Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
এমভি আব্দুল্লাহ উদ্ধারে অভিযানের প্রস্তাব আন্তর্জাতিক নৌবাহিনীর, মালিক পক্ষের ‘না’

এমভি আব্দুল্লাহর জিম্মি নাবিকদের ‘জোরপূর্বক’ উদ্ধারে প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী। এছাড়াও অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে সোমালিয়ার পুলিশ ও আন্তর্জাতিক নৌবাহিনী। জোরপূর্বক হস্তক্ষেপের কঠোর বিরোধিতা করেছে এমভি আব্দুল্লাহর মালিকানাধীন প্রতিষ্ঠান কেএসআরএম। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয় ‘জোরপূর্বক’ উদ্ধার অভিযানের বিরোধিতা করেছে এমভি আব্দুল্লাহর মালিকানাধীন প্রতিষ্ঠান কেএসআরএমের একজন সিনিয়র কর্মকর্তা। তিনি পরিস্থিতিতে জোরপূর্বক হস্তক্ষেপের কঠোর বিরোধিতা করেছেন। তারা এ সংকটের সমাধান চান সমঝোতার মাধ্যমে। তিনি বলেন, নাবিকদের জীবনবিস্তারিত পড়ুন
বিএনপির ৩ নেতার পদোন্নতি

বিএনপি তিনজন নেতাকে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাদের পদোন্নতি দিয়েছে। পদোন্নতির পর তারা দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করছে দলটি। আজ মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দলের জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, জাতীয় নির্বাহী কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদকবিস্তারিত পড়ুন
কবি সিকান্দার আবু জাফরের ১০৫তম জন্মদিন ১৯ মার্চ

সেলিম হায়দার ॥ ১৯ মার্চ, প্রখ্যাত কবি সিকান্দার আবু জাফরের ১০৫তম জন্মদিন। তিনি ১৯১৯ সালের ১৯ মার্চ সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পুরো নাম সৈয়দ আল্ হাশেমী আবু জাফর মুহম্মদ বখ্ত সিকান্দার। বাবার নাম সৈয়দ মঈনুদ্দীন হাশেম। পেশায় তিনি কৃষক ও ব্যবসায়ী ছিলেন। তালা ব্রজেন দে সরকারি উচ্চবিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করার পর আবু জাফর কলকাতার রিপন কলেজে (বর্তমান সুরেন্দ্রনাথ আইন কলেজ) পড়েন। ১৯৪১ সালে তিনি কাজীবিস্তারিত পড়ুন
দেশের ৩৪ লাখ শিশু বাবা-মায়ের যত্নের বাইরে, রাস্তায় জীবনযাপন

সারাদেশে ৩৪ লাখেরও বেশি পথশিশু বাবা-মায়ের যত্ন ছাড়াই জীবনযাপন করছে বলে এক গবেষণায় উঠে এসেছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় ও ইউনিসেফ বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘চাইল্ড সেনসিটিভ সোশ্যাল প্রোটেকশন ইন বাংলাদেশ ফেইজ-২’ প্রকল্পের অধীনে গবেষণাটি পরিচালিত হয়। প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করছে ইউরোপীয় ইউনিয়ন ও সুইডিস ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট এজেন্সি। সোমবার (১৮ মার্চ) রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা গ্যালারিতে এক অনুষ্ঠানে গবেষণাপত্রের তথ্য তুলে ধরা হয়। গবেষণাপত্রে বিভিন্ন সুপারিশ করা হয়। এর মধ্যে রয়েছে, পারিবারিক ভাঙনেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় এমপি সেঁজুতিকে ভোমরা আওয়ামী লীগের পক্ষে ফুলেল শুভেচ্ছা

সাতক্ষীরায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতিকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগ। সোমবার (১৮ মার্চ) সকাল সাড়ে নয়টায় সাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড়স্থ সাংসদের নিজস্ব কার্যালয়ে উপস্থিত হয়ে এই ফুলের শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল গফুর, সাধারণ সম্পাদক মো.আনারুল ইসলাম গাজী,এস এম রফিকুল ইসলাম, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম বাবু প্রমুখ। এদিকে বিকালে পৌরসভার কামালনগর ও রাধানগর এলাকাবাসীরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় অসুস্থ আ.লীগ নেতা মাজেদ খানের শয্যাপাশে এমপি সেঁজুতি

সাতক্ষীরা পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি অসুস্থ মো.আব্দুল মাজেদ খানের চিকিৎসার বিষয়ে সার্বিক খোঁজখবর নিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি। সোমবার (১৮ মার্চ) বিকাল সাতক্ষীরা শহরের কামাননগরস্থ চিকিৎসাধীন থাকা নিজ বাড়িতে উপস্থিত হয়ে এমপি সেঁজুতি তার চিকিৎসার খোঁজখবর নেন। এসময় তার সাথে ছিলেন দৈনিক সাতক্ষীরা সকালের বার্তা সম্পাদক মো. আমিরুজ্জামান বাবু, বাসসের জেলা প্রতিনিধি দিদারুল ইসলাম, এস এম হাবিবুল হাসান, আওয়ামী লীগ নেতা কাজী মেহেরুন নেছা, পৌরবিস্তারিত পড়ুন
দেবহাটায় অনুমোদন ছাড়াই গ্যাস সিলিন্ডার বিক্রি, দুর্ঘটনার আশংকা!

শহর থেকে গ্রাম সব জায়গায় হাতের নাগালেই মিলছে বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডার। নিয়মনীতির তোয়াক্কা না করেই বিক্রি হচ্ছে সিলিন্ডর ভর্তি তরল গ্যাস। এমনকি দোকানদারের মোবাইলে কল দিলেই মিলছে গ্যাস সিলিন্ডার। বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই এসব গ্যাস সিলিন্ডার বিক্রি করছেন কিছু অসাধু ব্যবসায়ীরা। সাতক্ষীরার দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকায় এ দৃশ্য দেখা গেছে। ফায়ার সার্ভিস ও বিষ্ফোরক কর্তৃক উপজেলার এসব গ্যাস সিলিন্ডার বিক্রয় প্রতিষ্ঠান মনিটরিংবিস্তারিত পড়ুন
যশোরের বেনাপোলে দ্রুতগতির মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত : আহত ২

বেনাপোল-যশোর মহাসড়কে দ্রুতগতির মোটরসাইকেল দূর্ঘটনায় মাহবুব (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। এসময় চালকসহ আরও দুইজন আহত হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সাড়ে ৪টার সময় যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী বিজিবি চেকপোস্টের সামনে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত মাহবুব ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামের নুর মোহাম্মদের ছেলে। আহত আলমগীর ও মিলন হোসেন একই উপজেলার চারাতলা গ্রামে বাড়ী। প্রত্যক্ষদর্শীরা জানান, হতাহতরা তিন জন একই মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বেনাপোলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে আমড়াখালী বিজিবি চেকপোস্টের সামনে পৌঁছালেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় আত্মহত্যার চেষ্টা করা স্ত্রীকে বাঁচিয়ে স্বামীর আত্মহত্যা

সাতক্ষীরার ঝুটিতলায় আত্মহত্যার চেষ্টা করা স্ত্রী রুপা খাতুনকে বাঁচিয়ে নিজে আত্মহত্যা করেছেন সোহেল রানা (২৫) নামের এক যুবক। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত রুপা খাতুন সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের একটি ছেলে সন্তান রয়েছে। সোহেলরানা একজন ঘের ব্যবসায়ী। তিনি শ্যামনগরের খুটিকাটা গ্রামের মহসীন আলীর ছেলে। বর্তমানে তিনি সাতক্ষীরা পৌরসভার ঝুটিতলা এলাকায় বাড়ি তৈরি করে বসবাস করছেন। সোহেল রানার প্রতিবেশি কাঞ্চন রহমান বলেন, সোহেল-রুপা দম্পত্তির মধ্যে পারিবারিক কলহ লেগেইবিস্তারিত পড়ুন
এমপি ইয়াকুব আলীকে যশোরের রাজগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

যশোর-৫ (মনিরামপুর) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ হাফেজ মোঃ ইয়াকুব আলীকে ফুলেল শুভেচ্ছা দিয়েছেন মনিরামপুরের রাজগঞ্জ প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি ও সদস্যবৃন্দরা। রোববার (১৭ মার্চ) রাতে এমপি মহোদয়ের যশোরস্ত নিজ বাসভবনে এ ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। এসময় রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এসএম রবিউল ইসলাম, সহসভাপতি আলহাজ মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, কোষাধক্ষ্য মোঃ মফিজুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, প্রচার সম্পাদক উত্তমবিস্তারিত পড়ুন

