বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পটুয়াখালীর খালে ভেসে আসা টর্পেডোটি প্র্যাকটিসে ব্যবহৃত ডামি

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মীরকান্দা গ্রামের ভাঙা খালে ভেসে আসা টর্পেডোটি একটি ‘ডামি টর্পেডো’ বলে জানা গেছে। সাবমেরিনের প্রশিক্ষণ বা প্র্যাকটিস ড্রিল চলাকালীন সময়ে এধরনের ডামি টর্পেডো ব্যবহৃত হয়। এ নিয়ে ভয়ের কিছু নেই বা এটি বিস্ফোরক নয় বলে জানিয়েছে নৌবাহিনীর পায়রা বন্দরসংলগ্ন বানৌজা শেরেবাংলা নৌঘাঁটির একটি দল।

বানৌজা শেরেবাংলা নৌঘাঁটির সাব-লেফটেন্যান্ট আবদুল আলিমের বরাত দিয়ে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, সোমবার (২৯ এপ্রিল) সকালে টর্পেডোটি শেরেবাংলা নৌঘাঁটিতে নিয়ে যাওয়া হবে।

রবিবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার মৌডুবি ইউনিয়নের মীরকান্দা গ্রামসংলগ্ন ভাঙা খালে টর্পেডো ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মৌডুবির মীরকান্দা খালের ভেতর চলে আসে। ওই খালের সঙ্গে সমুদ্রেরও সংযোগ রয়েছে। টর্পেডো দেখতে অনেকটা মিসাইলের মতো হওয়ায় এটিকে ক্ষেপণাস্ত্র বলেই ধারণা করেন স্থানীয়রা। কৌতূহলী হয়ে অনেকে ভিড় জমালেও এটিকে বিস্ফোরক ভেবে তারা দূরত্ব বজায় রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ও কোস্ট গার্ডের সদস্যরা সেখানে যান। রাঙ্গাবালী থানার ওসি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানান। এরপর নৌবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে আসেন। দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে ভাসমান টর্পেডোর ভিডিও।

সমুদ্রে শত্রুপক্ষের সাবমেরিন বা ভাসমান যুদ্ধজাহাজ ধ্বংস করতে টর্পেডো ব্যবহার করা হয়। কোনো সাবমেরিন যখন টর্পেডো নিক্ষেপ করে, তখন তা লক্ষ্যবস্তুর সংস্পর্শে গেলে বিস্ফোরিত হয়।

নৌবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, খালে ভেসে আসা টর্পেডোটি একটি ডামি টর্পেডো। তবে এটি কোন দেশের, বা কীভাবে ভেসে এলো, তা এখনই বলা যাচ্ছে না। রাতে নৌবাহিনী, কোস্টগার্ড এবং পুলিশের যৌথ পাহারায় থাকবে বস্তুটি। পরে বিস্তারিত জানা যাবে।

একই রকম সংবাদ সমূহ

ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলের স্ত্রী ও মেয়েকে ধর্ষণ বা ধর্ষণচেষ্টারবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

ইউনিয়ন পরিষদ (ইউপি) দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। আর অক্টোবর থেকেবিস্তারিত পড়ুন

  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ