শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বাংলাদেশে ঢুকেছে বিজিপি সদস্যসহ আরো ১১৪ জন

মিয়ানমারের বিদ্রোহী দল আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষের মধ্যে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বর্ডার গার্ড পুলিশ-বিজিপি) সদস্যসহ আরো ১১৪ জন পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তাদের মধ্যে বিজিপিসহ বিভিন্ন বাহিনীর সদস্য রয়েছে। এনিয়ে বিজিপির সদস্যসহ মোট ২২৯ জন বাংলাদেশে প্রবেশ করেছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, নতুন করে যারা প্রবেশ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদেরকে নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

মিয়ানমারের ইস্যুতে ভারতের সহায়তা আগে থেকেই চেয়েছি: পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমা‌র সীমান্তের চলমান প‌রি‌স্থি‌তি নয়াদি‌ল্লি সফ‌রে তু‌লে ধর‌বেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (৬ ফেব্রুয়া‌রি) মন্ত্রণাল‌য়ে আয়োজিত এক সংবাদ স‌ম্মেল‌নে তিনি এ তথ‌্য জান‌ান। তিন দি‌নের সফ‌রে মঙ্গলবার দি‌ল্লি পররাষ্ট্রমন্ত্রী। সফ‌রে মিয়ানমার প‌রি‌স্থি‌তি তোলা হ‌বে কি না তা জান‌তে চান সাংবা‌দিকরা। জবা‌বে পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, ভারতে গিয়ে আমার সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও নিরাপত্তা উপ‌দেষ্টার স‌ঙ্গে দেখা হওয়ার কথা রয়েছে। সেখানে আমরা সার্বিক বিষয়গুলো আলোচনা করব। যেহেতু মিয়ানমার ভারতেরও প্রতিবেশীবিস্তারিত পড়ুন

জেলা-উপজেলার নেতাদের নিয়ে গণভবনে আ.লীগের বিশেষ বর্ধিত সভা, স্বতন্ত্র এমপিদেরও আমন্ত্রণ

দ্বাদশ জাতীয় নির্বাচন পরবর্তী দলীয় শৃঙ্খলা ফিরিয়ে আনাসহ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নানা বার্তা আসছে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা থেকে। সোমবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শনিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে অনুষ্ঠেয় এই সভায় কেন্দ্রীয় ও জেলা-মহানগর ও উপজেলা-থানা-পৌরসভার (জেলা সদরে অবস্থিত পৌরসভা) আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং নির্বাচিত দলীয় জনপ্রতিনিধিরা যোগ দেবেন। বর্ধিত সভায় দলীয় সংসদ সদস্যবিস্তারিত পড়ুন

আরো ১৬টি সংসদীয় কমিটি গঠন, আছেন যারা

দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনের তৃতীয় কার্যদিবসে সোমবার আরও ১৬টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে ১৪টি মন্ত্রণালয় সম্পর্কিত এবং দুটি সংসদ সম্পর্কিত স্থায়ী কমিটি। সোমবার মাগরিবের নামাজের বিরতির পর সংসদের বৈঠক শুরু হলে জাতীয় পার্টির দুই সদস্য অনির্ধারিত আলোচনায় অংশ নেন। এরপর স্পিকার সংসদীয় স্থায়ী কমিটির গঠনের জন্য চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীকে ফ্লোর দেন। চিফ হুইপের প্রস্তাব অনুযায়ী মন্ত্রণালয় সম্পর্কিত ১৪টি সংসদীয় স্থায়ী কমিটি কণ্ঠভোটে পাস হয়। পরে স্পিকারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইটালীতে রপ্তানীকৃত টালী কারখানা পরিদর্শনে জেলা প্রশাসক

জাহাঙ্গীর হোসেন: সাতক্ষীরার কলারোয়ার তৈরি মাটির টালি বিশ্বের ১৩টি দেশে রপ্তানি হচ্ছে অনেক আগে থেকেই। ইউরোপের বিভিন্ন দেশে রয়েছে এই টালির বেশ কদর। সময়ের সাথে সাথে হারাতে বসা এই টালি তৈরির কারখানার সংখ্যা পৌঁছেছে মাত্র ১৩টি তে। ঢাকা বাণিজ্য মেলায় গত ২১ জানুয়ারি প্রধানমন্ত্রী এক বক্তব্যে সাতক্ষীরার এই টালি শিল্পের কথা তুলে ধরেন। সোমবার (৫ ফেব্রুয়ারি ২০২৪) এই টালি শিল্প দেখতে কলারোয়া আসেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। উপজেলার শ্রীপতিপুরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে ৬২ সৈন্যকে হত্যা, আরও ঘাঁটি দখলে নিলো বিদ্রোহীরা

মিয়ানমারজুড়ে চলমান সংঘাতের গত তিন দিনে সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠীগুলোর কাছে কয়েকটি সেনা ঘাঁটি এবং ৬২ জন সৈন্য হারিয়েছে জান্তা। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে থাইল্যান্ড-ভিত্তিক মিয়ানমারের স্থানীয় সংবাদমাধ্যম দ্য ইরাবতি। দখল হওয়া ঘাঁটিগুলো মিয়ানমারের সাগাইং, ম্যাগউই, মান্দালয় জেলা এবং কাচীন ও কারেন প্রদেশে অবস্থিত। তবে জান্তা বাহিনীর কতগুলো ঘাঁটি বিদ্রোহীরা দখলে নিয়েছে সেবিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। দেশটির জান্তাবিরোধী সশস্ত্র দুই বিদ্রোহীগোষ্ঠী পিপল’স ডেমোক্রেটিক ফোর্স (পিডিএফ) এবং এথনিক আর্মড অর্গানাইজেশন (ইআও)বিস্তারিত পড়ুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ৫টি বিদ্যালয় বন্ধ ঘোষণা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ৫টি বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় চলমান অস্থিরতার কারণে শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ করা হয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। সোমবার (৫ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আক্তারুন্নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্কুলগুলো হলো- বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাজাবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিমকুল তুমব্রুবিস্তারিত পড়ুন

এবার মিয়ানমার থেকে আসা মর্টারশেলে বাংলাদেশিসহ নিহত ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলের আঘাতে হোসনে আরা (৪৫) নামে এক বাংলাদেশি নারী এবং নবী হোসেন নামে এক রোহিঙ্গা (৬৫) নিহত হয়েছেন। সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপর আড়াইটার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের জলপাইতলী গ্রামের একটি রান্নাঘরের ওপর মর্টারশেলটি এসে পড়ে। নিহত হোসনে আরা জলপাইতলী গ্রামের বাদশা মিয়ার স্ত্রী। আর নিহত রোহিঙ্গা নবী হোসেন বাদশা মিয়ার বাড়িতে কাজ করতেন। ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মাহাফুজ ইমতিয়াজ ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মিয়ানমারবিস্তারিত পড়ুন

আদালতকে জানিয়ে বিদেশ যেতে হবে ড. ইউনূসকে

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ৬ মাসের সাজার বিরুদ্ধে আপিল শেষ না হওয়া পর্যন্ত ড. মুহাম্মদ ইউনূসকে বিদেশ যেতে হলে শ্রম আপিল ট্রাইব্যুনালকে জানিয়ে যেতে হবে বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ড. ইউনূসের ছয় মাসের সাজা স্থগিতের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী— কোনো মামলা আপিল শুনানির জন্য গ্রহণ করলে এ কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সাজা স্বয়ংক্রিয়ভাবেবিস্তারিত পড়ুন

জনমানুষের অবস্থানের উন্নয়নে প্রধানমন্ত্রীর নির্দেশনা

আত্মপ্রত্যয়, আত্মবিশ্বাস ও আত্মসম্মান বজায় রেখে নিজ নিজ দায়িত্ব পালন করতে সচিবদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। সোমবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে সচিব সভার সারসংক্ষেপ তুলে ধরে এ কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সচিব সভা হয়। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে নতুন সরকারের প্রত্যাশা ও নির্দেশনার কথা শুনতে চান সচিবরা। এ সময় বিভিন্ন বিষয়ে সচিবদের নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদ সচিববিস্তারিত পড়ুন