার্থী হচ্ছেন হিরো আলম। সোমবার (২৯ এপ্রিল) সকালে তিনি এ কথা জানান। হিরো আলম বলেন, ‘আমি সৎ এবং সাহসী মানুষ। সবাই চায় আমি যেন সংসদ সদস্য হয়ে সবার কথা বলি। সবার পাশে থাকি। তাই ঝিনাইদহ-১ আসনের উপ-নির্বাচনে অংশগ্রহণ করব। সেইভাবে প্রস্তুতি চলছে আমার।’ হিরো আলাম আরও বলেন, ‘আমার এক বন্ধু কুমিল্লার একটি উপজেলা নির্বাচনে অংশ নিয়েছেন। আমি সেখানে প্রচারণা চালাতে যাচ্ছি। আমি ঝিনাইদহ-১ আসনের লোকজনের সঙ্গে বলেছি, তখনবিস্তারিত পড়ুন
শীর্ষে উঠেও যে কারণে পার্পল ক্যাপ পাচ্ছেন না মোস্তাফিজ

আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারিকে সেরার স্বীকৃতি হিসেবে দেওয়া হয় পার্পল ক্যাপ। চলতি আসরের শুরুর দিকে দারুণ বোলিং করে সেই সেরার মুকুট পরেছিলেন চেন্নাই সুপার কিংসের টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। তবে সেরা মুকুট টানা ধরে রাখতে পারেননি মোস্তাফিজ। মাঝের ম্যাচগুলোতে খরুচে বোলিং আর অন্যান্য বোলাদের তুলনায় কম উইকেট নেওয়ার কারণে পার্পল ক্যাপ হারিয়ে ফেলেছেন বাংলাদেশ পেসার। বর্তমানে বেগুনি রংয়ের এই ক্যাপটি আছে মুম্বাই ইন্ডিয়ান্সের পেসার জাসপ্রিত বুমরাহের কাছে। রোববার টানা দুই হারের পরবিস্তারিত পড়ুন
দিনাজপুরে ভোট গণনার পর সমর্থকদের উত্তেজনা, পুলিশের গুলিতে নিহত ১ ও আহত ৬

দিনাজপুরের বিরল উপজেলার আজিমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোট গণনার পর দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনাকে কেন্দ্র করে পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত ও ৬ ব্যক্তি আহতের ঘটনা ঘটেছে। দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ ও পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। রবিবার রাত সাড়ে আটটায় উপজেলার চৌরঙ্গীবাজার এলাকায় সিঙ্গুল হামিদ-হামিদা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ সহিংসতার ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী কাচুয়া (৬৫) উপজেলার সিঙ্গুল ডাঙ্গাপাড়া গ্রামের মাবুদ বক্সেরবিস্তারিত পড়ুন
যুদ্ধ করতে চায় না সেনারা, বিপাকে নেতানিয়াহু

গাজায় সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ৬ মাসের বেশি সময় ধরে যুদ্ধ করছে ইসরাইল। গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ যুদ্ধের শুরুতে ইসরাইল বলেছিল, গাজা থেকে তারা হামাসকে পুরোপুরি নির্মূল করবে। এখনো তারা এই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। রোববার (২৮ এপ্রিল) ইসরায়েলের স্থানীয় সংবাদমাধ্যম চ্যানেল-১২ এক প্রতিবেদনে জানিয়েছে, ৩০ সেনা দায়িত্ব পালনে অস্বীকৃতি জানিয়েছেন। প্যারাট্রপার রিজার্ভ ইউনিটের সেনারা বলেছেন, রাফাহতে অভিযান চালানোর সময় তাদের ডাকা হলে এতে সাড়া দেবেন না। প্রতিবেদনেবিস্তারিত পড়ুন
দেশের ৫ জেলার শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার বন্ধ ঘোষণা

তীব্র তাপপ্রবাহের কারণে দেশের পাঁচটি জেলা ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহীর সব মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে নতুন কোনো সিদ্ধান্ত নেই। প্রাথমিক বিদ্যালয় খোলাই থাকবে। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এমএ খায়েরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে চলমান দাবদাহের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে পরামর্শক্রমে ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সববিস্তারিত পড়ুন
কলারোয়ায় উপজেলা চেয়ারম্যান লাল্টুর বিশাল শো-ডাউন

আগামি ২৯ মে উপজেলা নির্বাচন উপলক্ষ্যে সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম লাল্টুর সমর্থনে বিশাল নির্বাচনী জনসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) বিকালে কলারোয়া ফুটবল মাঠে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে কলারোয়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আসন্ন উপজেলা পরিষদের আবারো চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম লাল্টু বলেন, আগামি উপজেলা নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। আমরা কোন হুমকী-ধামকীতে ভয় পাই না। জনগণবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার আলীপুর ইউপিতে বিএনপির বহিস্কৃত নেতা আব্দুর রউফ বিজয়ী

সাতক্ষীরার সদরের আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নেতা জিয়াউল ইসলাম জিয়াকে হারিয়ে বিজয়ী হয়েছেন বিএনপির বহিস্কৃত নেতা আব্দুর রউফ। বিজয়ী প্রার্থী সাতক্ষীরা জেলা সাবেক সহ-সভাপতি আব্দুর রউফ ঘোড়া প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১১ হাজার ৪৯০। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া মোটর সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৩৫৩ ভোট। এছাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সামছুজ্জামান আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৬৩ ভোট। মোট ভোটবিস্তারিত পড়ুন
প্রচন্ড গরমে যশোরের রাজগঞ্জে বৃদ্ধের মৃত্যু!

প্রচন্ড গরমে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় আব্দুর রহমান (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে রাজগঞ্জ-যশোর সড়কের রোহিতা বাজার এলাকায় বাসের ভিতর এঘটনা ঘটেছে। আব্দুর রহমানের বাড়ি উপজেলার চাকলা গ্রামে। সংবাদ পেয়ে নিহতর স্বজনেরা মরাদেহটি বাড়িতে নিয়ে আসেন। জানা গেছে- নিহত আব্দুর রহমান ও তার স্ত্রী সকালে যশোরে চক্ষু ডাক্তারের কাছে চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। রাজগঞ্জ-পুলেরহাট যশোর সড়কের বাসে উঠে। এরপরবিস্তারিত পড়ুন
নড়াইলে মাইজপাড়া ইউপি উপনির্বাচনে চেয়ারম্যান হলেন সফুরা খাতুন বেলি

নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) উপ-নির্বাচনে আনারস প্রতীকে ৫ হাজার ২২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সফুরা খাতুন (বেলী)। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মো: জিল্লুর রহমান (টেবিল ফ্যান) প্রতীক পেয়েছেন ২ হাজার ৭৮০ ভোট। রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যায় বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার শামীম আহমাদ। এর আগে সকাল ৮টায় শুরু হয়ে টানা বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ৬ জন প্রার্থী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বদ্বিতাবিস্তারিত পড়ুন

