মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

তাপমাত্রা আরো বাড়তে পারে

প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন। এরমধ্যে শনিবার (২০ এপ্রিল) দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে করে দেশব্যাপী গরমের ভোগান্তি আরও বাড়বে। দেশের ১৩ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে চলছে তীব্র তাপপ্রবাহ। এছাড়া বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। এটিই চলতি গ্রীষ্ম মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। খুলনা বিভাগের সবগুলো স্টেশনেইবিস্তারিত পড়ুন

নড়াইলে দুইজন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নড়াইল থানা পুলিশের পৃথক অভিযানে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত দুইজন গ্রেফতার হয়েছে। সকালে তিনটি মাদক মামলায় যথাক্রমে দুইবছর, একবছর ও একবছর ৬ মাস করে মোট চার বছর ৬ মাস কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ রুবেল সরদারকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানার পুলিশ। গ্রেফতারকৃত আসামি মোঃ রুবেল সরদার নড়াইল জেলার সদর থানাধীন চাচড়া পশ্চিমপাড়া গ্রামের মৃত ওহাব সরদারের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ)বিস্তারিত পড়ুন

ইবি শিক্ষক কোয়ার্টার থেকে ২ চোর আটক

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক কোয়ার্টারে চুরি করতে এসে সিকিউরিটি ইনচার্জের হাতে ধরা পড়ে ২ যুবক। আটককৃতরা কুষ্টিয়ার পূর্ব মজমপুর গ্রামের বাসিন্দা মুক্তার হোসেনের ছেলে জীবন (৩০) ও মিলনের ছেলে শান্ত (৩২)। শনিবার (২০ এপ্রিল) বেলা ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টার থেকে তাদের সন্দেহভাজন হিসেবে ধরেন বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি ইনচার্জ মো: আব্দুস সালাম ও খলিলুর রহমান। জানা যায়, দীর্ঘ ৪০ দিনের ছুটি শেষে শনিবার চালু হয় ইবির কার্যক্রম। তবে ক্যাম্পাস খুললেও শিক্ষার্থীদের উপস্থিতিবিস্তারিত পড়ুন

শ্যামনগরে এমপি দোলনের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত, যুবক আটক

সাতক্ষীরার শ্যামনগরে এমপি এস এম আতাউল হক দোলনের ব্যক্তিগত গাড়িতে ইট নিক্ষেপের ঘটেছে। শুক্রবার রাতে এ ঘটনায় স্থানীয় সাংবাদিক ও এমপি’র সর্বক্ষনিক সফর সঙ্গী মেহেদী হাসান মারুফ আহত হয়েছে। শ্যামনগর ও কালিগঞ্জ আংশিক তথা সাতক্ষীরা-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন জানান, রাতে গাড়ি নিয়ে শ্যামনগরের দিক থেকে হায়বাতপুর মোড় হয়ে বাড়ির দিকে যাওয়ার সময় তার ব্যক্তিগত গাড়িতে ইট নিক্ষেপের ঘটেছে। হামলার আগে তিনি ঔষধ নেয়ার জন্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সেঁজুতি এমপির নগরঘাটার কাপাসডাঙ্গা ও কালীবাড়ির বাসন্তী পূজা প্ররিদর্শন

সাতক্ষীরার তালার কাপাসডাঙ্গা ও কালীবাড়ির বাসন্তী পূজা প্ররিদর্শন করলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি। শুক্রবার(১৯ এপ্রিল)রাতে সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের কাপাসডাঙ্গা সার্বজনীন বাসন্তী পূজা উদযাপন কমিটির সভাপতি মঙ্গল কুমার সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি। পূজা উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠিত শ্রী শ্রী বাসন্তী দুর্গোৎসবে উভয় স্থানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলাবিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের ভোগান্তি

কলারোয়ায় তীব্র গরমে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর দাবি

সারাদেশে যখন তিন দিনের জন্য হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। ঠিক তখনি দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আরো তীব্র হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি আরো বাড়তে পারে বলেও জানিয়েছে। সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ১২৭টি প্রাথামিক বিদ্যালয়,৭৮ টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩৮ টি ইবতেদায়ী ও দাখিল মাদ্রাসায় প্রায় ১৫ হাজার শিক্ষার্থী পড়াশুনা করে। কিন্তু, এমন পরিস্থিতিতেই সারাদেশের ন্যায় ঈদুল ফিতরসহ বিভিন্ন ছুটি মিলে র্দীঘ ২৬দিন ছুঠি শেষেবিস্তারিত পড়ুন

কলারোয়া মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমবায় সমিতির নির্বাচন ২২ এপ্রিল

দীপক শেঠ, কলারোয়া: আগামি ২২ এপ্রিল সোমবার কলারোয়া উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লি:এর ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে ১২টি পদের মধ্যে ৩টি পদে সরাসরি নির্বাচনের মাধ্যমে কর্মকর্তা নির্বাচিত হবেন। বাকি ৬টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতোমধ্যে নির্বাচিত হয়েছেন। এদিকে আরো ৩টি পদে কোন প্রার্থী মনোনয়ন পত্র ক্রয় না করায় পরবর্তীতে আলোচনার মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত করা হবে বলে জানা যায়। নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়,বিস্তারিত পড়ুন

তাপমাত্রা আরো বাড়তে পারে মে মাসে, সর্বোচ্চ হতে পারে ৪৪ ডিগ্রি

প্রচণ্ড খরতাপে পুড়ছে সারা দেশ। টানা হিটওয়েভে ওষ্ঠাগত জনজীবন। তাপমাত্রার পারদ চড়াও যশোর-চুয়াডাঙ্গায়। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদফতর বলছে, এপ্রিলই শেষ নয়, এবারের মে মাস হবে আরও উত্তপ্ত। সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৪৪ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীসহ দেশের খুলনা, রাজশাহী, রংপুরসহ উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বয়ে যাচ্ছে হিটওয়েভ। চলতি মৌসুমে সব রেকর্ড ভেঙে সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় টানা ৪ দিনের তীব্র তাপপ্রবাহে তেঁতে উঠেছে পথঘাট-জনজীবন। বাইরে বেরবিস্তারিত পড়ুন

যশোরের তাপমাত্রা ৪১ ডিগ্রি, রাস্তার পিচ গলছে

যশোরে টানা তাপদাহে চরম দুর্ভোগে পড়েছে জনজীবন। সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। রোদের তাপে গলে গেছে শহরের বেশ কয়েকটি সড়কের পিচঢালাই। এদিকে, যশোরে লাগাতার তাপদাহের কারণে শুক্রবার (১৯ এপ্রিল) জেলা প্রশাসন স্বাস্থ্য সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে। যশোর বিমানবন্দর মতিউর রহমান ঘাঁটিস্থ আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার (১৮ এপ্রিল) যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর আজ দুপুর ২টা নাগাদ যশোরে তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। যাবিস্তারিত পড়ুন

উপজেলা নির্বাচনে বিএনপির কেউ অংশ নিলে কিংবা প্রত্যক্ষ-পরোক্ষভাবে জড়িত থাকলে আজীবন বহিষ্কার

উপজেলা নির্বাচনে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণ থেকে বিরত রাখতে কঠোর অবস্থানে বিএনপি। দলীয় আদেশ অমান্য করে কেউ ভোটে অংশ নিলে বহিষ্কার করা হবে।বিএনপি হাইকমান্ড এই সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাদের প্রত্যাহারের নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট বিভাগীয় সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকরা প্রার্থীদের সঙ্গে কথা বলে দলের এমন নির্দেশনার কথা জানান। একই সঙ্গে কেন্দ্রের সিদ্ধান্ত উপেক্ষা করে ভোটে অংশ নিলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও প্রার্থীদের স্মরণ করিয়ে দেওয়া হয়। জানানোবিস্তারিত পড়ুন