বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তাপপ্রবাহে শিক্ষার্থীরা মাঠে-ঘাটে ঘোরার চেয়ে ক্লাসে আসা নিরাপদ : শিক্ষামন্ত্রী

তাপপ্রবাহের মধ্যে রোদে বাইরে মাঠে-ঘাটে ঘুরে বেড়ানোর চেয়ে বিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রমে থাকাটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি নিরাপদ বলে মনে করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

রোববার (২৮ এপ্রিল) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত গোলটেবিল বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

‘জাতীয় শিক্ষানীতি ও নতুন কারিকুলাম’ বিষয়ক গোলটেবিল বৈঠক করে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বর্তমানে আমাদের দেশে যে তাপমাত্রা, এটা বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা নয়। সুতরাং এবার কেন এত আলোচনা হচ্ছে বিদ্যালয় বন্ধ রাখার জন্য, সেটা আমাদের ভাবতে হবে। বিদ্যালয় বন্ধ রেখে আসলে কী অর্জন করতে পারি? বিদ্যালয় বন্ধ, তার মানে এ শিক্ষার্থীরা কি ঘরে থাকবে?’

তিনি বলেন, ‘এ মুহূর্তে আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস, তাতে রাজধানী ঢাকার যে তাপমাত্রা সেটার সঙ্গে তো আমি সারাদেশের তাপমাত্রা মেলাতে পারি না। এ মুহূর্তে ৪০ (ডিগ্রি) পর্যন্ত ওঠার সম্ভাবনা আছে পাঁচ জেলায়। আমাদের ৬৪ জেলার মধ্যে মাত্র পাঁচ জেলায় সেখানে পূর্বাভাস হচ্ছে ৪০ ডিগ্রিতে পৌঁছানোর। সেক্ষেত্রে সব বিদ্যালয় বন্ধ করে রাখাটা তো যুক্তিযুক্ত নয়। সেটা হচ্ছে আমাদের অবস্থান।’

মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘আরেকটা জেলাতে আমরা শুনতে পেয়েছি একজন মৃত্যুবরণ করেছেন। তিনি কি হিটস্ট্রোকে মৃত্যুবরণ করেছেন, তিনি কি বিদ্যালয়ে পাঠদানকালীন মৃত্যুবরণ করেছেন? নাকি তিনি মাঠেঘাটে ছিলেন, সেটা আমাদের দেখতে হবে।’

তিনি বলেন, ‘নির্দিষ্ট কোনো জেলাতে যদি অতিমাত্রায় তাপদাহ হয়, সেখানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মন্ত্রণালয় থেকে সেখানে নির্দেশনা দেওয়া আছে শিশুদের ক্ষেত্রে যাতে তাদের কষ্ট না হয়, সেটাও বলা আছে। এখন সবকিছুতেই বিদ্যালয়, আলিয়া মাদরাসা বন্ধ করে দেওয়ার প্রবণতা কিন্তু আসলে সঠিক নয়। আর রাজধানীকে কেন্দ্র করে আমরা যাতে সারাদেশকে বিচার না করি, সেটা আমি অনুরোধ রাখবো।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমাদের দেশে চৈত্র মাসে দাবদাহ হয়, তাপদমাত্রা বৃদ্ধি পায়। আমাদের দেশের চেয়ে অনেক বেশি তাপমাত্রা আমাদের প্রতিবেশী দেশগুলোতে আছে। সেখানে বিদ্যালয় চলছে। সেখানে বিদ্যালয় চললে আমাদের এখানে না চলার কোনো কারণ নেই। আমাদের দেশে বিদ্যালয় বন্ধ করলেই যে শিক্ষার্থীরা সবাই সতর্ক থাকবে বা নিরাপদে থাকবে তা তো নয়। আমরা অনেক জায়গায় দেখেছি গ্রাম-গঞ্জে বিদ্যালয় বন্ধ থাকলে তাদের মাঠে-ঘাটে ঘুরে বেড়ানোরও অভিযোগ আছে। সেক্ষেত্রে তারা যে আসলে খুব নিরাপদে ঘরে অবস্থান করছে তাও তো নয়। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বিদ্যালয় কিন্তু নিরাপদ জায়গা।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি ড. নুর মোহাম্মদ তালুকদার।
সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর।

এতে কারিকুলাম বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, শিক্ষক নেতা, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

একই রকম সংবাদ সমূহ

ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানেবিস্তারিত পড়ুন

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসেরবিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী