শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নাশকতা এড়াতে পাঁচ জোড়া লোকাল ট্রেন বন্ধ, আনসার মোতায়েন

নাশকতা এড়াতে পাঁচ জোড়া লোকাল ট্রেন বন্ধ করা হয়েছে। ১৫ ডিসেম্বর থেকে বন্ধ রয়েছে ট্রেনগুলো। শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টায় কমলাপুর রেলস্টেশনে সাংবাদিকদের এ কথা জানান ঢাকা ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শফিকুর রহমান। বন্ধ করা ট্রেন হচ্ছে- ঢাকা থেকে নারায়ণগঞ্জ, ময়মনসিংহ থেকে ভূয়াপুর, জামালপুর থেকে সরিষাবাড়ি একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেন, উত্তরা এক্সপ্রেস ও ঈশ্বরদী রহনপুরগামী লোকাল ট্রেন। শফিকুর রহমান বলেন, এগুলো রিমোট এরিয়া। রাত্রিকালীন ঝুঁকিপূর্ণ মনে করায় আমরা বন্ধ করেছি। সারাদেশে রেলের নিরাপত্তায়বিস্তারিত পড়ুন

বিএনপির অবরোধ-ধর্মঘট কেউ মানে না : ওবায়দুল কাদের

বিএনপির অসহযোগ আন্দোলন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি প্ল্যান করেছে খাজনা-ট্যাক্স বন্ধ করতে। লন্ডন থেকে হাওয়া ভবনের চোরাও বলে খাজনা-ট্যাক্স দেবেন না। সাহস থাকলে বাংলাদেশে আসেন। রাজপথে থেকে মোকাবিলা করেন। বিএনপির কথায় এখন ঘোড়াও হাসে। তাদের অবরোধ-ধর্মঘট কেউ মানে না বরং উল্টো জনগণ বিএনপিকেই অবরোধ দিয়ে দেবে।’ শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে নোয়াখালীর বসুরহাট বঙ্গবন্ধু চত্বরে এক পথসভায় তিনি একথা বলেন। এসময় বিএনপি পল্টন থেকে দৌড়াতে দৌড়াতে পালিয়েবিস্তারিত পড়ুন

২০২৪ এর ৯ জানুয়ারি পর্যন্ত আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত লাইসেন্সপ্রাপ্ত সব আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। এতে সই করেন জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা ৪-এর উপসচিব ইসরাত জাহান। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ঘোষিত তফসিল অনুসরণে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শনবিস্তারিত পড়ুন

বাংলাদেশে বৈধ নির্বাচন নির্ভর করছে মুক্ত গণমাধ্যমের ওপর : দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ

গত এক দশকে অর্থনীতিতে প্রতিবেশীদের ছাড়িয়ে গেছে বাংলাদেশ। তবে এ অর্থনৈতিক উন্নয়নের সমান্তরালে বাড়ছে জনগণের অধিকারের উপর হুমকি এবং স্বৈরাচারী পদক্ষেপ। এতে দেশটির বিকাশ হুমকিতে পড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৭ই জানুয়ারির নির্বাচনে তার দলের শাসনকে মজবুত করতে চাইছেন। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই বাংলাদেশের অর্থনৈতিক স্কোরকার্ড ছাড়াও অন্যান্য দিকে দেখতে হবে। তাদেরকে বিবেচনা করতে হবে, মৌলিক স্বাধীনতা ছাড়া টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি বিপন্ন হতে পারে। বাংলাদেশে বড় হচ্ছে মধ্যবিত্ত শ্রেণি। জাতিসংঘের স্বল্পোন্নতবিস্তারিত পড়ুন

রিজভীকে অগ্রিম এমপিদের তালিকা দিতে বললেন ইসি আনিছুর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে অগ্রিম এমপিদের তালিকা দিতে বলেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান। শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রার্থীদের সঙ্গে সভা শেষে রিজভীর উদ্দেশে তিনি একথা বলেন। ইসি আনিছুর বলেন, উনি (রিজভী) রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। এটা উনার অমূলক ধারণা। ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। ব্যালট পেপার সকালে কেন্দ্রে যাবে। পাশাপাশি ব্যালটের যেবিস্তারিত পড়ুন

ভোটের দিন ইন্টারনেট সচল রাখার নির্দেশনা

আসছে ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন ভোটের ফলাফল দ্রুত পৌঁছানোর জন্য টেলিফোন, ফ্যাক্স ও ইন্টারনেট সংযোগ সচল রাখার নির্দেশনা দিয়েছে সরকার। শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক বিশেষ পরিপত্রে এই নির্দেশনা দেওয়া হয়েছে। পরিপত্রে ভোট কেন্দ্রে ধূমপান থেকে বিরত রাখা ও দিয়াশলাই, লাইটারসহ দাহ্য পদার্থ বহনে কড়াকড়ি আরোপ করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রের ভেতরে বৈদ্যুতিক হিটার বা যেকোনো ধরনের চুলা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধবিস্তারিত পড়ুন

কারা এমপি হবেন সেই তালিকা হয়ে গেছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘মেরুদণ্ডহীন দলদাস নির্বাচন কমিশন শেখ হাসিনার পাঠানো সিট (আসন) বণ্টনের তালিকায় সিলমোহর দেওয়ার জন্য একটি একতরফা নির্বাচনের নাটকের আয়োজন করেছে।’ রিজভী আরও বলেছেন, ‘এই নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনারদের কথাবার্তা-আচার-আচরণ রীতিমতো হাস্যকর। গণভবনের সুতোয় পুতলের মতো নাচছে ইসি। তারা প্রায়শ বিএনপিকেও হুমকি-ধমকি দিচ্ছেন। গোটা দেশের জনগণ জানে, কারা কারা এমপি হবেন সেই তালিকা হয়ে গেছে। আর নির্বাচন কমিশনাররাও ভেক ধরছেন।’ শুক্রবার বিকালে ভার্চুয়ালি একবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রাক বড়দিন উৎসব ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি: “জয় উধ্বোলোকে পরমেশ্বরে! ইহলোকে নামুক শান্তি অনুগৃহিত মানবের অন্তরে” সাতক্ষীরায় প্রাক বড়দিন উৎসব ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বড়দিন ও নববর্ষ উদ্যাপন কমিটি সাতক্ষীরার আয়োজনে শহরের বাটকেখালীতে খ্রিষ্টরাজ্যের গীর্জার (কাথলিক চার্চ) হলরুমে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খ্রিষ্টরাজ্যের গীর্জার ফাদার ফাদার লরেন্স ভালোত্তি। অনুষ্ঠানে অতিথি ছিলেন ফাদার ঝানভিতো নিত্তি, সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, ফাদার নরেন বৈদ্য, সাহিত্যিক মনিরুজ্জামান ছট্টু, মনিরুজ্জামান মুন্না, কারিতাসের জেলাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রায় অর্ধশত মোটরসাইকেলযোগে পুলিশি মহড়া

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় প্রায় অর্ধশত মোটরসাইকেলযোগে পুলিশি মহড়া অনুষ্ঠিত হয়েছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আইন শৃংখলা সমুন্নত রাখতে ওই মহড়ার আয়োজন করে কলারোয়া থানা পুলিশ। শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে কলারোয়া থানা পুলিশের পিকআপ ও প্রায় ৩০/৪০টি মোটরসাইকেল যোগে অর্ধশতাধিক পুলিশ কর্মকর্তা ও সদস্য ওই মহড়ায় অংশ নেন। থানা চত্বর থেকে বের হওয়া মহড়া উপজেলার বিভিন্ন এলাকা ও ভোটকেন্দ্র গুলোতে যায় বলে জানা গেছে। সেসময় মোটরসাইকেল ও পিকআপ গাড়িতেবিস্তারিত পড়ুন

হঠাৎ ভারত গেলেন পিটার হাস

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস ভারত সফরে গেছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (ফ্লাইট নং- ইউকে-১৮৪) থেকে ভারতের উদ্দেশে ঢাকা ছাড়েন। কূটনৈতিক সূত্র জানায়, এর আগে বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন পিটার হাস। তিনি ছাড়াও পৃথকভাবে বৈঠক করেন করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। তবে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই সপ্তাহ আগে তার এই ভারতবিস্তারিত পড়ুন