Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বান্দরবান সীমান্তের ওপারে মিয়ানমারে গোলাগুলির সঙ্গে হেলিকপ্টার মহড়া

বান্দরবানের তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষে গোলাগুলি ও ভারি অস্ত্রের ব্যবহারে কেঁপে উঠছে বাংলাদেশ সীমান্তবাসীরা। ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের কাছাকাছি মিয়ানমারের হেলিকপ্টার মহড়া দিতে দেখা গেছে। বৃহস্পতিবার ভোররাতেও ব্যাপক গোলাগুলি ও মর্টারশেল নিক্ষেপের শব্দ শোনা গেছে সীমান্তবর্তী এলাকাগুলোতে। এদিকে অনুপ্রবেশের জন্য বাংলাদেশের সীমানার কাছে ও নাফ নদীতে অনেক রোহিঙ্গা অবস্থান করছে বলে জানা গেছে। মিয়ানমারের অভ্যন্তরে সশস্ত্র সংগঠনগুলোর সঙ্গে মিয়ানমার সরকারি বাহিনীর চলমান সংঘাত আরও জোরালো হয়ে উঠেছে। কয়েকবিস্তারিত পড়ুন
ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী
রাজধানীর বেইলি রোডের অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৪৬, শঙ্কামুক্ত নন দগ্ধরাও

রাজধানী ঢাকার বেইলি রোডের বহুতল ভবনে ভয়াবহ আগুনের ঘটনায় এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ড. সামন্ত লাল সেন। এছাড়া, এ ঘটনায় দ্বগ্ধ চিকিৎসাধীন ব্যক্তিরাও শঙ্কামুক্ত নন বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার (১ মার্চ) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক বিফ্রিং তিনি এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন- আপনারা জানেন, গতকাল রাতে অত্যন্ত মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটে, যেটি কখনো কাম্য ছিল না। এই দুর্ঘটনায় সর্বমোট ৪৬বিস্তারিত পড়ুন
ভারতের পশ্চিমবঙ্গে রাহুল গান্ধীর গাড়িতে হামলা

ভারতের পশ্চিমবঙ্গের মালদায় ভারতীয় কংগ্রেস পার্টির নেতা রাহুল গান্ধীর গাড়িতে হামলা হয়েছে। তার গাড়ি লক্ষ্য করে বুধবার (৩১ জানুয়ারি) সকালে পাথর নিক্ষেপ করা হয়। তিনি এদিন ‘ভারত জোড়ো নবযাত্রার’ অংশ হিসেবে বিহার থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করেন। পাথর দিয়ে গাড়িটির জানালার কাঁচ ভেঙে ফেলা হয়। তবে এই হামলায় রাহুল কোনো আঘাত পাননি। হামলার পর তাকে গাড়ি থেকে হেঁটে বের হতে দেখা যায়। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গেবিস্তারিত পড়ুন
কারা হচ্ছেন সংরক্ষিত নারী এমপি, জানালেন ওবায়দুল কাদের

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে কারা মনোনয়ন পাচ্ছেন সেই বিষয়ে নিজের মত দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এক্ষেত্রে দলের পরীক্ষিত ও ত্যাগীদের গুরুত্ব দেওয়া হবে। আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বুধবার এক ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এ কথা বলেন। তিনি বলেন, ‘নারী সংরক্ষিত আসনের জন্য মনোনয়ন নেওয়ার বা চাওয়ার যে হিড়িক, সেই তুলনায় আমাদের দেওয়ার সুযোগ খুব কম। আমরা আমাদের পরীক্ষিত, ত্যাগীদের গুরুত্ব দেব। যারা দলেরবিস্তারিত পড়ুন
সংরক্ষিত নারী আসন আ.লীগের ৪৮, জাতীয় পার্টির ২

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসন বণ্টনের হিসাবে স্বতন্ত্র ৬২ জন সংসদ সদস্যই বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করেছে। ফলে সংখ্যাগরিষ্ঠতা বিবেচনায় আওয়ামী লীগ ৫০ সংরক্ষিত আসনের মধ্যে সব মিলিয়ে পাচ্ছে ৪৮টি। আর বাকি দুটি পাবে জাতীয় পার্টি। বুধবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত সংরক্ষিত নারী আসন বণ্টনের বিষয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের ১৪ দলীয় শরিক ও স্বতন্ত্র এমপিদের সমর্থন সংক্রান্ত একটি চিঠি নির্বাচন কমিশনে (ইসি) সচিবের কাছে জমা দেওয়া হয়েছে।বিস্তারিত পড়ুন
এশিয়ান ক্রিকেটে তৃতীয়বার সভাপতি ভারতের জয় শাহ

তৃতীয় মেয়াদে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট পদে থাকছেন ভারতের জয় শাহ। বুধবার এসিসির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সদস্য দেশগুলোর সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য মেয়াদ বেড়েছে তার। জয় শাহ চার বছরের বেশি সময় ধরে ভারত ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সচিবের দায়িত্ব পালন করে আসছেন। এসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত এসিসির এজিএমে শ্রীলংকা ক্রিকেটের (এসএলসি) প্রেসিডেন্ট শাম্মি সিলভা জয় শাহর মেয়াদ বৃদ্ধির প্রস্তাব করেন; যা সব সদস্য সমর্থন জানান।বিস্তারিত পড়ুন
রাষ্ট্রপতির কাছে নবনিযুক্ত সাত দেশের দূতের পরিচয়পত্র পেশ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন ঢাকায় নবনিযুক্ত সাতটি দেশের অনাবাসিক রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা। বুধবার বঙ্গভবনে নিজ নিজ পরিচয়পত্র পেশ করেন তারা। নতুন হাইকমিশনার ও রাষ্ট্রদূতরা হলেন- বোতসোয়ানার হাইকমিশনার গিলবার্ট শিম্যান ম্যাগল, কম্বোডিয়ার রাষ্ট্রদূত কৈ কুয়াং, চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত ড. ইলিস্কা জিগোভা, গাম্বিয়ার হাইকমিশনার মুস্তাফা জাওয়ারা, হাঙ্গেরির রাষ্ট্রদূত ইস্তভান সাবো, জ্যামাইকার হাইকমিশনার জেসন কে হল এবং লুক্সেমবার্গের পেগি ফ্রান্টজেন। নতুন রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ বিশ্বের সববিস্তারিত পড়ুন
তাবলিগের দুগ্রুপের বিরোধ নিয়ে যা বললেন আইজিপি

বিশ্ব ইজতেমায় তাবলিগ জামাতের দুগ্রুপের বিরোধ সম্পর্কে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, আমরা দুপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা শান্তিপূর্ণভাবে ইজতেমা সম্পন্ন করবেন বলে কথা দিয়েছেন। তারপরও যদি তারা কোনো কিছু করেন তবে আইনগতভাবে মোকাবিলা করা হবে। তবে তিনি আশা প্রকাশ করে বলেন, ইনশাল্লাহ দুগ্রুপের মধ্যে কোনো সমস্যা হবে না। বুধবার দুপুর ১২টায় বিশ্ব ইজতেমা ময়দান পরিদর্শন শেষে শহিদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে স্থাপিত গাজীপুর মহানগর পুলিশ কন্ট্রোল রুমেরবিস্তারিত পড়ুন
বিএনপির অভিযোগের জবাবে
জনগণের ভোটেই আ.লীগ নির্বাচনে জয় পেয়েছে: রাশিয়া

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী লীগ সরকারকে ‘রাশিয়ার সরকার’ আখ্যায়িত করে দেশটির ভূমিকা নিয়ে বিএনপি যে অভিযোগ তুলেছে, সেটি নাকচ করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মন্টিটস্কি। বিএনপির এ ধরনের অভিযোগকে পুরোপুরি অসত্য এবং বিভ্রান্তিকর আখ্যা দিয়ে দলটির উদ্দেশে রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার মন্টিটস্কি বলেন, বাংলাদেশের জনগণের ভোটেই আওয়ামী লীগ নির্বাচনে জয় পেয়েছে। বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত এসব কথাবিস্তারিত পড়ুন
বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়লো মিয়ানমারের মর্টারশেল

মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও সেনাবাহিনীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। সীমান্তের ওপারের বিস্ফোরণের শব্দে প্রকম্পিত হচ্ছে এপারের বাংলাদেশের অনেক গ্রাম। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে ঘুমধুম সীমান্তের কোনারপাড়া এলাকা দিয়ে মিয়ানমার থেকে ছোড়া অবিস্ফোরিত একটি মর্টারশেল এসে পড়ে বাংলাদেশের ভেতরে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। সীমান্তের চলমান অস্থিরতা নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় বুধবার (৩১ জানুয়ারি) তুমব্রু, কোনারপাড়া,বিস্তারিত পড়ুন

