শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সমঝোতার কথা ঘৃণাভরে প্রত্যাখান করেছি: এ্যানি

নানা চড়াই-উৎরাই পেরিয়ে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। একই দিন দুপুরে জেলের চার দেয়ালের বাইরে আসেন দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিও। বিএনপি নেতাদের কাছে জানতে চাওয়া হয়েছিল, জেল জীবন কেমন ছিল? শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, জেল তো জেলই। এখানে ভালো থাকার সুযোগ নেই। আমরা সবাই তো নির্যাতিত। মিথ্যা-গায়েবি মামলা দিয়ে হাজার-হাজারবিস্তারিত পড়ুন

অস্ত্র নিয়ে কারো আমাদের ভূখণ্ডে আসার সুযোগ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

মিয়ানমার থেকে অস্ত্র নিয়ে কেউ বাংলাদেশের ভূখণ্ডে ঢুকতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, মিয়ানমারের বিভিন্ন স্থানে সংঘাত হচ্ছে। তাই সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। আপনারা দেখেছেন, সংঘাতের কারণে মিয়ানমার থেকে অনেকে এ দেশে এসেছে। আমরা তাদের আবার ফেরত পাঠিয়েছি। আমরা সীমান্তে বিজিবির ফোর্স বাড়িয়েছি। কোস্ট গার্ড, নেভি ও পুলিশও সজাগ রয়েছে। ওদিক থেকে অস্ত্র নিয়ে কারো আমাদের ভূখণ্ডে আসার সুযোগ নেই। শুক্রবার বিকালে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারবিস্তারিত পড়ুন

আন্দোলন না ভেবে ত্রয়োদশ নির্বাচনের প্রস্তুতি নিন: বিএনপিকে কাদের

পরবর্তী আন্দোলনের কথা না ভেবে বিএনপিকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার সকালে দলের যৌথসভায় দেয়া বক্তৃতায় তিনি বিএনপিকে এ পরামর্শ দেন। ‘বিজয় না হওয়া পর্যন্ত বিএনপি আন্দোলন করবে’- বৃহস্পতিবার বিকালে কারামুক্তির পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল সাহেব জেল থেকে বের হয়ে আবার দিবাস্বপ্নে বিভোরবিস্তারিত পড়ুন

‘ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করেছে এনবিআর, সরকারের হাত নেই’ : আইনমন্ত্রী

ড. ইউনূসের মামলার বিষয়ে সরকারের কোনো হাত নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা জানান। আইনমন্ত্রী বলেন, ড. ইউনূসের ব্যাপারে আমি স্পষ্ট করে বলতে পারি, প্রথম কথা হচ্ছে— ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ (জাতীয় রাজস্ব বোর্ড) ইউনূসের বিরুদ্ধে মামলা করেছে, স্বাধীন দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে মামলা করেছে। সুতরাং এগুলো সরকারের কোনো হাত নেই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরবিস্তারিত পড়ুন

শার্শায় মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ মাটিবাহী ট্রাক্টর!

দানবের মতো অবৈধ ট্রাক্টরে মাটি সরবরাহ করার ফলে যশোর-সাতক্ষীরা মহাসড়কে বিভিন্ন স্থানে ভেঙ্গে জরাজীর্ন ও রাস্তায় মাটি পড়ে মানুষের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রতিনিয়ত অবৈধ ভারী ট্রাক্টরে যশোরের শার্শার বিভিন্ন ইটভাটায় মাটি সরবরাহ হলেও প্রশাসন কোন পদক্ষেপ নিচ্ছেন না বলে ভুক্তভোগীদের অভিযোগ। জানা গেছে, নাভারণ থেকে বাগআঁচড়া পর্যন্ত যশোর-সাতক্ষীরা মহাসড়ক সংলগ্নে অন্তত ৮টি ইটভাটা রয়েছে। ওই সব ইটভাটায় প্রতিদিন মহাসড়কে চলাচল নিষিদ্ধ অবৈধ ভারী ট্রাক্টর দিয়ে অবাধে মাটি সরবরাহ করা হচ্ছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বাঁকালে মসজিদ পূনঃনির্মাণের উদ্বোধন করলেন এমপি আশু

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা পৌরসভার বাঁকাল ১নং ইসলামপুর আমিনিয়া জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। ১৬ ফেব্রুয়ারি শুক্রবার বাদ মাগরিব পৌরসভার ৬নং ওয়ার্ডের বাঁকাল ১নং ইসলামপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আশরাফুজ্জামান আশু। মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আব্দুল মোতালেব এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরবিস্তারিত পড়ুন

দেবহাটায় মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ (বলাৎকার) এর অভিযোগে দায়ের করা মামলা ও নাশকতা মামলাসহ একাধিক মামলায় ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ও বৃহস্পতিবার পৃথক অভিযানে ওই দুই ব্যক্তিকে করা গ্রেফতার হয়। আটককৃতরা হলেন উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মাদ্রাসা শিক্ষক তামিমুল ইসলাম (২৮) এবং খলিসাখালীর মৃত বক্কার গাজীর ছেলে ভূমিদস্যু সাইফুল ইসলাম (৪৫)। জানা গেছে, তামিমুল ইসলাম পারুলিয়ার একটি মাদ্রার শিক্ষক হিসাবে কর্মরত আছেন। ১৬ ফেব্রুয়ারীবিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের ফুল-ক্যাপ দিয়ে নাভারনে হাইওয়ে পুলিশের ‘সেবা সপ্তাহ’

শাহারুল ইসলাম রাজ, শার্শা (যশোর): ‘সেবা সপ্তাহের অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’- এই স্লোগানকে সামনে রেখে ‘হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ ২০২৪’ উপলক্ষে ব্যতিক্রমধর্মী আয়োজন করলো যশোরের নাভারন হাইওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে আকিজ কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের হাতে ফুল ও লোগো বিশিষ্ট ক্যাপ দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। নাভারন হাইওয়ে থানার ইনচার্জ এসআই শ্রী সিদ্ধার্থ সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিনবিস্তারিত পড়ুন

কারাগার থেকে যুক্তরাষ্ট্রকে বিশেষ বার্তা দিলেন ইমরান খান

পাকিস্তানের ক্ষমতার রাজনীতির রঙ্গমঞ্চে নানা খেলা চলছে। সাধারণ নির্বাচনে ইমরান সমর্থিত স্বতন্ত্ররা সংখ্যাগরিষ্ঠতা পেলেও সরকার গঠন করতে পারছেন না। পিটিআই সরকারকে ফেলে দেওয়ার আন্দোলনকারীরা সরকার গঠন করতে যাচ্ছেন। পাকিস্তান মুসলিম লিগ ও পিপিসি নেতাদের ক্ষমতার ভাগাভাগি জেলে বসে দেখছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি দলীয় নেতাদের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে একটি বিশেষ বার্তা দিয়েছেন। বৃহস্পতিবার আদিয়ালা জেলে ইমরান খানের সঙ্গে সাক্ষাত করেন পিটিআই নেতা ব্যারিস্টার মোহাম্মদ আলি সাইফ ও জাতীয় পরিষদের সাবেক স্পিকারবিস্তারিত পড়ুন

দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচনে সংঘাত হতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী

দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন- দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচনে কোনো সমস্যা নেই। দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচন হলে অনেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচন করার সুযোগ পাবে। তবে এতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তাদের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘাত ও সংঘর্ষ তৈরি হতে পারে। শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘স্থানীয় সরকার শক্তিশালী করার মাধ্যমেবিস্তারিত পড়ুন