Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
চার ধাপে ৩৪৪ উপজেলায় ভোটের তারিখ

চার ধাপে দেশের ৬ বিভাগের ৩৪৪টি উপজেলার নির্বাচনের সময় জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওয়েবসাইটে এসব উপজেলার তালিকা প্রকাশ করেছে ইসি। ইসি ঘোষিত তালিকা অনুযায়ী- রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলে প্রথম ধাপে ১০৮টি, দ্বিতীয় ধাপে ১২১টি তৃতীয় ধাপে ৭৭টি ও চতুর্থ ধাপে ৩৮টি উপজেলায় ভোট হবে। এরমধ্যে প্রথম ধাপে আগামী ৪ মে রাজশাহী অঞ্চলের জয়পুরহাটের ক্ষেতলাল, কালাই ও আক্কেলপুর; বগুড়ার সারিয়াকান্দা, সোনাতলা ও গাবতলী; চাঁপাইনবাবগঞ্জেরবিস্তারিত পড়ুন
কপাল খুললো না কোনো তারকারই

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৮ প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। বুধবার বিকালে গণভবনে প্রার্থীদের তালিকা ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে ঘোষিত তালিকায় কোনো তারকা প্রার্থীর নাম নেই। এবার সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন অন্তত ১৭ জন তারকা শিল্পী। তারা হলেন-সুজাতা বেগম, লাকী ইনাম, সুবর্ণা মুস্তাফা, শমী কায়সার, রোকেয়া প্রাচী, তারিন জাহান, শিমলা, মেহের আফরোজ শাওন, তানভীন সুইটি, অপু বিশ্বাস, নিপুণ, শামীমা তুষ্টি,বিস্তারিত পড়ুন
সংরক্ষিত নারী এমপি: ৪৮ আসনে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের ৪৮ জন প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। আগামী রবিবার (১৮ ফেব্রুয়ারি) চূড়ান্ত প্রার্থী তালিকা নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেবে দলটি। বুধবার (১৪ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন। এদিন সংসদের সংরক্ষিত আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মতবিনিময় করেন। পরে তার সভাপতিত্বে গণভবনে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করাবিস্তারিত পড়ুন
বিএনপির মির্জা ফখরুল-খসরুর জামিন, কারামুক্তিতে বাধা নেই

প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে রমনা থানার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সল আতিক বিন কাদের এ জামিন মঞ্জুর করেন। এ নিয়ে তারা গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেধের ঘটনায় করা সব মামলায় জামিন পেলেন। সেক্ষেত্রে তাদের কারামুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী।
আ.লীগের মনোনয়ন
সংরক্ষিত মহিলা এমপি হচ্ছেন সাতক্ষীরার লায়লা পারভীন সেঁজুতি

লায়লা পারভীন সেঁজুতি। শিক্ষক, সাংবাদিক। বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সাংসদের সন্তান। সাতক্ষীরায় সামাজিক আন্দোলনের অন্যতম পুরোধা। এবার তিনি হতে যাচ্ছেন সংসদ সদস্য। দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি। তিনি স্থানীয় দৈনিক পত্রদূত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক। দায়িত্বে আছেন সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরবিস্তারিত পড়ুন
নতুন শিক্ষাপদ্ধতিতে মেধাবী জাতি তৈরি হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, নতুন শিক্ষাব্যবস্থা পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে যে শিক্ষাপদ্ধতি চালু হচ্ছে, তাতে মেধাবী জাতি তৈরি হবে। তবে নতুন পদ্ধতি আরও কার্যকরভাবে বাস্তবায়ন করার বিষয়ে শিক্ষা বিশেষজ্ঞদের মাধ্যমে কার্যক্রম চলমান রয়েছে। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জাসদের একেএম রেজাউল করিম তানসেনের প্রশ্নের জবাবে এ কথা বলেন শিক্ষামন্ত্রী। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে প্রশ্ন উপস্থাপিত হয়। শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষাব্যবস্থা মূলত নতুন শিক্ষাক্রমের ওপর ভিত্তিবিস্তারিত পড়ুন
শিগগিরই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চলে আসবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভোগ্যপণ্যের মূল্য স্বাভাবিক রাখতে সব ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে। সরকারি উদ্যোগের প্রভাবে শিগগিরই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশা করছি। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে তিনি এ কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। জাতীয় পার্টির মুজিবুল হকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রাশিয়া-ইউক্রেন সংঘাত ও যুদ্ধকেন্দ্রিক নিষেধাজ্ঞার ফলে বৈশ্বিক অর্থনীতিতে যে বিরূপ প্রভাব পড়েছে, তার কারণে বাংলাদেশে বিভিন্ন অর্থনৈতিক সংকট অনুভূতবিস্তারিত পড়ুন
বাংলাদেশের অকৃত্রিম বন্ধু মালয়েশিয়া: পলক

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় মালয়েশিয়ার হাইকমিশনার হাজনা মো. হাসিম। বুধবার ডাকভবনে প্রতিমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিশেষ করে টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি খাতসংক্রান্ত বিভিন্ন বিষয়াদি নিয়ে মতবিনিময় করেন। প্রতিমন্ত্রী পলক বাংলাদেশ ও মালয়েশিয়া ভ্রাতৃপ্রতিম দুটি দেশের মধ্যকার বিদ্যমান সম্পর্ক তুলে ধরে বলেন, মালয়েশিয়া বাংলাদেশের এক অকৃত্রিম বন্ধু। বাংলাদেশ ও মালয়েশিয়ার কৃষ্টি, সংস্কৃতি প্রায় অভিন্ন হওয়ায় বাংলাদেশের মানুষ বৈদেশিকবিস্তারিত পড়ুন
টাঙ্গাইল শাড়ি আমাদের, আমাদেরই থাকবে: বস্ত্রমন্ত্রী

টাঙ্গাইল শাড়ি আমাদের ছিল, বাংলাদেশেরই থাকবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। রাজধানীর সচিবালয়ে বুধবার গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বস্ত্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখছেন, স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার। তিনি শুধু বস্ত্র শিল্পের ওপর নির্ভরশীল থাকতে চান না। সোনালি আঁশ পাটকে আবার ফিরিয়ে নিতে চান। পাট ও পাটজাত পণ্যের আন্তর্জাতিক বাজার রয়েছে। টাঙ্গাইলের শাড়ি নিয়ে কয়েক দিন ধরে আলোচনা হচ্ছে। ভারতও জিআই জার্নাল প্রকাশ করেছে, আমরাওবিস্তারিত পড়ুন
এসএসসি পরীক্ষা: যশোর বোর্ডে ১৬২০০০, সাতক্ষীরায় ১৬৯৯৪

এসএসসি ও সমমানের পরীক্ষা বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে। এবারের পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ডের অধিনে অংশ নিচ্ছে এক লাখ ৬২ হাজার ৭শ’ পরীক্ষার্থী। এরমধ্যে ৭৯ হাজার ৯৯১ জন ছাত্র ও ৮২ হাজার ৭০৯ ছাত্রী। পরীক্ষায় অবতীর্ণ হয়েছে ছাত্রের চেয়ে দুই হাজার ৭১৮ জন বেশি ছাত্রী। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে যশোর শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ। পরীক্ষা আইন বাস্তবায়নের জন্য শিক্ষা প্রশাসন ও সাধারণ প্রশাসনের বিভিন্নবিস্তারিত পড়ুন

