Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ভারতে লোকসভা নির্বাচন দীর্ঘ সময় ধরে হয় যেসব কারণে

ভারতের লোকসভা নির্বাচনচক্রের ব্যাপ্তি ৪৪ দিন পর্যন্ত চলবে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনচক্রের ব্যাপ্তিকাল ছিল ৩৯ দিন। অর্থাৎ এবারের নির্বাচনচক্রের ব্যাপ্তিকাল আগের চেয়ে বেশি। বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ ভারতে এবার ১৮তম লোকসভা নির্বাচন হচ্ছে। দেশটিতে মোট সাত দফায় এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৯ এপ্রিল) প্রথম দফার ভোট। বাকি দফার ভোট হবে যথাক্রমে ২৬ এপ্রিল (দ্বিতীয় দফা), ৭ মে (তৃতীয় দফা), ১৩ মে (চতুর্থ দফা), ২০ মে (পঞ্চম দফা), ২৫ মেবিস্তারিত পড়ুন
জাতীয় পতাকার প্রথম নকশাকার শিব নারায়ণ দাশ আর নেই

বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার অন্যতম নকশাকার শিব নারায়ণ দাশ মারা গেছেন। ৭৮ বছর বয়সি এই জাসদ নেতা ও বীর মুক্তিযোদ্ধা শুক্রবার সকাল ৯টা ২৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে মারা যান। এ তথ্য নিশ্চিত করেছেন তার ছেলে অর্ণব আদিত্য দাশ। অর্ণব বলেন, বাবার মরদেহ বারডেমের মরচুয়ারিতে রাখা হবে। তার দেহ এখানে দান করা হবে এবং কর্নিয়া দান করা হবে সন্ধানীতে। শ্বাসকষ্ট নিয়ে গত ১ এপ্রিল রাজধানীর শমরিতা হাসপাতালেবিস্তারিত পড়ুন
ইসরাইলের পাল্টা হামলার ড্রোনকে আকাশেই ধ্বংস করলো ইরান

ইসরাইল ইরানে হামলা চালিয়েছে। ইরানের সরকারি গণমাধ্যম শুক্রবার সকালে জানিয়েছে, দেশটির নিরাপত্তা বাহিনী কয়েকটি ড্রোন ধ্বংস করেছে। ইসরাইলে ইরানের হামলার কয়েক দিন পরই পাল্টা হিসেবে এ হামলা হলো। ইসরাইলের আজকের হামলায় যুক্তরাষ্ট্র জড়িত নয় বলে একটি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে। তবে হামলার আগে বিষয়টি যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল ইসরাইল। ইরানের বার্তা সংস্থা ফারস বলেছে, মধ্যাঞ্চলের শহর ইস্পাহানের একটি সেনাঘাঁটির কাছাকাছি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের এক কর্মকর্তা রয়টার্সকে বলেছে, এটা কোনো ক্ষেপণাস্ত্র হামলাবিস্তারিত পড়ুন
ইরানের বিরুদ্ধে ইসরাইলের হামলা, যা বললো যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে ইসরাইল ‘সামরিক অভিযান’ চালিয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তা। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তারা। সিএনএনের বরাত দিয়ে এই কর্মকর্তা বলেন, এ হামলা বিশ্বের জন্য অতিবিপজ্জনক। এর ফলে ওই অঞ্চলটি সংঘাতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। মার্কিন কর্মকর্তারা বলেছেন, ইসরাইল বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বাইডেন প্রশাসনকে জানিয়েছিল যে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আঘাত (ইরানে) আসছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, ইসরাইলি কর্তৃপক্ষ ওয়াশিংটনকে আশ্বস্ত করেছিল যে, হামলায় ইরানেরবিস্তারিত পড়ুন
এবার ইরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা

এবার ইরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি নিউজ এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ইরানের একটি স্থানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। খবর আল জাজিরার। এদিকে ইরানের ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের ইসফাহান বিমানবন্দরে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে কী কারণে ওই বিস্ফোরণ ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও জানিয়েছে যে ইসফাহান, শিরাজ এবং তেহরানসহ বেশ কয়েকটি শহরেবিস্তারিত পড়ুন
বাংলাদেশে আশ্রয় নিলো আরো ১৩ বিজিপি সদস্য

মিয়ানমারের চলমান সংঘাতের জেরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরো ১৩ সদস্য পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছেন। তাদের বিজিবির হেফাজতে রাখা হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে টেকনাফের নাফ নদী সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করে কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেন। পরে তাদের নিরস্ত্র করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়। বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত বলেন, নাফ নদী সীমান্ত অতিক্রম করে তারাবিস্তারিত পড়ুন
রাজধানীর শিশু হাসপাতালে আগুন

রাজধানীর আগারগাঁওয়ে শিশু হাসপাতালের ৫ম তলায় কার্ডিয়াক আইসিইউ-তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। শুক্রবার (১৯ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, দুপুর ১টা ৪৭ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে ঢাকা শিশু হাসপাতালে আগুন লেগেছে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটবিস্তারিত পড়ুন
উপজেলা নির্বাচনে প্রভাবমুক্ত রাখতে কঠোর আ.লীগ, বাস্তব চিত্র ভিন্ন

উপজেলা পরিষদ নির্বাচন স্থানীয় এমপি-মন্ত্রীদের প্রভাবমুক্ত রাখতে ফের কঠোর নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা যেন নির্বাচনে প্রভাব সৃষ্টির মাধ্যমে মাইম্যান তৈরি করতে না পারেন, একইসঙ্গে এমপি মন্ত্রীদের নিকটাত্মীয় ও পরিবারের সদস্যরা প্রার্থী হতে না পারেন সেই বিষয়েও নির্দেশনা দিয়েছেন তিনি। এসব নির্দেশনা উপেক্ষিত হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন দলীয় প্রধান। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলেরবিস্তারিত পড়ুন
জাতীয় ভোটের দরজায় ভারত

অনেকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ বলে থাকে ভারতকে। ১৯ এপ্রিল থেকে আগামি ১ জুন পর্যন্ত মোট সাতটি ধাপে দেশটির ১৮তম সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটির নির্বাচনে প্রায় ৯৬ কোটি ভোটার ৫৪৩টি লোকসভা আসন থেকে কারা পার্লামেন্টে যাবেন তা বেছে নেবেন। ভারতের নির্বাচন কমিশন বলছে, এই ৯৬ কোটি ভোটারের প্রত্যেকের ভোটই অত্যন্ত মূল্যবান। তারা দেশের যে প্রান্তে যে অবস্থায়ই থাকুন না কেন ভোটের বাক্সে তারা যেন নিজেদের মতামত খুব সহজে ও মসৃণভাবেবিস্তারিত পড়ুন
লিটারে ৪ টাকা দাম বাড়লো বোতলের সয়াবিন তেলের

বোতলের সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়ানো হয়েছে। ট্যারিফ কমিশন, বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, বোতলের এক লিটার সয়াবিন তেলের দাম ১৬৩ টাকা থেকে বাড়িয়ে ১৬৭ টাকা করা হয়েছে। খোলা সয়াবিন তেলের লিটার ১৪৯ টাকা থেকে কমিয়ে ১৪৭ টাকা করা হয়েছে। আজ থেকেবিস্তারিত পড়ুন

