Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুর রউফ আর নেই

কলারোয়ায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুর রউফ (৭৫) ইন্তেকাল করেছেন। শনিবার সন্ধ্যায় রাজধানী ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কলারোয়া পৌর সদরের রূপালী ব্যাংকের পাশে গদখালী গ্রামের বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুনী রেখে গেছেন। তার পুত্র হাসান মাহমুদ লাল্টু একটি ঔষধ কোম্পানীতে কর্মরত। মরহুমের শ্যালক চন্দনপুর ইউনাইটেড কলেজের সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম জানান, রবিবার দুপুরে কলারোয়া কেন্দ্রীয়বিস্তারিত পড়ুন
কাবা শরিফ-মসজিদে নববীতে বিয়ে পড়ানোর অনুমতি দিলো সৌদি

কাবা শরিফ এবং মসজিদে নববীতে বিয়ে পড়ানোর অনুমতি দিয়েছে সৌদি আরব। মক্কা-মদিনায় আসা হজ ও ওমরাহ যাত্রীদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৌদির আল ওয়াতান পত্রিকার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। এক প্রতিবেদনে বলা হয়েছে, পবিত্র মক্কা ও মদিনায় যেন স্বস্তিতে বিয়ে পড়ানো যায় সেজন্য দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এই উদ্যোগ নিয়েছে। বিশেষজ্ঞরা এই উদ্যোগকে বিভিন্ন কোম্পানির জন্য উদ্ভাবনী ধারণা নিয়ে আসার একটিবিস্তারিত পড়ুন
লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে রফিউল ইসলাম টুকলু (৩৩) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার (২৮ জানুয়ারি) ভোরে পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গুরপোতা বিওপি সীমান্তের ১নং মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত রফিউল ইসলাম টুকলু উপজেলার দহগ্রাম ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে। খোঁজ নিয়ে জানা গেছে, রোববার ভোরে চোরাকারবারির একটি দল সীমান্ত পেরিয়ে আঙ্গুরপোতা ১নং মেইন পিলারের ১নং সাব পিলার দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময়বিস্তারিত পড়ুন
আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ড. ইউনূসের জামিন

শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের জামিন দিয়েছেন শ্রম আপিলেট ট্রাইব্যুনাল। রোববার (২৮ জানুয়ারি) সংশ্লিষ্ট আপিল ট্রাইব্যুনালে শ্রম আইন লঙ্ঘন মামলার ৬ মাসের দণ্ড দিয়ে রায় বাতিল ও সাজা থেকে খালাস দিতে ২৫ যুক্তিতে আপিল আবেদন করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ তাদের আইনজীবী। এ বিষয়ে সকালে আইনজীবী ব্যারিস্টার মো. আব্দুল্লাহ আল মামুন জানান, গত ২৪ জানুয়ারি দেশেবিস্তারিত পড়ুন
১০০ কোটি টাকার কোকেন জব্দ, বিদেশি নাগরিকসহ গ্রেফতার কয়েকজন

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালউ-এর নাগরিক নোমথেনডাজো তাওয়েরা সোকোকে (৩৫) ৮ কেজি ৩০০ গ্রাম কোকেনসহ গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। দেশের ইতিহাসে সর্বোচ্চ সলিড কোকেনের চালান জব্দ বলে দাবি করেছে ডিএনসি। ডিএনসি জানায়, কোকেনের এ চালান আফ্রিকার দেশ মালউ অথবা ইথিওপিয়া থেকে বাংলাদেশে আসে। বাংলাদেশকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করা হচ্ছিল চালানটি পাচার করার জন্য। কারণ এ পরিমাণ কোকেনের চাহিদা বাংলাদেশে নেই। শনিবার (২৭ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েবিস্তারিত পড়ুন
কলারোয়ায় মাটি বহনকারী ট্রাক্টরের চাপায় কলেজ শিক্ষক নিহত

দীপক শেঠ, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় মাটি বহনকারী অবৈধ ডাম্পার ট্রাক্টরের চাপায় নিহত হয়েছেন মফিজুর রহমান (৫৫) নামের এক কলেজ শিক্ষক। শনিবার (২৭ জানুয়ারী) রাত সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা হাসপাতালে তিনি মারা যান। এর আগে সন্ধ্যায় কলারোয়ার দমদম এলাকায় মাটি বহনকারী অবৈধ ডাম্পার ট্রাক্টরের ধাক্কায় ও চাপায় মোটরসাইকেলে থাকা অধ্যাপক মফিজুর রহমান গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শী কয়েকজন ব্যক্তি জানান, সন্ধ্যার দিকে মোটরসাইকেল যোগে কলারোয়ার দিকে যাচ্ছিলেন অধ্যাপক মফিজুর রহমান। সেসময় পার্শ্ববর্তী একটিবিস্তারিত পড়ুন
বিএসএফের দাবি- বেনাপোল সীমান্তে নিহত বিজিবি সিপাহি গরু পাচারকারীর ছদ্মবেশে ছিলেন

বাংলাদেশ-ভারত সীমান্তে গত সোমবার ভোরে যশোরের বেনাপোলের ধান্যখোলা সীমান্তে বিজিবির সিপাহি রইশুদ্দীনকে গুলি করে হত্যা করে বিএসএফ। একদল গরু চোরাকারবারিকে প্রতিহত করতে গিয়ে এই ঘটনা ঘটে। ওই ঘটনার ২ দিন পর বিএসএফের গুলিতে নিহত বিজিবি সদস্যের লাশ হস্তান্তর করা হয়। তবে বিএসএফ দাবি করছে, বিজিবির সেই সিপাহি ইউনিফর্মে ছিলেন না। তিনি গরু পাচারকারীর ছদ্মবেশে ছিলেন। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এক প্রতিবেদনে খবরটি দিয়েছে। বিএসএফের সূত্রের বরাত দিয়ে পিটিআই আরও বলেছে, বাংলাদেশিবিস্তারিত পড়ুন
কলারোয়ায় রক্তের বন্ধনের কমিটি গঠন ও আলোচনা সভা

কলারোয়ায় রক্তের বন্ধনের কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ ‘এক ব্যাগ রক্ত, একটি নতুন জীবনের গল্প’- এই শ্লোগানে শনিবার দুপুরে কলারোয়া পলাশ হল মার্কেট চত্বরে ‘কলারোয়া রক্তের বন্ধন’ নামের সংগঠনটির উদ্যেগে উদ্ধৃতকরণ সভা এবং কমিটি ঘোষণা হয়। রক্তের বন্ধনের উপদেষ্টা কলারোয়া সরকারি কলেজের প্রভাষক মো. সাজ্জাদের সভাপতিত্বে ও শেখ ইউসুফ আলীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিদুর রহমান, কয়লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, সাংবাদিক জাহাঙ্গীর আলম লিটন, সাংবাদিকবিস্তারিত পড়ুন
ইতিহাস: ঐতিহ্য..
সাতক্ষীরার প্রথম মহকুমা প্রশাসক নওয়াব আব্দুল লতিফ

ইতিহাস: ঐতিহ্য.. সাতক্ষীরার প্রথম মহকুমা প্রশাসক নওয়াব আব্দুল লতিফ প্রফেসর মো. আবু নসর ১৮৫১ সালে সাতক্ষীরার প্রথম মহকুমা প্রশাসক ও বাঙালি মুসলিম পুনর্জাগরণের অগ্রদূত নওয়াব আব্দুল লতিফ। তিনি ছিলেন উনিশ শতকের অন্যতম বাঙালি মুসলিম নেতা। নওবাব আব্দুল লতিফ ১৮২৮ সালে ফরিদপুর জেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ফকির মাহমুদ কলকাতার একজন স্বনামধন্য আইনজীবী ছিলেন। নবাব আব্দুল লতিফ কলকাতা মাদরাসায় আরবি শিক্ষার সাথে ইংরেজি ভাষাবিস্তারিত পড়ুন
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা

সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার পাচ্ছেন ১৬ বিশিষ্ট লেখক। বুধবার (২৪ জানুয়ারি) একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০২৩ সালের জন্য এ পুরষ্কার ঘোষণা করা হয়। পুরস্কারের ১১টি ক্যাটাগরিতে এ পুরষ্কার ঘোষণা করা হয়েছে। এর মধ্যে কথাসাহিত্য, নাটক, ফোকলার এবং মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক ক্যাটাগরিতে যৌথভাবে এবার পুরস্কার দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি ২০২৩’-এর সম্মানিত সকল সদস্যের সম্মতিক্রমে এবং বাংলা একাডেমি নির্বাহী পরিষদের অনুমোদনক্রমেবিস্তারিত পড়ুন

