Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কত হাজার কোটি টাকা আত্মসাৎ হলে দুর্নীতি?: রিজভী

কত হাজার কোটি টাকা আত্মসাতের পর দুর্নীতি হিসেবে গণ্য করা হবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের কাছে প্রশ্ন। তার বক্তব্য প্রমাণ করে দুর্নীতিকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, মিথ্যা বানোয়াট কথা বলার জন্য আওয়ামী লীগের মন্ত্রীদের পুরস্কার দেওয়া যেতে পারে। তিনি বলেন, জনগণ ভোটকেন্দ্রে না যাওয়ায় প্রতিশোধবিস্তারিত পড়ুন
ইসলামিক ফাউণ্ডেশনের আয়োজনে
কলারোয়ায় শিশু কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কলারোয়া উপজেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার কলারোয়া আলিয়া মাদ্রাসার হলরুমে কলারোয়া ইসলামিক ফাউণ্ডেশনের আয়োজনে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হামদ্, নাত, আজান, কবিতা, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগিরা অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। ইসলামিক ফাউণ্ডেশনের কলারোয়া উপজেলা ফিল্ড সুপারভাইজার শাহাজাহান কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন মডেল কেয়ারটেকার সিরাজুল ইসলাম, শিক্ষক মনছুর আলী, সহকারী অধ্যাপক মহিদুর রহমান,বিস্তারিত পড়ুন
প্রকাশিত সংবাদের প্রতিবাদ

‘দৈনিক ভোরের ডাক’, ‘কলারোয়া নিউজ’ ও ‘সাতক্ষীরা টাইমস ২৪ ডটকম’ অনলাইন নিউজ পোর্টালসহ কয়েকটি স্থানীয় দৈনিক পত্রিকায় গত ২৭ ও ২৮ জানুয়ারী প্রকাশিত ‘কলারোয়ায় মাটি বহনকারী ট্রাক্টরের চাপায় কলেজ শিক্ষক নিহত’ ও ‘কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় কলেজ শিক্ষক মফিজুল নিহত’- এই শিরোনামের সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদে কলেজ শিক্ষক মফিজুল ইসলাম সড়ক দূর্ঘটনায় এক ডাম্পার ট্রাক্টরের সংঘর্ষে নিহত হয়েছে- এই সংবাদটি সঠিক। তবে দমদম বাজারের পাশ্ববর্তী এনবি ব্রিকসের মাটি বহনকারী অবৈধবিস্তারিত পড়ুন
কারারুদ্ধ অবস্থায় মৃত্যুবরণকারী কলারোয়ার বিএনপি নেতা মাস্টার আব্দুস সাত্তারের দাফন সম্পন্ন

কারারুদ্ধ অবস্থায় মৃত্যুবরণকারী সাতক্ষীরার কলারোয়ার বিএনপি নেতা মাস্টার আব্দুস সাত্তারের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে উপজেলার কয়লা হাইস্কুল মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। জানাজাপূর্ব আলোচনায় বক্তব্য রাখেন মরহুমের একমাত্র পুত্র সেনা সদস্য মেজবাহ উদ্দিন, মরহুমের ছোটভাই আব্দুস সালাম, কয়লা হাইস্কুল পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব প্রভাষক সালাউদ্দিনবিস্তারিত পড়ুন
মঙ্গলবার থেকে ফের শুরু হতে পারে বৃষ্টি, থাকতে পারে ৪ দিন

মঙ্গলবার (৩০ জানুয়ারি) থেকে ফের শুরু হচ্ছে মাঘের বৃষ্টি। পরবর্তী ৪/৫ দিন বৃষ্টি থাকতে পারে। একই সঙ্গে আগামী কয়েকদিন শীত ক্রমেই কমবে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত সপ্তাহেও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা কিছুটা বেড়ে শৈত্যপ্রবাহের আওতা কমেছে। রোববার ৪৭ জেলার ওপর দিয়ে মৃদু থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিলো। সোমবার (২৯ জানুয়ারি) ৩৬ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী কয়েকদিনও বিভিন্নবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলা মামলা
কারান্তরীন কলারোয়ার আরেক বিএনপি নেতার মৃত্যু

জাহাঙ্গীর হোসেন: সাতক্ষীরার কলারোয়ায় সাবেক বিরোধীদলীয় নেত্রী (বর্তমানে প্রধানমন্ত্রী) শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামি আব্দুস সাত্তার (৫৮) মারা গেছেন। তিনি ২০২১ সাল থেকে কারাগারে অন্তরীন ছিলেন। রবিবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে অসুস্থ হয়ে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যুর ঘটনা ঘটে। আব্দুস সাত্তার কলারোয়া উপজেলার কয়লা গ্রামের মৃত লতিফের পুত্র। তিনি কয়লা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। দলীয় রাজনীতিতে তিনি উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কয়লা ইউনিয়নবিস্তারিত পড়ুন
সংসদে বিরোধীদলীয় নেতা জিএম কাদের , উপনেতা আনিসুল

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরকে সংসদে বিরোধীদলীয় নেতা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই সঙ্গে জাপার আরেক নবনির্বাচিত এমপি আনিসুল ইসলাম মাহমুদকে সংসদের বিরোধীদলীয় উপনেতা করা হয়েছে। রোববার (২৮ জানুয়ারি) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় মানব সম্পদ শাখা-১ এ প্রজ্ঞাপন জারি করেছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর আদেশক্রমে জ্যেষ্ঠ সচিব কে এম আব্দুস সালাম প্রজ্ঞাপনে সই করেছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্যবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রীর ৩ বিশেষ সহকারী নিয়োগ

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে নিয়োগ তিনজনকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন, ফেরদৌস আহমেদ খান, ড. শহীদ হোসাইন এবং কৃষিবিদ মশিউর রহমানকে (হুমায়ুন)। ফেরদৌস আহমেদ খান ও ড. শহীদ হোসাইনকে সরকারের সচিব পদমর্যাদা এবং বেতনক্রমে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়। আর মশিউর রহমান উপসচিব পদমর্যাদায় গ্রেড-৫ ভুক্ত স্কেলের সর্বোচ্চ ধাপে (নির্ধারিত) বেতনে পুনরায় নিয়োগ পেয়েছেন। রোববার (২৮ জানুয়ারি) পৃথক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। অপর এক আদেশে প্রধানমন্ত্রীরবিস্তারিত পড়ুন
মানুষের কল্যাণ নিশ্চিতে কাজ করতে স্বতন্ত্রদের নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশের ইতিহাস জেনে সংবিধান আত্মস্থ করতে স্বতন্ত্র এমপিদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানুষের কল্যাণ নিশ্চিতে কাজ করে যেতে স্বতন্ত্র এমপিদের নির্দেশ দিয়েছেন তিনি। রোববার (২৮ জানুয়ারি) দ্বাদশ সংসদ নির্বাচনে বিজয়ী স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। স্বতন্ত্রদের প্রতি প্রধানমন্ত্রী বলেন, আপনাদের সংসদের কার্যপ্রণালিবিধি পড়তে হবে। জনপ্রতিনিধি হিসেবে মানুষের কল্যাণ নিশ্চিত করতে হবে৷ এ সময় স্বতন্ত্র সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় ভূমিহীন-গৃহহীন থাকলে সে সব তথ্য জানানোরবিস্তারিত পড়ুন
সারাদেশে ১৩ ফেব্রুয়ারি থেকে একমাস কোচিং সেন্টার বন্ধ

এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। এ উপলক্ষে ১৩ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত একমাস দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, প্রশ্নফাঁসের গুজবমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। রোববার (২৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়।

